JAZZBAAT 24 BANGLA
১৮ নভে ২০২৬, ১০:০৯ পিএম
Breaking
Bangladesh Violence : বাংলাদেশে ফের হিংসার আগুন! থানায় হামলা, একাধিক জায়গায় অগ্নিসংযোগ Mahua Moitra: মোদীর কাণ্ডে লজ্জায় ভারত! বিস্ফোরক মহুয়া, পাল্টা আক্রমণে বিজেপি! Cyclone Akvan: আকভানের আতঙ্কে বন্ধ জগন্নাথ মন্দির! অন্ধ্র-ওড়িশায় ভয়ংকর দুর্যোগের আশঙ্কা,... MS Dhoni: শেষ ওভারে ১৬ রান, যন্ত্রে অবিশ্বাস্য প্রতিক্রিয়া! ধোনির এমন সব কীর্তি জানলে চমকে... 15 ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে গাড়ি ও বাইকের বিমার নিয়ম! এক পলিসিতে চার ধরনের সুরক্ষা D Gukesh: দাবার বিশ্বযুদ্ধ আসন্ন, চৌষট্টি খোপে গুকেশ নামার আগে জেনে নিন ফাইনালের কিছু অজান... Bangladesh: ধর্মের সমালোচনা করলেই হামলা? লিহন প্রাইমের পাশে দাঁড়িয়ে উগ্রবাদীদের বিরুদ্ধে গ... আমাজনের বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর বিরল দৃশ্য প্রকাশ; অবৈধ অনুপ্রবেশে চরম হুমকির মুখে অস্তি... Bangladesh Violence : বাংলাদেশে ফের হিংসার আগুন! থানায় হামলা, একাধিক জায়গায় অগ্নিসংযোগ Mahua Moitra: মোদীর কাণ্ডে লজ্জায় ভারত! বিস্ফোরক মহুয়া, পাল্টা আক্রমণে বিজেপি! Cyclone Akvan: আকভানের আতঙ্কে বন্ধ জগন্নাথ মন্দির! অন্ধ্র-ওড়িশায় ভয়ংকর দুর্যোগের আশঙ্কা,... MS Dhoni: শেষ ওভারে ১৬ রান, যন্ত্রে অবিশ্বাস্য প্রতিক্রিয়া! ধোনির এমন সব কীর্তি জানলে চমকে... 15 ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে গাড়ি ও বাইকের বিমার নিয়ম! এক পলিসিতে চার ধরনের সুরক্ষা D Gukesh: দাবার বিশ্বযুদ্ধ আসন্ন, চৌষট্টি খোপে গুকেশ নামার আগে জেনে নিন ফাইনালের কিছু অজান... Bangladesh: ধর্মের সমালোচনা করলেই হামলা? লিহন প্রাইমের পাশে দাঁড়িয়ে উগ্রবাদীদের বিরুদ্ধে গ... আমাজনের বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর বিরল দৃশ্য প্রকাশ; অবৈধ অনুপ্রবেশে চরম হুমকির মুখে অস্তি...

Bangladesh Violence : বাংলাদেশে ফের হিংসার আগুন! থানায় হামলা, একাধিক জায়গায় অগ্নিসংযোগ

Bangladesh Violence : বাংলাদেশে ফের হিংসার আগুন! থানায় হামলা, একাধিক জায়গায় অগ্নিসংযোগ
উত্তপ্ত বাংলাদেশ ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: এক জায়গায় উত্তেজনা থামতে না থামতেই অন্য প্রান্তে নতুন অশান্তির খবর। কোথাও ভাঙচুর, কোথাও আগুনের লেলিহান শিখা, কোথাও আবার প্রাণহানির ঘটনা। রাতের অন্ধকারে একের পর এক অপ্রীতিকর ঘটনায় ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও বাড়ছে উদ্বেগ। বাংলাদেশের একাধিক জেলায় পরপর ঘটে যাওয়া ঘটনাগুলি ঘিরে নতুন করে চাপের মধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ফরিদপুর, এমনকি রাজধানী ঢাকা বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষ ও অগ্নিসংযোগ এর ঘটনা সামনে এসেছে। মঙ্গলবার, ১৭ নভেম্বর সন্ধ্যার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা চালায় একদল দুষ্কৃতি। থানার ভিতরে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। থানা চত্বরে দাঁড়িয়ে থাকা পুলিশের একাধিক গাড়ি ও বিভিন্ন যান বাহনে আগুন লাগিয়ে দেওয়া হয়। এমনকি আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। স্থানীয় বিএনপি সাংসদ এস এম জিলানীর বাড়িতেও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে বলে খবর।

একই সঙ্গে টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। দেশের অন্যান্য এলাকাতেও ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ এর খবর সামনে এসেছে। রংপুরেও একই ধরনের ঘটনার অভিযোগ উঠেছে।

অন্যদিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছে রাজু মোল্লা নামে এক বিএনপি সমর্থিত কৃষক দলের নেতার । পাশাপাশি, ফরিদপুরে বিএনপি কার্যালয়ে ককটেল হামলা ও অগ্নি সংযোগের ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। রাজধানী ঢাকাতেও রেহাই পায়নি গণপরিবহন। বিভিন্ন জায়গায় অন্তত তিনটি বাসে আগুন লাগিয়ে দেওয়ার খবর পাওয়া গিয়েছে।

এই পরিস্থিতির পিছনে রাজনৈতিক উত্তেজনাকেই অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয়তা এবং পুলিশের ধরপাকড় ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বলে খবর। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাদানো গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। অগ্নিসংযোগ ও হামলায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। তবে একের পর এক হিংসার ঘটনায় বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে এগোয়, এখন সেটাই দেখার।

4 Views 0 Likes 0 Comments

Related News

Bangladesh: ধর্মের সমালোচনা করলেই হামলা? লিহন প্রাইমের পাশে দাঁড়িয়ে উগ্রবাদীদের বিরুদ্ধে গর্জে উঠলেন তসলিমা নাসরিন
বিদেশ

Bangladesh: ধর্মের সমালোচনা করলেই হামলা? লিহন প্রাইমের পাশে দাঁড়িয়ে উগ্রবাদীদের বি...

ফেনীতে মুক্তচিন্তক ও অনলাইন অ্যাক্টিভিস্ট লিহন প্রাইমের ওপর উগ্রবাদীদের বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক কড়া প্রতিক্রিয়ায় তিনি এই ঘটনাকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছেন এবং অবিলম্বে লিহন প্রাইম ও তাঁর স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

১৮ নভে ২০২৬, ০৭:৫৩ পিএম · 2 মিনিট
আমাজনের বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর বিরল দৃশ্য প্রকাশ; অবৈধ অনুপ্রবেশে চরম হুমকির মুখে অস্তিত্ব
বিদেশ

আমাজনের বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর বিরল দৃশ্য প্রকাশ; অবৈধ অনুপ্রবেশে চরম হুমকির মু...

ব্রাজিলের আমাজন রেইনফরেস্টের দুর্গম অঞ্চল থেকে বেরিয়ে আসা বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠী ‘আওয়া’ (Awá) জনগোষ্ঠীর কিছু বিরল ছবি ও ভিডিও সামনে এসেছে। মানবাধিকার কর্মীদের মতে, এই ঘটনাটি প্রমাণ করে যে অবৈধ কাঠুরে, শিকারি এবং খামারিদের ক্রমবর্ধমান অনুপ্রবেশের কারণে এই বিচ্ছিন্ন আদিবাসীরা কতটা চরম অস্তিত্বের সংকটে পড়েছেন।

১৮ নভে ২০২৬, ০৭:৫০ পিএম · 2 মিনিট
Quad Summit: চিনকে বার্তা, ইন্দো-প্যাসিফিকে নতুন কৌশল! মোদী-ট্রাম্পের বৈঠকে ছ’টি বড় উদ্যোগে সিলমোহর কোয়াডের
বিদেশ

Quad Summit: চিনকে বার্তা, ইন্দো-প্যাসিফিকে নতুন কৌশল! মোদী-ট্রাম্পের বৈঠকে ছ’টি ব...

নয়াদিল্লি: ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, বাণিজ্য এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও মজবুত করতে একগুচ্ছ নতুন উদ্যোগ ঘোষণা করল চার দেশের জোট কোয়াড। মঙ্গলবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় আয়োজিত বৈঠকে অংশ নেন ভারতের প্রধানমন...

১৮ নভে ২০২৬, ০৭:৩৯ পিএম · 5 মিনিট
নিউ ইয়র্কের ১,৪২৮ ফুটের আকাশচুম্বী বহুতলে উঠেই বিপাকে ১৮ বছরের তরুণী
বিদেশ

নিউ ইয়র্কের ১,৪২৮ ফুটের আকাশচুম্বী বহুতলে উঠেই বিপাকে ১৮ বছরের তরুণী

নিউ ইয়র্ক: আকাশচুম্বী বহুতলের গায়ে উঠে পড়েছিলেন ১৮ বছরের এক তরুণী। উদ্দেশ্য? শহরের অসাধারণ দৃশ্য দেখা! কিন্তু সেই বিপজ্জনক কাণ্ডের জেরে শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেফতার হতে হল তাঁকে। আদালতে হাজিরার পরেও অবশ্য বিন্দুমাত...

১৮ নভে ২০২৬, ০৬:৪৪ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.