JAZZBAAT 24 BANGLA
২৯ সেপ্টে ২০২৬, ০৩:৪০ এএম
Breaking
'Raaka': গিনেস বুক রেকর্ডে আল্লু অর্জুনের সিনেমা Nandigram: ভোটের আগে নন্দীগ্রামে ফের উত্তেজনা, সিপিআই প্রার্থীকে মারধরের অভিযোগ Raiganj Crime: বিহার থেকে রায়গঞ্জে, বানচাল অপরাধের ছক Bhagat Singh: একজনের রক্তে স্বাধীনতা অন্যজনের সুরে ভারত SSC: একাদশ-দ্বাদশে নিয়োগে বড় সিদ্ধান্ত, বাতিল পুরনো প্যানেল Purulia: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’ School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল Haryana, ChildRescue: খেলতে খেলতে খোলা নলকূপে ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ 'Raaka': গিনেস বুক রেকর্ডে আল্লু অর্জুনের সিনেমা Nandigram: ভোটের আগে নন্দীগ্রামে ফের উত্তেজনা, সিপিআই প্রার্থীকে মারধরের অভিযোগ Raiganj Crime: বিহার থেকে রায়গঞ্জে, বানচাল অপরাধের ছক Bhagat Singh: একজনের রক্তে স্বাধীনতা অন্যজনের সুরে ভারত SSC: একাদশ-দ্বাদশে নিয়োগে বড় সিদ্ধান্ত, বাতিল পুরনো প্যানেল Purulia: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’ School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল Haryana, ChildRescue: খেলতে খেলতে খোলা নলকূপে ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ

রসগোল্লা-সন্দেশ-সীতাভোগে তেরঙ্গা, স্বাধীনতা দিবসে অভিনব উদ্যোগ ইন্দপুরে!

রসগোল্লা-সন্দেশ-সীতাভোগে তেরঙ্গা, স্বাধীনতা দিবসে অভিনব উদ্যোগ ইন্দপুরে!

রাত পোহালেই ৮০ তম স্বাধীনতা দিবস। দেশ জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও জাতীয় পতাকা, কোথাও দেশাত্মবোধের গান আবার কোথাও স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠান। তার মধ্যেই দেশাত্মবোধের রঙে সেজে উঠেছে বাঁকুড়ার ইন্দপুরের বাংলাবাজার। তবে, এবার শুধু পতাকা ও আলোকসজ্জা নয় স্বাধীনতা দিবসের আবহ ধরা পড়েছে মিষ্টিতেও। বাংলাবাজারের আশীর্বাদ সুইটস-এ তৈরি হচ্ছে বিশেষ তেরঙ্গা মিষ্টি।

কমলা, সাদা ও সবুজ জাতীয় পতাকার তিন রঙে সাজানো হয়েছে রসগোল্লা, সন্দেশ ও সীতাভোগ। দোকানের সামনে সাজিয়ে রাখা এই মিষ্টিগুলি ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের। জানা গিয়েছে, ক্ষীর, ছানা এবং সামান্য ফুড কালার মিশিয়ে তৈরি করা হচ্ছে এই বিশেষ মিষ্টি। তিন রঙের সংমিশ্রনে তৈরি করা মিষ্টিগুলিকে দেওয়া হয়েছে স্বাধীনতা দিবসের বিশেষ রূপ। শুধুমাত্র দেখতেই আকর্ষণীয় করাই নয়, গুণমানের বিষয়টিও মাথায় রাখা হয়েছে বলে জানিয়েছে উদ্যোক্তরা।

স্বাধীনতা দিবসের উপলক্ষে প্রতিবছরই নতুন ধরনের মিষ্টি তৈরির চেষ্টা করেন আশীর্বাদ সুইটসের কর্ণধার তুষার চ্যাটার্জী। তিনি এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। দোকানের কর্ণধার তুষার চ্যাটার্জি জানান, '৮০-তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এগুলি তৈরি করছি। খুব বেশি বরাত পাইনি। দু-তিনটি ক্লাব থেকে বলেছেন নিয়ে যাবে। প্রতিবছরই আমরা এরকম করে থাকি'।

ফলে, স্বাধীনতা দিবসের বিভিন্ন অনুষ্ঠানে পতাকা উত্তোলনের পাশাপাশি অতিথি ও সাধারণ মানুষের হাতে এই বিশেষ মিষ্টি তুলে দেয়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় পতাকার রঙে মিষ্টির এই নতুন সাজ যেন স্বাধীনতা দিবসের আনন্দকে আরও মধুর করে তুলেছে। রসগোল্লা, সন্দেশ কিংবা সীতাভোগে তেরঙ্গার ছোঁয়া, দেশপ্রেমের সঙ্গে বাঙালির মিষ্টিপ্রেমের এই মেলবন্ধনই এখন নজর কেড়েছে বাঁকুড়ার ইন্দপুরে।

16 Views 0 Likes 0 Comments

Related News

ক্যাফের কফি এবার বাড়িতেই!
রকমারি

ক্যাফের কফি এবার বাড়িতেই!

নিউজ ডেস্ক: প্রচণ্ড গরমের দিনে কিংবা অতিরিক্ত কাজের ফাঁকে এক গ্লাস ঠান্ডা কফি অনেকেরই পছন্দ। এক চুমুকেই শরীর জুড়িয়ে যায়। গরমের দিনে এই পানীয়ের কোনও তুলনা নেই। কিন্তু প্রতিদিন একই ধরনের আইসড কফি খেতে খেতে একঘেয়েমি আসতেই ...

২২ সেপ্টে ২০২৬, ০৭:২৩ পিএম · 2 মিনিট
ঝাল ঝাল খেতে মন চাইছে? বাড়িতেই চটজলদি বানান কোরিয়ান পনির পপকর্ন
রকমারি

ঝাল ঝাল খেতে মন চাইছে? বাড়িতেই চটজলদি বানান কোরিয়ান পনির পপকর্ন

নিউজ ডেস্ক: সারাদিন অতিরিক্ত কাজের চাপ। কিন্তু বিকেল হতেই মন একটু খাই খাই করে। গরম চা-এর সঙ্গে মুচমুচে চপ-সিঙাড়া খেতেই ইচ্ছে হয় বেশি। তাই হালকা কিছু খাওয়ার ইচ্ছে হলে পনিরের এই নতুন পদটি একবার বানিয়ে দেখতে পারেন। পনিরের স...

২১ সেপ্টে ২০২৬, ০৫:৪১ পিএম · 2 মিনিট
ঔপনিবেশিক ভারত ও ঠগী আতঙ্ক: বাস্তব অপরাধ নাকি ব্রিটিশ প্রশাসনিক কৌশল?
রকমারি

ঔপনিবেশিক ভারত ও ঠগী আতঙ্ক: বাস্তব অপরাধ নাকি ব্রিটিশ প্রশাসনিক কৌশল?

সৌগত ভট্টাচার্য: উনিশ শতকের ভারতে দূরপাল্লার পথিকদের সাথে মিশে গিয়ে ছদ্মবেশে গলায় ফাঁস লাগিয়ে হত্যার পর সর্বস্ব লুটে নেওয়ার ঘটনা ব্রিটিশ নথিতে ‘ঠগী’ নামে পরিচিত লাভ করে। ব্রিটিশ প্রশাসনের দাবি অনুযায়ী, এরা কেবল সাধারণ অপ...

১৮ সেপ্টে ২০২৬, ০৬:০৮ পিএম · 2 মিনিট
হাতির পেটের নীচে তাস-আড্ডা, মুহূর্তেই ভাইরাল ভিডিয়ো
রকমারি

হাতির পেটের নীচে তাস-আড্ডা, মুহূর্তেই ভাইরাল ভিডিয়ো

নিউজ ডেস্ক: আজ দেবশিল্পী বিশ্বকর্মার পুজো। আর তার বাহন হল হাতি। আর এই বাহনের নিচেই যদি কিছু মানুষ বসে তাদের অবসর সময় যাপন করেন- তাহলে কেমন হয়? ঠিক এমনটাই ঘটেছে। একটি ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে একটি হাতির পেটের নিচে ...

১৮ সেপ্টে ২০২৬, ০৪:৫১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.