JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ০৯:১৯ পিএম
Breaking
Supreme Court: শীর্ষ আদালতে তিন নতুন মুখ,বাড়ল বিচারপতির সংখ্যা FulharRiver: ফারাক্কাকে পাশ কাটিয়ে ফুলহারে মিশতে পারে গঙ্গা, বিপদে কলকাতা বন্দরের ভবিষ্যৎ Flight Service: ৯ আসন থেকে ৭২,কোচবিহারে নতুন আশার আলো IFA Shield: পিছিয়ে পড়ে ৭ গোল! লাল-হলুদ দাপটে ফাইনালে ফের কলকাতা ডার্বি BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য ChinaBorder: চিন সীমান্ত ও জাতীয় নিরাপত্তার অঙ্ক, সিয়াং মেগা প্রকল্প ঘিরে অরুণাচলে সংঘাত Mamata Banerjee: 'দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি', ১৫ দিনের মধ্যে দলত্যাগীদের ঘরে ফেরার ডাক... FireSafety : নার্সিংহোমে অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে দমকলের অভিযান, মিলল খামতি Supreme Court: শীর্ষ আদালতে তিন নতুন মুখ,বাড়ল বিচারপতির সংখ্যা FulharRiver: ফারাক্কাকে পাশ কাটিয়ে ফুলহারে মিশতে পারে গঙ্গা, বিপদে কলকাতা বন্দরের ভবিষ্যৎ Flight Service: ৯ আসন থেকে ৭২,কোচবিহারে নতুন আশার আলো IFA Shield: পিছিয়ে পড়ে ৭ গোল! লাল-হলুদ দাপটে ফাইনালে ফের কলকাতা ডার্বি BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য ChinaBorder: চিন সীমান্ত ও জাতীয় নিরাপত্তার অঙ্ক, সিয়াং মেগা প্রকল্প ঘিরে অরুণাচলে সংঘাত Mamata Banerjee: 'দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি', ১৫ দিনের মধ্যে দলত্যাগীদের ঘরে ফেরার ডাক... FireSafety : নার্সিংহোমে অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে দমকলের অভিযান, মিলল খামতি

Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী

Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী
কিরণ রাও- এর মন্তব্যে জোর চর্চা সিনে পাড়ায় ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: আজকালকার প্রেমের অর্থ আগেকার মতো গুরুতর কোনো কিছু নয়। ভালবাসা কি বর্তমানে শুধুই কিছুক্ষণের আবেগ? সম্প্রতি একটি সাক্ষাৎকারে নতুন প্রজন্মের প্রেম আর সম্পর্কের এই বদল নিয়েই নিজের মনের কথা খুলে বললেন জনপ্রিয় পরিচালক কিরণ রাও। ‘লাপতা লেডিজ’-এর ঝড়ের পর নিজের নতুন কাজ ‘লাস্ট স্টোরিজ ৩’-এর প্রচারে এসে তরুণদের প্রেমের ধরন নিয়ে অকপট জবাব দিলেন তিনি।

কিরণ রাও (Kiran Rao) মানেই আনকোরা কাজের এক ছকভাঙা গল্প। আমির খানের প্রাক্তন স্ত্রী কিছুদিন আগেই ‘লাপাতা লেডিজ’ দিয়ে দর্শকদের মন জয় করেছেন। এবার তিনি চর্চায় এলেন সম্পূর্ণ অন্য এক কারণে। খুব শীঘ্রই আসতে চলেছে তাঁর নতুন প্রোজেক্ট ‘লাস্ট স্টোরিজ ৩’। আর সেই প্রোজেক্টের প্রচারে এসে আজকের প্রজন্মের প্রেম, স্বাধীনতা ও শারীরিক সম্পর্ক নিয়ে একদম সোজাসাপ্টা কথা বললেন এই জনপ্রিয় পরিচালক।

চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওয়ের স্পষ্ট জবাব, “‘ছেলেমানুষি’ বা ‘হালকা মেজাজ নয়, বরং বলা ভালো অনেক বেশি স্বাধীনচেতা, মুক্তমনা। আমার মনে হয় তরুণ প্রজন্ম অনেকবেশি স্বাধীন। যে কোনও ক্ষেত্রে তাঁরা অনেকটাই বাধাহীন। পৃথিবীটা এখন সম্পূর্ণ অন্যরকম জায়গায় পৌঁছে গিয়েছে। নিজেদের প্রকাশ করার ধরনেও বদল এসেছে। একটা সময় ছিল যখন মানুষের থেকে একটি নির্দিষ্ট সম্পর্ক প্রত্যাশা করা যেত। কিন্তু, এখন পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। আর আমরা সিনেমার মাধ্যমে সেই বিষয়টাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।”

কিরণের মতে, বর্তমানে মানুষ বিয়ে না করেও গভীর এবং আবেগপূর্ণ সম্পর্কে জড়াচ্ছেন। সেই সম্পর্ক একই সঙ্গে মানসিক এবং শারীরিক ভাবে পরিপূর্ণও হতে পারে। তাঁর কথায়, “আজকের পৃথিবীটা এই কারণেই আলাদা। আমরা সেই পৃথিবীর প্রেক্ষাপটেই গল্পটা তৈরি করেছি। নতুন প্রজন্মের মধ্যে যে সতেজতা এবং স্বাধীনতা রয়েছে, সেটাই গল্পে তুলে ধরতে চেয়েছি।” তাঁর মতে, দু'জন তরুণ-তরুণী একে অপরের প্রতি আকৃষ্ট। তাঁরা কোনও সম্পর্কে আবদ্ধ নন। এই পরিস্থিতিতে তাঁরা পরবর্তী পদক্ষেপে কী করবেন, সেখান থেকেই নানা অপ্রত্যাশিত ঘটনা তৈরি হয়। কিরণের বক্তব্য, এই জায়গাটার মধ্যেই মজা রয়েছে। আগের প্রজন্মের সঙ্গে এখনকার সময়ের পার্থক্য বোঝাতে কিরণ বলেন, “আমাদের সময়ে মানুষের কাছ থেকে নির্দিষ্ট ধরনের সম্পর্কেরই প্রত্যাশা করা হত। বিয়ের আগে শারীরিক সম্পর্ক তো ছিলই না, এমনকি বিয়ের পরেও সেই সম্পর্কের বাইরে অন্য কারও সঙ্গে মানসিক ভাবে জড়িয়ে পড়াকে সহজ ভাবে দেখা হত না। এখন সেই পরিস্থিতি আর নেই।” সপ্তাহখানেক আগেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘লাস্ট স্টোরিজ় ৩’। কিরণ রাও ছাড়াও আরও তিন পরিচালকের ছবি রয়েছে এখানে।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
167 Views 0 Likes 0 Comments

Related News

অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও
বিনোদন

অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও

প্রয়াত বর্ষীয়ান পরিচালক সিঙ্গীতম শ্রীনিবাস রাও। ৯৪ বছর বয়সে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ‘পুষ্পক বিমানম’, ‘আদিত্য ৩৬৯’, ‘ভৈরব দ্বীপম’-এর মতো স্মরণীয় ছবি দিয়ে ভারতীয় সিনেমায় স্বতন্ত্র ছাপ রেখে গিয়েছেন এই কিংবদন্তি পরিচালক।

০৪ অক্টো ২০২৬, ০৭:৩৩ পিএম · 2 মিনিট
Shovan Sarkar: ১১ দিনের ছেলের ছবি প্রকাশ করায় মুখ খুললেন অভিনেত্রী
বিনোদন

Shovan Sarkar: ১১ দিনের ছেলের ছবি প্রকাশ করায় মুখ খুললেন অভিনেত্রী

১১ দিনের ‘বীরপুরুষ’কে কোলে নিয়েই বিশেষ জন্মদিন কাটালেন অভিনেত্রী সোহিনী সরকার, শেয়ার করলেন আবেগঘন মুহূর্তের ছবি। অসাবধানতাবশত ছেলের মুখ প্রকাশ্যে চলে আসার পর দ্রুত ছবিটি সরিয়ে হার্ট স্টিকার দিয়ে ফের পোস্ট করেন তিনি।

০৪ অক্টো ২০২৬, ০১:৩১ পিএম · 2 মিনিট
Nusrat Bharuccha : বালি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সোজা মুম্বাই ফিরলেন বলিউড অভিনেত্রী
বিনোদন

Nusrat Bharuccha : বালি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সোজা মুম্বাই ফিরলেন বলিউড অভিনেত্...

বালিতে ছুটি কাটাতে গিয়ে দুর্ঘটনার শিকার অভিনেত্রী নুসরাত ভরুচ্চা, মেরুদণ্ডে চিড় ধরা পড়ায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অস্ত্রোপচারের জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে বালি থেকে মুম্বই ফিরিয়ে আনার ব্যবস্থা করছে অভিনেত্রীর টিম।

০৩ অক্টো ২০২৬, ০৭:৫২ পিএম · 2 মিনিট
Tarpor : ‘জীবনটাকে উল্টে পাল্টে দেখুন’, প্রকাশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘তারপর’-এর প্রথম লুক
বিনোদন

Tarpor : ‘জীবনটাকে উল্টে পাল্টে দেখুন’, প্রকাশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘তারপর’-এর...

কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন সোশ্যাল ড্রামা ‘তারপর’-এ ভিন্ন আর্থ-সামাজিক স্তরের চার মানুষের চরিত্রে দেখা যাবে চূর্ণী, অনির্বাণ, রজতাভ ও রুদ্রনীলকে। ‘জীবনটাকে উল্টে পাল্টে দেখুন’ ট্যাগলাইন-সহ প্রকাশ্যে এসেছে ছবির চার মুখ্য চরিত্রের প্রথম লুক; ২০২৭ সালে বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি।

০৩ অক্টো ২০২৬, ০৬:০৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.