'ভারত মানেই শুধু তাজমহল নয়!' কথাটা শুনতে একটু অদ্ভুত লাগছে তো? স্বাভাবিক। কারন এই কথাটা যিনি বলেছেন তিনি সাধারণ কোন মানুষ নন।তিনি ভারতের নিরাপত্তার ঘুমহীন পাহাড়াদার।যার ইশারাতে ঘটে সার্জিক্যাল স্ট্রাইক,অপারেশন সিঁদুর-র মত বিশেষ গুরুত্বপূর্ণ অ্যাকশন।তাঁর মস্তিষ্কের একেকটি নিখুঁত 'মগজাস্ত্র' রক্ষা করে চলেছে ভারতের সার্বভৌমত্ব। তাঁর নাম অজিত দোভাল।
কিন্ত,এই 'বিশেষ কথা' উঠল কেন?উঠল এই কারনেই; কারন,গতানুগতিক ভাবে 'ভারত মানেই তাজমহল' এই ধারনা কোথাও গিয়ে বিশ্ববাসীর মনে গেঁথে গেছে। আর সেখানেই হয়েছে মুশকিল! এইকারনে ভারতের অন্যতম অনেক স্থাপত্য,মন্দির বিশ্বের সামনে ততোধিক পরিচিত হতে পারেনি।
এর আগেও এই বছরের জানুয়ারি মাসে 'স্বাভিমান পর্ব' অনুষ্ঠানে ভারতের যুবসমাজকে বার্তা দিয়েছিলেন তিনি। বলেছিলেন--'আমাদের পূর্বপুরুষেরা স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। অনেক অপমান সহ্য করেছেন তাঁরা। অনেককে ফাঁসিতে ঝোলানো হয়েছে। গ্রাম, সভ্যতা ধ্বংস করে দেওয়া হয়েছে।' সঙ্গে যোগ করেন, 'আমাদের মন্দিরগুলি লুট করা হয়েছে। আমরা অসহায় ভাবে সে সব দেখেছি।' তিনি আরও বার্তা দিয়েছিলেন--'আমরা অত্যন্ত প্রগতিশীল ছিলাম। (এরপরেও) আমরা অন্যান্য সভ্যতা বা তাদের মন্দির আক্রমণ করিনি।'
আর এই কারণেই রাজা গঙ্গোইকোন্ড চোলের নির্মাণ বৃহদ্বেশ্বর মন্দিরের ছবি এক্স হ্যান্ডেল থেকে ছড়িয়ে যুবসমাজের মন কে ভারতের অতীত ইতিহাস সম্পর্কে শিক্ষা দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ভারতের অতীত গৌরব এবং স্বদেশপ্রীতির এর থেকে ভালো শিক্ষক বা শিক্ষা কিছু হয়?