JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০৪:৪৩ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

‘ওয়াই প্লাস’ ঢাল সরতেই বাড়ল জল্পনা! অধীরের নিরাপত্তা কমতেই তুমুল চর্চা

‘ওয়াই প্লাস’ ঢাল সরতেই বাড়ল জল্পনা! অধীরের নিরাপত্তা কমতেই তুমুল চর্চা

বঙ্গ রাজনীতির অন্যতম দাপুটে নেতা অধীররঞ্জন চৌধুরী। তবে এখন তিনি আর সাংসদ নন, না আছেন প্রদেশ কংগ্রেসের কোনো দায়িত্বে। তারপরেও এতদিন ছিলেন কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে। ‌ সেই বলয়েই এবার বড় পরিবর্তন। প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরীর ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা কমিয়ে ‘এক্স’ ক্যাটাগরিতে আনা হয়েছে বলে সূত্রের খবর। আর এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই ফের উত্তপ্ত বাংলার রাজনৈতিক অন্দরমহল।

 

 

বহরমপুর অধীরের দুর্গ বলেই পরিচিত ছিল। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সেই বহরমপুরের দুর্গ হারানোর পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল তার নিরাপত্তা নিয়ে। সাংসদ না থাকলেও কেনো একই স্তরের কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন অধীর? সেই প্রশ্নই সবচেয়ে জোরালোভাবে তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ ছিল, কোনো সরকারি পদে না থেকেও ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা বজায় থাকা নিছক কাকতালীয় নয়। এমনকি ব্যক্তিস্বার্থে অধীর বিজেপির বিরুদ্ধে ততটা সরব নন বলেও কটাক্ষ করেছিলেন তিনি। যদিও সেই অভিযোগকে কখনও গুরুত্ব দেননি কংগ্রেসের বর্ষীয়ান নেতা। 

 

এরপর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে অধীর রঞ্জন চৌধুরীর নিরাপত্তা আরো জোরদার হওয়ায় বিতর্ক নতুন মাত্রা পায়। কিন্তু বিজেপি বাংলার ক্ষমতায় আসার মাত্র দু'মাসের মধ্যেই নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। 

 

যদিও এই জল্পনায় কোনোরকম কর্ণপাত করতে নারাজ অধীর রঞ্জন চৌধুরী। তার কথায় , 'কমেছে নাকি বেড়েছে আমি জানি না। আগেও কয়েকজন থাকত, এখনো পর্যন্ত দেখছি আছে। বাকিটা আমার জানা নেই। তবে আমি কোনোদিন কারুর কাছে নিরাপত্তা চাইনি।' এই মন্তব্যে মধ্যে দিয়ে স্পষ্ট কেন্দ্রের সঙ্গে কোনো রকম সমঝোতায় আসেননি অধীর। 

 

প্রদেশ কংগ্রেসের বর্ষিয়ান নেতার নিরাপত্তার স্তর কমেছে, কিন্তু রাজনৈতিক বিতর্কের মাত্রা যেন আরো একধাপ বেড়েছে। অনেকের প্রশ্ন, এটা কি শুধুই প্রশাসনিক নিয়মের ফল, নাকি বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? প্রশ্ন অনেক কিন্তু উত্তর অজানা!

47 Views 0 Likes 0 Comments

Related News

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘিরে চাঞ্চল্য
রাজ্য

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকি...

বর্ধমান: পেশায় ছিলেন ওটি টেকনিশিয়ান। কিন্তু অভিযোগ, সেই পরিচয় বদলে গিয়ে কেউ হয়ে উঠেছিলেন চিকিৎসক। শুধু রোগী দেখাই নয়, ভুয়ো MBBS সার্টিফিকেটের ভিত্তিতে দিনের পর দিন অস্ত্রোপচারও করার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে এমনই চাঞ্চল্...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫৩ এএম · 2 মিনিট
৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য
রাজ্য

৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চ...

হাসনাবাদ: ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় দেখা মিলছিল না তৃণমূল নেতার। এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে তামিলনাড়ুর চেন্নাই থেকে গ্রেফত...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট
লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট
তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে
রাজ্য

তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে

হাওড়া, নিউজ ডেস্ক: পরীক্ষার হলে ঢোকার আগে তল্লাশির নামে চরম হেনস্থা। এমন অভিযোগ উঠেছে হাওড়ার সাঁকরাইল গার্লস স্কুলে। অভিযোগ, প্রাথমিকের কয়েকজন শিক্ষিকাকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়। এমনকি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.