JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ০২:৫২ এএম
Breaking
Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা

যাদবপুরে লজ্জার ইতিহাস, ভাঙা হল নন্দলাল বসুর ফলক

যাদবপুরে লজ্জার ইতিহাস, ভাঙা হল নন্দলাল বসুর ফলক

কলকাতা, অঙ্কন দাস: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির জেরে  নন্দলাল বসুর তৈরি ফলক ভাঙচুর করা হল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ফলক এটি। আরএসএস'র ছাত্রসংগঠন এবিভিপি'র বিরুদ্ধে নন্দলাল বসুর তৈরি ফলক ভাঙচুরের অভিযোগ ওঠে। যদিও, অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি।

বুধবার রাত থেকে উত্তপ্ত হয়ে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। এরই প্রতিবাদে যাদবপুর অভিযানের ডাক দেয় এসএফআই ও এবিভিপি, এই দুই দলই।যাদবপুর থানার সামনে সমর্থকদের জমায়েত করেন এবিভিপি সমর্থক। গোলপার্ক থেকে মিছিল শুরু করেন তাঁরা। অন্যদিকে ৮বি বাস স্ট্যান্ডে নিজেদের সদস্যদের জমায়েত করেছিল এসএফআই। এই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা ছিল। কঠিন পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়, ৮ বি বাসস্ট্যান্ড, গোলপার্ক-সহ বেশ কয়েকটি এলাকা। ব্যারিকেড করে আটকানো ছিল রাস্তা। এই ঘটনায়  ১১ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়ে। 'সার্জিক্যাল স্ট্রাইক' করার ডাক দেয় এবিভিপি'র।

ঠিক এই জায়গাতেই প্রতিবাদ করেন এসএফআইয়ের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধর। সংঘর্ষের প্রসঙ্গে তিনি বলেন ‘আমরা টিভিতে দেখলাম, ভিডিয়োতে দেখলাম; কিছু লোক অরবিন্দ ভবন পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। তাদের পুলিশ অ্যারেস্ট করল না কেন? তাঁদের তো আইডেন্টিফাই করা সহজ। শুভেন্দু অধিকারী এত বড় বড় করে গুণ্ডাদমন আইনের কথা বললেন। যে বহিরাগত লোকেরা রাষ্ট ১২টার পর ইউনিভার্সিটির মধ্যে ঢুকে একটা ইউনিভার্সিটি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করল তারা গুণ্ডা নয়? তারা এখনও পর্যন্ত অ্যারেস্ট হল না কেন?’

সেই ঘটনা অনুযায়ী; বাম ও এবিভিপি ছাত্রদের বিক্ষোভে, কার্যত উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের বাইরে জাতীয় পতাকা ও গেরুয়া পতাকা হাতে বিক্ষোভ দেখাতে থাকেন এবিভিপি ছাত্ররা। সেসময় গেটে তালা ও প্রচুর পুলিশ মোতায়েন ছিল। একারণে গেট বেয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢোকার চেষ্টা করেন তাঁরা। অন্যদিকে ভিতরে তখন এআইডিএসও-র ছাত্ররাও লাল পতাকা নিয়ে দাঁড়িয়ে ছিলেন। গেটের ভিতর ও বাইরে- দুদিকেই চরম উত্তেজনা তৈরি হয়।  বাম সমর্থকদের দাবি, 'সেই সময় গেট ধরে প্রবল ধাক্কাধাক্কি করেন এবিভিপি সমর্থকরা। ফলকে লাথিও মারা হয়। এরপর সেই ফলক ভেঙে যায়। তারপর সেই শতদল ফলক ছুঁড়ে ফেলে দেয় অভ এবিভিপি সমর্থকরা।

এই প্রসঙ্গে এক ছাত্রী বলেন, 'খুব লজ্জা লাগছে। এদের তো শিক্ষার সঙ্গে কোনও যোগ নেই। পা দিয়ে ভেঙে ফেলল। এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য।' কবি অংশুমান কর প্রতিবাদ করেন, 'আসলে যাঁরা এই কাজ করলেন, মুখে যাই বলুক ওদের ভারতীয় শিল্প-সংস্কৃতি নিয়ে একদমই কোনও ধ্যান-ধারনা নেই। ভক্তি-শ্রদ্ধা কণা মাত্র নেই। আসলে কয়েকটি চেনা মুখ নিয়ে ওরা সেলিব্রেট করেন। এর বাইরেও তো মনিষীরা আছেন। ভাবা যায় নন্দনাল বসুর তৈরি করা এমব্লেম ভেঙে দিল? যাঁরা ভেঙেছেন, কতজন জানেন নন্দলাল বসু তৈরি করেছেন এটা? আমি কড়া সমালোচনা করছি।' প্রতিবাদে সোচ্চার হন সাহিত্যিক তিলোত্তমা মজুমদারও। তিনি  বলেন, ‘অত্যন্ত অনুচিত কাজ হয়েছে। বাংলায় বিগত কুড়ি বছর ধরে এমন সংস্কৃতি তৈরি হয়েছে এর প্রভাব সমস্ত স্তরে পড়েছে। অপসংস্কৃতির প্রভাব পড়ছে।’

38 Views 0 Likes 0 Comments

Related News

Koel Mallick: তৃণমূল ছেড়ে রাজ্যসভা, এ বার বিজেপির টিকিটে কোয়েল!
মহানগর

Koel Mallick: তৃণমূল ছেড়ে রাজ্যসভা, এ বার বিজেপির টিকিটে কোয়েল!

নয়াদিল্লি: তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দিয়েছিলেন তিনি। তার পর থেকেই জল্পনা ছিল, এ বার কি পদ্মশিবিরের পথে হাঁটবেন কোয়েল মল্লিক? রবিবার সেই জল্পনাতেই কার্যত সিলমোহর পড়ল। তৃণমূলের ছেড়ে দেওয়া রাজ্যসভার আসনের উপনির্বা...

০৪ অক্টো ২০২৬, ০২:৩১ পিএম · 2 মিনিট
ব্রাজিলকে স্বাগত জানাতে গিয়ে বিপত্তি, কলকাতার নামী হোটেলে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ
মহানগর

ব্রাজিলকে স্বাগত জানাতে গিয়ে বিপত্তি, কলকাতার নামী হোটেলে মহিলাকে শ্লীলতাহানির অভি...

পুলিশ সূত্রে খবর, ব্রাজিলের ফুটবলারদের এক ঝলক দেখতে এবং তাঁদের স্বাগত জানাতে হোটেলে উপস্থিত হয়েছিলেন নাগাল্যান্ডের ওই মহিলা। সেই সময়ই তাঁর সঙ্গে অভব্য আচরণ করা হয় বলে অভিযোগ।

০৪ অক্টো ২০২৬, ১২:২৬ পিএম · 2 মিনিট
টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর
মহানগর

টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর

এদিন ব্রাজিলের ম্যাচ শেষ হতেই শুভেন্দু বলেন, 'মেসি ম্যাচ ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি থেকে শিক্ষা নিয়েছে রাজ্য সরকার। ফিফার নিয়ম মেনেই এবার ম্যাচ আয়োজন করা হয়েছে। ফলে মন্ত্রী বা পুলিশ আধিকারিকদের সেলফি কিংবা ছবি তোলার জন্য মাঠে হুড়োহুড়ি করতে দেখা যায়নি।

০৪ অক্টো ২০২৬, ১২:৫২ এএম · 2 মিনিট
Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
মহানগর

Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন...

জানা গিয়েছে, মহালয়ার আগে থেকে কলকাতার বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হয়েছে।

০৩ অক্টো ২০২৬, ১১:৫১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.