JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ০১:০৮ এএম
Breaking
Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা

দেবের পরিচালনায় নতুন অভিজ্ঞতা, দেশু ৭’-এর শেষ দিনে প্রশংসায় পঞ্চমুখ শুভশ্রী

দেবের পরিচালনায় নতুন অভিজ্ঞতা, দেশু ৭’-এর শেষ দিনে প্রশংসায় পঞ্চমুখ শুভশ্রী

কলকাতা, পিউ নন্দী: দীর্ঘদিনের অপেক্ষার অবসান,অবশেষে পর্দায় একসঙ্গে ফিরতে চলেছেন দেব ও শুভশ্রী।‘দেশু ৭’ শুটের শেষ দিনে দেবকে খোলা চিঠি শুভশ্রীর, দেবের পরিচালনায় মুগ্ধ নায়িকা।

ক্যামেরার সামনে তাঁদের জুটির রসায়ন বরাবরই দর্শকের প্রিয়। তবে এবার সমীকরণটা কিছুটা ভিন্ন। একদিকে তিনি নায়ক, অন্যদিকে তিনি পরিচালক। আর দেবের বহু প্রতীক্ষিত ছবি 'দেশু ৭', দেব ও শুভশ্রীর ভক্তরা দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন এই ছবির জন্য। ১৯ অগস্ট শেষ হল এই ছবির শুটিং-এর কাজ। আসন্ন দুর্গাপুজোতেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'দেশু ৭'। শুটিং ফ্লোরের শেষ দিনে সহ-অভিনেতা তথা নয়া পরিচালকের উদ্দেশ্যে এক খোলা চিঠি লিখলেন শুভশ্রী।

টলিউডের অতি জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। এক সময় ব্যক্তিগত সম্পর্ক ছিল তাদের মধ্যে কিন্তু পরের সম্পর্কে টানা পরেন নিয়ে শুরু হয় জল্পনা, অবশেষে ঘটে বিচ্ছেদ। জীবনের পথ আলাদা হবার পর থেকে তাদের আর দীর্ঘদিন একসঙ্গে দেখা যায়নি পর্দায়। তাই দর্শকরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে তাদের পুনরায় একসাথে দেখার জন্য। বর্তমানে তাদের বিভিন্ন রিয়েলিটি শো দেখা গেছে একসঙ্গে এবং প্রশংসা করতেও শোনা গেছে একে অপরের। টলিউডে তাঁদের যাত্রা প্রায় একই সময়ে শুরু হলেও পরিচালকের ভূমিকায় দেবকে দেখে শুভশ্রী দেবের এক নতুন রূপ দেখেছেন। তিনি জানান, একই সঙ্গে পর্দায় অভিনয় এবং ক্যামেরার পেছনে গোটা পরিচালনার কাজ নিখুঁতভাবে সামলানো সত্যিই প্রশংসনীয়। সিনেমার দৃশ্যের খুঁটিনাটি বিষয়ে দেবের স্পষ্ট ধারণা শুরুতে তাঁকে অবাক করলেও, কাজের গতি বাড়ার সঙ্গে সঙ্গে সেই বিস্ময় বদলেছে অনুপ্রেরনায়।

সোশ্যাল মিডিয়ায় সেই অভিজ্ঞতার কথা ভাগ করে শুভশ্রী লেখেন, আগামী দিনে বাংলা ইন্ডাস্ট্রি একজন দূরদর্শী ও শক্তিশালী পরিচালক পেতে চলেছে। দেবের এই নতুন পথচলায় শুভকামনা জানিয়ে তাঁর বিশ্বাস, বড়পর্দায় দর্শকদের নতুন আঙ্গিকে গল্প উপহার দিতে সফল হবেন তিনি।

অন্যান্য কাজের পাশাপাশি দেব এই সিনেমার প্রযোজনার দায়িত্বও সামলেছেন। শুটিং শেষ হওয়ার পর সমাজমাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে দেবও এই যাত্রাকে নিজের 'স্বপ্নের সফর' বলে উল্লেখ করেছেন।

এখন দেখার অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও দেব কতটা ছাপ ফেলতে পারেন এবং পর্দায় এই জনপ্রিয় জুটির রসায়ন কীভাবে ধরা দেয়, এখন সেদিকেই তাকিয়ে টলিপাড়া। আর অধীর আগ্রহে এই ছবির অপেক্ষা করছেন দেব ও শুভশ্রী ভক্তরা।

15 Views 0 Likes 0 Comments

Related News

অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও
বিনোদন

অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও

প্রয়াত বর্ষীয়ান পরিচালক সিঙ্গীতম শ্রীনিবাস রাও। ৯৪ বছর বয়সে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ‘পুষ্পক বিমানম’, ‘আদিত্য ৩৬৯’, ‘ভৈরব দ্বীপম’-এর মতো স্মরণীয় ছবি দিয়ে ভারতীয় সিনেমায় স্বতন্ত্র ছাপ রেখে গিয়েছেন এই কিংবদন্তি পরিচালক।

০৪ অক্টো ২০২৬, ০৭:৩৩ পিএম · 2 মিনিট
Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী
বিনোদন

Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী

কিরণের মতে, বর্তমানে মানুষ বিয়ে না করেও গভীর এবং আবেগপূর্ণ সম্পর্কে জড়াচ্ছেন। সেই সম্পর্ক একই সঙ্গে মানসিক এবং শারীরিক ভাবে পরিপূর্ণও হতে পারে। তাঁর কথায়, “আজকের পৃথিবীটা এই কারণেই আলাদা।

০৪ অক্টো ২০২৬, ০৭:০৬ পিএম · 2 মিনিট
Sohin-Sohini: ১১ দিনের ছেলের ছবি প্রকাশ করায় মুখ খুললেন অভিনেত্রী
বিনোদন

Sohin-Sohini: ১১ দিনের ছেলের ছবি প্রকাশ করায় মুখ খুললেন অভিনেত্রী

১১ দিনের ‘বীরপুরুষ’কে কোলে নিয়েই বিশেষ জন্মদিন কাটালেন অভিনেত্রী সোহিনী সরকার, শেয়ার করলেন আবেগঘন মুহূর্তের ছবি। অসাবধানতাবশত ছেলের মুখ প্রকাশ্যে চলে আসার পর দ্রুত ছবিটি সরিয়ে হার্ট স্টিকার দিয়ে ফের পোস্ট করেন তিনি।

০৪ অক্টো ২০২৬, ০১:৩১ পিএম · 2 মিনিট
Nusrat Bharuccha : বালি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সোজা মুম্বাই ফিরলেন বলিউড অভিনেত্রী
বিনোদন

Nusrat Bharuccha : বালি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সোজা মুম্বাই ফিরলেন বলিউড অভিনেত্...

বালিতে ছুটি কাটাতে গিয়ে দুর্ঘটনার শিকার অভিনেত্রী নুসরাত ভরুচ্চা, মেরুদণ্ডে চিড় ধরা পড়ায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অস্ত্রোপচারের জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে বালি থেকে মুম্বই ফিরিয়ে আনার ব্যবস্থা করছে অভিনেত্রীর টিম।

০৩ অক্টো ২০২৬, ০৭:৫২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.