শুরু হয়েছে হর ঘর তিরাঙ্গা উৎসব। চারিদিকে দেখা যাচ্ছে ছোট-বড় বিভিন্ন ধরনের তিরাঙ্গা। কারুর গলার উত্তরীয় হিসাবে আবার কারুর হাতে ছোট পতাকা হিসাবে। এরই মাঝে নজর কাল্য পুরুলিয়ার ২০০ ফুট লম্বা বিশাল জাতীয় পতাকা। স্বাধীনতা দিবসের আগে দেশপ্রেমের আবেগে রীতিমতো তেরঙ্গায় রাঙল পুরুলিয়া। ‘হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে রবিবার, ৯ আগস্ট পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য তেরঙ্গা যাত্রার।
জেলাশাসক দপ্তর থেকে শুরু হয় এই তিরাঙ্গা যাত্রা। বিশাল তিরাঙ্গা হাতে নিয়ে রাস্তায় হাঁটেন জেলাশাসক ও জেলা প্রশাসনের আধিকারিকেরা। দেশাত্মবোধক গান ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারিদিক। গোটা এলাকার চিত্রটাই যেন বদলে দেয় এই পদযাত্রা।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতা দিবসকে সামনে রেখে ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত রাজ্য জুড়ে পালিত হবে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। তারই অংশ হিসেবে জেলা পুরুলিয়াতে এই ২০০ ফুটে তিরাঙ্গা যাত্রা পালিত হলো। এই তিরাঙ্গা যাত্রা মানুষের মধ্যে দেশাত্মবোধক ভাবনাকে আরো বাড়িয়ে তুলবে বলে আশা প্রশাসনের।
দেশাত্মবোধের আবেগ আরো জোরদার করাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। এর মধ্যে দিয়ে কচিকাঁচা থেকে বড় সকলের মধ্যে দেশাত্ববোধের ভাবনা আরো বাড়িয়ে তোলা হলো। পুরুলিয়ার পথে ২০০ ফুটের তিরাঙ্গা যেন জেলার রংটাই অনেকখানি বদলে দিল।