JAZZBAAT 24 BANGLA
০৪ অক্টো ২০২৬, ০৭:৪৯ পিএম
Breaking
অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা LoveAffair : প্রেমিকের মৃত্যুর পরই চরম সিদ্ধান্ত প্রেমিকার, সম্পর্কে টানাপোড়েনের ছায়া Suvendu Adhikari: ‘10 মার্চ মিথ্যা দিবস হলে কেমন হয়?’ নন্দীগ্রামে শেষ প্রচারে শুভেন্দুর নি... Koel Mallick: তৃণমূল ছেড়ে রাজ্যসভা, এ বার বিজেপির টিকিটে কোয়েল! SaurathSabha: গাছতলায় বসে বর কেনাবেচার হাট! বিহারের প্রাচীন ‘সৌরথ সভা’ আজও বহমান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা LoveAffair : প্রেমিকের মৃত্যুর পরই চরম সিদ্ধান্ত প্রেমিকার, সম্পর্কে টানাপোড়েনের ছায়া Suvendu Adhikari: ‘10 মার্চ মিথ্যা দিবস হলে কেমন হয়?’ নন্দীগ্রামে শেষ প্রচারে শুভেন্দুর নি... Koel Mallick: তৃণমূল ছেড়ে রাজ্যসভা, এ বার বিজেপির টিকিটে কোয়েল! SaurathSabha: গাছতলায় বসে বর কেনাবেচার হাট! বিহারের প্রাচীন ‘সৌরথ সভা’ আজও বহমান

North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা

North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা
উত্তরবঙ্গের পর্যটন ছবি: নিজস্ব ছবি

জলপাইগুড়ি, নিউজ ডেস্ক: বাঙালির পর্যটনের অন্যতম উত্তরবঙ্গ। হাতে কিছুটা সময় থাকলেই আর পাহাড় বেড়াতে ভালবাসলেই ভ্রমণ প্রেমীরা দার্জিলিং প্ল্যান করে বসেন। এবার জেলার পর্যটনকে নতুন আঙ্গিকে সাজাতে এবার নির্দিষ্ট একটি গন্তব্যকে কেন্দ্র করে পরিকল্পনা নেওয়ার বার্তা দিল রাজ্য পর্যটন দফতর। ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’ এই ভাবনাকে সামনে রেখে জেলার বিশেষত্বকে তুলে ধরে পর্যটনের প্রসার ঘটানোর পরিকল্পনা। অর্থাৎ একটি জেলার নির্দিষ্ট কোনও স্থান বা বিশেষত্বকে কেন্দ্র করে তৈরি হবে পর্যটনের বিশেষ প্যাকেজ। আর জলপাইগুড়ির ক্ষেত্রে সেই পরিকল্পনার অন্যতম হাতিয়ার হতে পারে চা। একইসঙ্গে বনাঞ্চল ও পরিবেশের স্বাভাবিক ভারসাম্য বজায় রেখেই পর্যটন উন্নয়নের উপর জোর দিয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। ‘জলপাইগুড়ি টুরিজম স্টেকহোল্ডার কনফারেন্স’ নামে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। 

এই বৈঠকে রিসোর্ট ও হোমস্টে মালিক থেকে শুরু করে ট্যুর অপারেটর এবং পরিবহণ ব্যবসায়ী পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন স্টেকহোল্ডারও বৈঠকে নিজেদের প্রস্তাব তুলে ধরেন। এই পর্যটন কেন্দ্রে কিভাবে আরও বেশি পর্যটককে জলপাইগুড়িতে টানা যায়, কিভাবে পর্যটনের পরিকাঠামো উন্নত করা যায় তা নিয়েই চলে আলোচনা। 

এ বিষয়ে পর্যটন মন্ত্রী শংকর ঘোষ জানান, জলপাইগুড়ির চা-বাগানে পাতা তোলা থেকে শুরু করে কারখানায় চা তৈরির গোটা প্রক্রিয়াকেই পর্যটনের অংশ করা যেতে পারে। তৈরি হতে পারে বিশেষ ‘টি টুরিজম’ প্যাকেজ। তাই বিশেষ এই ভাবনা গ্ৰহন করা হতে চলেছে। তবে পর্যটনের নামে যেন প্রকৃতির ক্ষতি না হয়, সেই বিষয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন মন্ত্রী। ইকো-সেনসিটিভ জোনের নিয়ম মেনে, বন ও পরিবেশের স্বাভাবিক ভারসাম্য বজায় রেখেই পর্যটনের প্রসার ঘটাতে হবে এমনটাই স্পষ্ট করে দিয়েছেন তিনি। 

এরই পাশাপাশি দুর্গাপুজোর আগে পর্যটকদের জন্য বড় ঘোষণা করা হয়েছে।‌পর্যটন দফতরের অধীনে থাকা প্রায় ৮০০ টি ঘর ও কটেজ সংস্কারের পাশাপাশি নতুন করে আরও ৮০০ টি ঘর তৈরির পরিকল্পনা রয়েছে। সমস্ত ধরনের কথা মাথায় রেখেই এই কাজ চলবে। তাই আগামী দিনে এই পর্যটনের আরও প্রসার ঘটবে এমনটাই মনে করা হচ্ছে। 

অর্থাৎ ধীরে ধীরে উত্তরবঙ্গের পর্যটন বেড়ানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এখানে নতুন বহু অভিজ্ঞতার উপলব্ধি ঘটবে। পর্যটনকে নতুন মোড়কে সাজাতে তৎপর পর্যটন বিভাগ।

11 Views 0 Likes 0 Comments

Related News

LoveAffair : প্রেমিকের মৃত্যুর পরই চরম সিদ্ধান্ত প্রেমিকার, সম্পর্কে টানাপোড়েনের ছায়া
রাজ্য

LoveAffair : প্রেমিকের মৃত্যুর পরই চরম সিদ্ধান্ত প্রেমিকার, সম্পর্কে টানাপোড়েনের ছ...

পরকীয়ার জটিল টানাপোড়েন আর তীব্র পারিবারিক কলহের জেরে শেষ পর্যন্ত প্রাণ গেল এক যুগলের। প্রেমিকের আত্মহত্যার ধাক্কা সামলাতে না পেরে আত্মঘাতী হলেন প্রেমিকাও। ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরে। মাত্র দু’দিনের ব্যবধানে যুগলের এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

০৪ অক্টো ২০২৬, ০৪:৩৯ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: ‘10 মার্চ মিথ্যা দিবস হলে কেমন হয়?’ নন্দীগ্রামে শেষ প্রচারে শুভেন্দুর নিশানায় মমতা
রাজ্য

Suvendu Adhikari: ‘10 মার্চ মিথ্যা দিবস হলে কেমন হয়?’ নন্দীগ্রামে শেষ প্রচারে শুভে...

নন্দীগ্রাম: ভোটের আগে শেষ রবিবার। প্রচারের শেষ লগ্নে নন্দীগ্রামের রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর নিজের ছেড়ে যাওয়া কেন্দ্রে দাঁড়িয়েই ফের সামনে আনলেন ২০২১-এর সেই পুরনো ‘পা-ভাঙা’ বিতর্ক। বিজেপি প্রার্থী ...

০৪ অক্টো ২০২৬, ০২:৩৩ পিএম · 2 মিনিট
ShahjahanMolla: শাহজাহান মোল্লাকে পুলিশ হেফাজতে নেওয়ার সময় উত্তেজনা, সাংবাদিক হেনস্থার অভিযোগ
রাজ্য

ShahjahanMolla: শাহজাহান মোল্লাকে পুলিশ হেফাজতে নেওয়ার সময় উত্তেজনা, সাংবাদিক হে...

কয়েকদিন আগেই পুলিশি অভিযানে গ্রেফতার হন শাহজাহান মোল্লা।বিচারবিভাগীয় প্রক্রিয়া শেষে আদালতের অনুমতি সাপেক্ষে তদন্তকারীরা তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার নির্দেশ পান। সেই নির্দেশ অনুযায়ী রবিবার কড়া নিরাপত্তার ঘেরাটোপে তাঁকে মাধবপুর থানায় হাজির করা হয়। এদিন সকাল থেকেই থানার বাইরে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর হঠাৎই অত্যন্ত দ্রুতগতিতে একটি পুলিশের গাড়ি এসে থানার মূল ফটকের সামনে দাঁড়ায়।

০৪ অক্টো ২০২৬, ১০:২৮ এএম · 2 মিনিট
Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা
রাজ্য

Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা

শনিবার ৩ অক্টোবর দুপুরে জলপ্রপাতের কাছে ছবি তোলার পর ফেরার সময় আচমকাই বিপত্তি ঘটে। পরিবারের ৭ বছরের ছেলে প্রিয়ঙ্কন দত্ত হঠাৎ পা পিছলে জলের তীব্র স্রোতে পড়ে যায় বলে জানা যায়।

০৩ অক্টো ২০২৬, ০৮:৩৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.