JAZZBAAT 24 BANGLA
০১ নভে ২০২৬, ১২:০৩ পিএম
Breaking
সোশ্যাল মিডিয়ার ভিড়ে হারিয়ে যাচ্ছে বাস্তব সম্পর্ক? বাড়িতে থেকেও বাড়ছে একাকিত্ব! Virat Kohli: নেটেই কোহলিকে নাস্তানাবুদ করলেন কাশ্মীরের তরুণ পেসার, বিরক্তিতে মেজাজ হারালেন... David Warner: দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর কামিন্সদের তুলোধোনা ওয়ার্নারের FC Barcelona: ইয়ামাল-রাফিনহার জোড়া গোলের ঝড়ে উড়ল আলাভেস, ৬-১ জয়ে লা লিগার শীর্ষে ফিরল ব... Kolkata Traffic: কালীপুজোয় কলকাতায় ট্রাফিকে কড়াকড়ি, ৮ থেকে ১১ নভেম্বর একাধিক রাস্তায় নিয়... Harry Kane: ব্যালন ডি’অর জয়ের পর প্রথম ম্যাচেই পেনাল্টি নষ্ট কেনের, শেষ মুহূর্তের গোলে ডর্... CJP: INDIA জোটের প্রতিবাদে থাকছে না CJP! দূরত্ব বজায় রেখেও আন্দোলনকে সমর্থন, কী জানালেন প্... INDIA Alliance: দিল্লির রাজপথে বিরোধীদের শক্তিপ্রদর্শন! রামলীলা ময়দানের পথে SFI, Gyanesh K... সোশ্যাল মিডিয়ার ভিড়ে হারিয়ে যাচ্ছে বাস্তব সম্পর্ক? বাড়িতে থেকেও বাড়ছে একাকিত্ব! Virat Kohli: নেটেই কোহলিকে নাস্তানাবুদ করলেন কাশ্মীরের তরুণ পেসার, বিরক্তিতে মেজাজ হারালেন... David Warner: দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর কামিন্সদের তুলোধোনা ওয়ার্নারের FC Barcelona: ইয়ামাল-রাফিনহার জোড়া গোলের ঝড়ে উড়ল আলাভেস, ৬-১ জয়ে লা লিগার শীর্ষে ফিরল ব... Kolkata Traffic: কালীপুজোয় কলকাতায় ট্রাফিকে কড়াকড়ি, ৮ থেকে ১১ নভেম্বর একাধিক রাস্তায় নিয়... Harry Kane: ব্যালন ডি’অর জয়ের পর প্রথম ম্যাচেই পেনাল্টি নষ্ট কেনের, শেষ মুহূর্তের গোলে ডর্... CJP: INDIA জোটের প্রতিবাদে থাকছে না CJP! দূরত্ব বজায় রেখেও আন্দোলনকে সমর্থন, কী জানালেন প্... INDIA Alliance: দিল্লির রাজপথে বিরোধীদের শক্তিপ্রদর্শন! রামলীলা ময়দানের পথে SFI, Gyanesh K...

‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পাচ্ছেন অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর

‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পাচ্ছেন অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

এন্টারটেনমেন্ট ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য কিংবদন্তি কন্নড় অভিনেতা অনন্ত নাগকে দেওয়া হবে দেশের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার। সেপ্টেম্বর গুজরাটের কেভাদিয়ায় ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনন্ত নাগকে এই পুরস্কারটি প্রদান করা হবে।

বর্ষীয়ান অভিনেতার এই বিরল অর্জনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘X’-এ প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “কিংবদন্তি অনন্ত নাগজিকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হওয়ায় অনেক শুভেচ্ছা। কয়েক দশক ধরে তাঁর সাবলীল অভিনয়, অসাধারণ বহুমুখী প্রতিভা ও মেধা ভারতীয় সিনেমায়, বিশেষ করে কন্নড় চলচ্চিত্রে এক গভীর ছাপ ফেলে গিয়েছে। প্রতিটি চরিত্রেই তিনি ফুটিয়ে তুলেছেন দুর্লভ গভীরতা ও বাস্তবতা। একজন প্রকৃত শিল্পীর জন্য এটি নিঃসন্দেহে অত্যন্ত যোগ্য সম্মান।  

১৯৪৮ সালের ৪ঠা সেপ্টেম্বর অনন্ত নাগকাট্টে নামে জন্মগ্রহণকারী অনন্ত নাগ কন্নড় সিনেমার এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। প্রায় পাঁচ দশক দীর্ঘ অভিনয় জীবনে মূলধারার বাণিজ্যিক সিনেমার পাশাপাশি ‘আর্ট হাউস’ চলচ্চিত্রেও নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন অনন্ত নাগ। বিশেষ করে কন্নড় সিনেমার অন্যতম পুরোধা হিসেবে পরিচিত হলেও হিন্দি, মারাঠি, তেলুগু ও মালায়লাম চলচ্চিত্রেও তাঁর অবদান অনস্বীকার্য।

সপ্তম দশকের সমান্তরাল ধারা চলচ্চিত্রের অন্যতম মুখ হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগালের হাত ধরে ‘অঙ্কুর’, ‘নিশান্ত’, ‘ভূমিকা’ এবং ‘কোন্দুরা’-র মতো কালজয়ী আর্ট-হাউস ছবিতে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

স্বাভাবিক অভিনয়শৈলী এবং সূক্ষ্ম অভিব্যক্তিই তার সবচেয়ে বড় শক্তি। পরবর্তীতে তার ভাই শঙ্কর নাগের পরিচালনায় আর কে নারায়ণের বিখ্যাত কাল্পনিক চরিত্র অবলম্বনে নির্মিত জনপ্রিয় দূরদর্শন ধারাবাহিক ‘মালগুড়ি ডেজ’-এ নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যান অনন্ত নাগ। অভিনয় জগতের পাশাপাশি তিনি কর্ণাটকের রাজনীতিতেও দীর্ঘ সময় সক্রিয়ভাবে কাজ করেছেন।

60 Views 0 Likes 0 Comments

Related News

পাশ্চাত্যের হ্যালোইনে বাঙালি ভূতের দাপট! পেত্নী-শাকচুন্নির সাজে জমজমাট কলকাতার রাজপথ
বিনোদন

পাশ্চাত্যের হ্যালোইনে বাঙালি ভূতের দাপট! পেত্নী-শাকচুন্নির সাজে জমজমাট কলকাতার রাজ...

পাশ্চাত্যের হ্যালোইন উৎসবে এবার বাঙালি ভূতের ছোঁয়া! পেত্নী ও শাকচুন্নির সাজে নন্দন-রবীন্দ্র সদন চত্বরে নজর কাড়লেন তরুণীরা। ‘স্পন্দন’-এর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ হ্যালোইন স্ট্রিট কার্নিভালে দেশি-বিদেশি ভূতেদের মেলবন্ধনে জমে উঠল তিলোত্তমার রাজপথ।

৩১ অক্টো ২০২৬, ০৩:৪৪ পিএম · 2 মিনিট
নীরবেই থামল এক সিনেমার গল্প! ৫৭ বছরেই চিরবিদায় ‘কাঁটে’ পরিচালক সঞ্জয় গুপ্তার
বিনোদন

নীরবেই থামল এক সিনেমার গল্প! ৫৭ বছরেই চিরবিদায় ‘কাঁটে’ পরিচালক সঞ্জয় গুপ্তার

মুম্বইয়ে নিজের বাড়ির বাথরুমে পড়ে মাথায় গুরুতর চোট। ৫৭ বছর বয়সে প্রয়াত বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক সঞ্জয় গুপ্তা। ‘কাঁটে’, ‘মুসাফির’, ‘কাবিল’-এর মতো ছবির স্রষ্টার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ বলিউড।

৩১ অক্টো ২০২৬, ০১:৩৭ পিএম · 2 মিনিট
তিন বছরের প্রেমে বিচ্ছেদ! আলাদা হলেন ইব্রাহিম-পলক, কেন ভাঙল সম্পর্ক?
বিনোদন

তিন বছরের প্রেমে বিচ্ছেদ! আলাদা হলেন ইব্রাহিম-পলক, কেন ভাঙল সম্পর্ক?

তিন বছরের গোপন প্রেমে ইতি! ইব্রাহিম আলি খান ও পলক তিওয়ারির বিচ্ছেদের খবরে তোলপাড় বলিউড। শোনা যাচ্ছে, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

৩১ অক্টো ২০২৬, ০১:৩২ পিএম · 2 মিনিট
লাইভ টিভি অনুষ্ঠানে সঞ্চালকের ড্রোনে লাথি, উড়ে গিয়ে মডেলের মুখে আঘাত! ভাইরাল ভিডিয়ো
বিনোদন

লাইভ টিভি অনুষ্ঠানে সঞ্চালকের ড্রোনে লাথি, উড়ে গিয়ে মডেলের মুখে আঘাত! ভাইরাল ভিডি...

লাইভ টিভি অনুষ্ঠানে সঞ্চালকের লাথিতে নিয়ন্ত্রণ হারাল ড্রোন। ছিটকে গিয়ে এক মডেলের মুখে আঘাত লাগতেই ভাইরাল হল গোটা ঘটনার ভিডিয়ো। ঘটনা ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

৩০ অক্টো ২০২৬, ০৭:৩৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.