JAZZBAAT 24 BANGLA
১২ নভে ২০২৬, ০৫:১৪ এএম
Breaking
Ujjwal Biswas : ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ, রাজনৈতিক মহলে শোকের ছায়া সত্যজিতের ক্যামেরার আড়ালের ইতিহাস যাঁর লেন্সে বন্দি, প্রয়াত কিংবদন্তি আলোকচিত্রী হীরক সেন Kashmir Attack : কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি, আহত বাংলার জওয়ান Italy Bomb Threat: বোমাতঙ্কে কাঁপল ইতালি! একসঙ্গে প্রায় ৩০০টি স্কুল খালি করাল প্রশাসন, নিশ... Train Accident : লাল সিগন্যালেও থামেনি ট্রেন! ঘটনাস্থলে রেলের বিশেষ তদন্তকারী দল Bhai Phonta 2026 : গাছের কপালে চন্দনের ফোঁটা, পরিবেশ রক্ষার শপথে অভিনব উদ্যোগ India Football Team: পেনাল্টির ফাঁদে মালদ্বীপ, এক গোলে বাজিমাত করে সেমিফাইনালে ভারত রোনাল্ডো-মেসি যুগের অবসান, এ বার রাজত্বের লড়াই এমবাপে-হালান্ডের! নজর হ্যারি কেনের দিকেও Ujjwal Biswas : ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ, রাজনৈতিক মহলে শোকের ছায়া সত্যজিতের ক্যামেরার আড়ালের ইতিহাস যাঁর লেন্সে বন্দি, প্রয়াত কিংবদন্তি আলোকচিত্রী হীরক সেন Kashmir Attack : কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি, আহত বাংলার জওয়ান Italy Bomb Threat: বোমাতঙ্কে কাঁপল ইতালি! একসঙ্গে প্রায় ৩০০টি স্কুল খালি করাল প্রশাসন, নিশ... Train Accident : লাল সিগন্যালেও থামেনি ট্রেন! ঘটনাস্থলে রেলের বিশেষ তদন্তকারী দল Bhai Phonta 2026 : গাছের কপালে চন্দনের ফোঁটা, পরিবেশ রক্ষার শপথে অভিনব উদ্যোগ India Football Team: পেনাল্টির ফাঁদে মালদ্বীপ, এক গোলে বাজিমাত করে সেমিফাইনালে ভারত রোনাল্ডো-মেসি যুগের অবসান, এ বার রাজত্বের লড়াই এমবাপে-হালান্ডের! নজর হ্যারি কেনের দিকেও

হালিশহরের পর খাস কলকাতা, ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে উঠল 'চোর' স্লোগান

হালিশহরের পর খাস কলকাতা, ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে উঠল 'চোর' স্লোগান

হালিশহরের পর এবার খাস কলকাতার শ্যামবাজারে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠল চোর স্লোগান। মঙ্গলবার শ্যামবাজারে নেতাজির মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন সেরে মমতা ফেরার পথে তাঁকে উদ্দেশ করে ওঠে স্লোগান। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি তৎপরতাও দেখা যায়।

এদিন ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা ও নেতাজিকে অপমানের প্রতিবাদে ‘কালীঘাট তৃণমূলে’র তরফে কর্মসূচির আয়োজন করা হয়। সেই কারণেই মঙ্গলবার বিকেলে শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশে জমায়েত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের কর্মীরা। নেতাজি মূর্তিতে মাল্যদান করেন মমতা। এরপর নিশানা করেন বিজেপিকে। স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা হচ্ছে বলেও তোপ দাগেন তিনি।

এদিকে, কর্মসূচি চলাকালীন আচমকা একদল মানুষ তৃণমূলের প্রতিবাদ সভাস্থলের একেবারে কাছে এসে জমায়েত করে। কিছু বুঝে ওঠার আগেই তারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে 'চোর চোর' স্লোগান দিতে শুরু করে। রীতিমতো চরম বিশৃঙ্খলা হয়। স্লোগান পাল্টা স্লোগানে পুরো শ্যামবাজার এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

গত, রবিবার নিহত তৃণমূল কর্মী বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হালিশহরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় কাদা-চটি। দেওয়া হয় ‘চোর-চোর’ স্লোগান। প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি, 'বিজেপির লোক জোগাড় করে এই সব করানো হয়েছে। পুলিশের সামনেই গাড়িতে হামলা চালানো হয়েছে।'

47 Views 0 Likes 0 Comments

Related News

Ujjwal Biswas : ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ, রাজনৈতিক মহলে শোকের ছায়া
রাজ্য

Ujjwal Biswas : ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ, রাজনৈতিক মহলে শোকের ছায়া

দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। দুর্গাপুজোর সপ্তমীর দিন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিউমোনিয়া ও মূত্রনালির সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন তিনি। পরবর্তীতে সংক্রমণ থেকে সেপটিক শকের পরিস্থিতি তৈরি হয়।

১১ নভে ২০২৬, ১০:৩৬ পিএম · 1 মিনিট
Bhai Phonta 2026 : গাছের কপালে চন্দনের ফোঁটা, পরিবেশ রক্ষার শপথে অভিনব উদ্যোগ
রাজ্য

Bhai Phonta 2026 : গাছের কপালে চন্দনের ফোঁটা, পরিবেশ রক্ষার শপথে অভিনব উদ্যোগ

 রক্তের সীমানা পেরিয়ে ভ্রাতৃত্বের নতুন সংজ্ঞা,দক্ষিণ ২৪ পরগনায় প্রকৃতি ও মানবিকতার মেলবন্ধনে ভাইফোঁটা। ভাইফোঁটা মানেই কেবল চন্দন-কাজলের ছোঁয়ায় নিজের সহোদরের দীর্ঘায়ু কামনা নয় উৎসবের এই সনাতন প্রথাকে বৃহত্তর সামাজিক ...

১১ নভে ২০২৬, ০৭:৩৬ পিএম · 2 মিনিট
Child Murder Case : মায়ের বিরুদ্ধে দু’বছরের সন্তানকে খুনের অভিযোগ, মর্মান্তিক ঘটনা!
রাজ্য

Child Murder Case : মায়ের বিরুদ্ধে দু’বছরের সন্তানকে খুনের অভিযোগ, মর্মান্তিক ঘটন...

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার উত্তর দুর্গাপুর গ্রামে দুই বছরের শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, নিজের দু’বছরের শিশুপুত্র রক্তিম হালদারকে গলা টিপে খুন করেছেন তাঁর মা কেতোকি হালদার।

১০ নভে ২০২৬, ০৪:৪৮ পিএম · 2 মিনিট
Paresh Ram Das: পুলিশের গোপন খবর পৌঁছে যেত বিধায়কের কানে! পরেশরামের ‘স্পাই’ সিভিক ভলান্টিয়ার গ্রেফতার, ফাঁস হতে পারে আরও বড় রহস্য
রাজ্য

Paresh Ram Das: পুলিশের গোপন খবর পৌঁছে যেত বিধায়কের কানে! পরেশরামের ‘স্পাই’ সিভিক...

ক্যানিং: পুলিশের প্রতিটি পদক্ষেপের খবর কি আগে থেকেই পৌঁছে যাচ্ছিল বিধায়কের কাছে? তদন্তে এবার সামনে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। ধর্ষণ-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের সঙ্গে পুলিশের গোপন তথ্য পাচারের অভি...

১০ নভে ২০২৬, ০২:১৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.