JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ০৯:১৯ পিএম
Breaking
Supreme Court: শীর্ষ আদালতে তিন নতুন মুখ,বাড়ল বিচারপতির সংখ্যা FulharRiver: ফারাক্কাকে পাশ কাটিয়ে ফুলহারে মিশতে পারে গঙ্গা, বিপদে কলকাতা বন্দরের ভবিষ্যৎ Flight Service: ৯ আসন থেকে ৭২,কোচবিহারে নতুন আশার আলো IFA Shield: পিছিয়ে পড়ে ৭ গোল! লাল-হলুদ দাপটে ফাইনালে ফের কলকাতা ডার্বি BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য ChinaBorder: চিন সীমান্ত ও জাতীয় নিরাপত্তার অঙ্ক, সিয়াং মেগা প্রকল্প ঘিরে অরুণাচলে সংঘাত Mamata Banerjee: 'দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি', ১৫ দিনের মধ্যে দলত্যাগীদের ঘরে ফেরার ডাক... FireSafety : নার্সিংহোমে অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে দমকলের অভিযান, মিলল খামতি Supreme Court: শীর্ষ আদালতে তিন নতুন মুখ,বাড়ল বিচারপতির সংখ্যা FulharRiver: ফারাক্কাকে পাশ কাটিয়ে ফুলহারে মিশতে পারে গঙ্গা, বিপদে কলকাতা বন্দরের ভবিষ্যৎ Flight Service: ৯ আসন থেকে ৭২,কোচবিহারে নতুন আশার আলো IFA Shield: পিছিয়ে পড়ে ৭ গোল! লাল-হলুদ দাপটে ফাইনালে ফের কলকাতা ডার্বি BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য ChinaBorder: চিন সীমান্ত ও জাতীয় নিরাপত্তার অঙ্ক, সিয়াং মেগা প্রকল্প ঘিরে অরুণাচলে সংঘাত Mamata Banerjee: 'দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি', ১৫ দিনের মধ্যে দলত্যাগীদের ঘরে ফেরার ডাক... FireSafety : নার্সিংহোমে অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে দমকলের অভিযান, মিলল খামতি

Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার

Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার
এসআরএফটিআইয়ে বিক্ষোভ ছবি: এ আই ও গ্রাফিক্স দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ফের অশান্তির আঁতুড়ঘরে পরিণত হলো বাইপাস লাগোয়া সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। প্রতিষ্ঠানের মূল ফটকে ভেঙে পড়ার উপক্রম, পুলিশের প্রতিরোধ গুঁড়িয়ে এগোনোর মরিয়া চেষ্টা এবং মুহুর্মুহু স্লোগানে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। রবিবার অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের একটি কর্মসূচিতে হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়েছিল।

তারই পাল্টায় বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ মিছিল পৌঁছতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী অজয়নগর থেকে মিছিলটি ক্যাম্পাসের অভিমুখে রওনা হয়। খবর আগে থেকেই প্রশাসনের কাছে ছিল, ফলে ইনস্টিটিউটের সামনে কড়া ব্যারিকেড গড়ে তুলেছিল পুলিশবাহিনী। কিন্তু দুপুরের দিকে মিছিল পৌঁছতেই সেই নিরাপত্তা বেষ্টনী কার্যত খড়কুটোর মতো ভেসে যায়। পুলিশকর্মীদের প্রতিরোধ উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় উন্মত্ত জনস্রোত। বিক্ষোভকারীরা সরাসরি প্রতিষ্ঠানের মূল লোহার গেটের ওপর আছড়ে পড়েন এবং গেট ধরে প্রবল ঝাঁকুনি দিতে থাকেন।

অভিযোগ, জোর করে ক্যাম্পাসের ভেতরে ঢোকার চেষ্টার পাশাপাশি গেটের ওপার লক্ষ্য করে প্লাস্টিকের বোতলও ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ দ্রুত সক্রিয় হয়ে ধরপাকড় শুরু করলে ক্ষোভ আরও বাড়ে।

এক বিক্ষোভকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, “পুলিশ উল্টে আমাদের ওপর চড়াও হচ্ছে, অতিসক্রিয়তা দেখাচ্ছে। এই সব পুলিশকর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ হবে, ২৪ ঘণ্টার মধ্যে সবাই সাসপেন্ড হবে।”

অন্য এক বিক্ষোভকারীর দাবি, রবিবার ক্যাম্পাসে বামপন্থীরা ভারতমাতা এবং স্বামী বিবেকানন্দের ছবিতে অবমাননা করেছে, লাথি মেরেছে। আজকের প্রতিরোধ আসলে সেই অপমানের বিরুদ্ধে ‘রাষ্ট্রবাদী’ ও সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।

সংগঠনের এক দায়িত্বপ্রাপ্ত কর্মীর অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়ে জানান,এটি কোনও রাজনৈতিক আক্রমণ নয়, ভারতমাতার অপমানের বিরুদ্ধে সাধারণ জনতার স্বতঃস্ফূর্ত এবং নিরস্ত্র এক প্রতিবাদ। তাঁর কথায়, সংবিধানে দেওয়া গণতান্ত্রিক অধিকার মেনেই এই ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

গেটের সামনে ধস্তাধস্তি ও ব্যাপক টানাপোড়েনের পর পুলিশ কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়।

নতুন করে যাতে আর কোনও অশান্তি বা পাল্টা হামলা না ছড়ায়, সেজন্য এসআরএফটিআই-এর প্রধান ফটক ও সংলগ্ন এলাকায় বাড়তি পুলিশবাহিনী মোতায়েন রাখা হয়েছে।

149 Views 0 Likes 0 Comments

Related News

Supreme Court: শীর্ষ আদালতে তিন নতুন মুখ,বাড়ল বিচারপতির সংখ্যা
দেশ

Supreme Court: শীর্ষ আদালতে তিন নতুন মুখ,বাড়ল বিচারপতির সংখ্যা

সোমবার তিন হাইকোর্টের প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার।

০৫ অক্টো ২০২৬, ০৮:৩৬ পিএম · 2 মিনিট
FulharRiver: ফারাক্কাকে পাশ কাটিয়ে ফুলহারে মিশতে পারে গঙ্গা, বিপদে কলকাতা বন্দরের ভবিষ্যৎ
দেশ

FulharRiver: ফারাক্কাকে পাশ কাটিয়ে ফুলহারে মিশতে পারে গঙ্গা, বিপদে কলকাতা বন্দরের...

লাগাতার ভাঙনের জেরে ফুলহার নদীর দিকে ক্রমাগত সরে আসছে গঙ্গার মূল স্রোত। এক দশক আগেও যেখানে দুই নদীর মধ্যে পাঁচ কিলোমিটারের নিরাপদ ভূখণ্ড ছিল, তা আজ ক্ষয়ে দাঁড়িয়েছে মেরেকেটে ৫০০ মিটারে। সেচ দফতরের সাম্প্রতিক সমীক্ষায় স্পষ্ট, অবিলম্বে যুদ্ধকালীন তৎপরতায় ভাঙন না রুখলে আগামী এক থেকে দু’বছরের মধ্যেই গঙ্গা গ্রাস করবে ফুলহারকে

০৫ অক্টো ২০২৬, ০৮:১৩ পিএম · 2 মিনিট
ChinaBorder: চিন সীমান্ত ও জাতীয় নিরাপত্তার অঙ্ক, সিয়াং মেগা প্রকল্প ঘিরে অরুণাচলে সংঘাত
দেশ

ChinaBorder: চিন সীমান্ত ও জাতীয় নিরাপত্তার অঙ্ক, সিয়াং মেগা প্রকল্প ঘিরে অরুণাচলে...

নয়া দিল্লির কৌশলগত অবস্থানকে স্পষ্ট করে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ওজিং তাসিং জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে রাজ্য কোনওভাবেই পিছু হটবে না। তিব্বতের প্রান্তে ইয়ারলুং সাংপো নদীর ওপর বেজিংয়ের বিশালাকার বাঁধ ও জল-পরিকাঠামো নির্মাণের পাল্টা হিসেবে এই প্রকল্পকে কৌশলগত ঢাল বলে দেখছে প্রশাসন।

০৫ অক্টো ২০২৬, ০৬:৩১ পিএম · 2 মিনিট
UDAN 2.0 : উড়ান-এ নতুন চার গন্তব্য, বাড়ছে বিমান যোগাযোগের পরিধি
দেশ

UDAN 2.0 : উড়ান-এ নতুন চার গন্তব্য, বাড়ছে বিমান যোগাযোগের পরিধি

'উড়ান ২.o' প্রকল্পের মাধ্যমে বিমান মানচিত্রে জায়গা করে নিতে চলেছে পুরুলিয়ার ছররা, দক্ষিণ দিনাজপুরের বারুইপুর, আলিপুরদুয়ারের হাসিমারা এবং পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা।

০৫ অক্টো ২০২৬, ০৪:০৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.