নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য! এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারির পরও নেতাজিকে নিয়ে তাঁদের বক্তব্যে অনড়। পুলিশ হেফাজতে থাকার পরও নেতাজিকে নিয়ে বিতর্কিত কথা বলে অভিযুক্তরা। তাদের বক্তব্য,নেতাজি সম্পর্কে তাঁরা যা বলেছেন,তা কোনও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলা হয়নি।
কয়েকদিন আগে নেতাজি ও তাঁর নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন অনন্ত মহারাজ। এর পরেই সমাজের বিভিন্ন মহল থেকে তাঁর বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। তবে প্রথম দিকে নিজের মন্তব্য প্রত্যাহার তো দূরের কথা, বরং নিজের অবস্থানেই অনড় ছিলেন তিনি। প্রশ্ন উঠলে পাল্টা বলেছিলেন,‘ভুলটা কী বলেছি?’
বুধবার সাংবাদিক বৈঠক থেকে কড়া বার্তাও দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাম না করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনও অপমানজনক বা কটূ মন্তব্য বরদাস্ত করা হবে না। অভিযুক্ত ব্যক্তি জনপ্রতিনিধি হলেও তাঁকে রেয়াত করা হবে না বলে বার্তা দেন মুখ্যমন্ত্রী। এর পরেও অবশ্য সঙ্গে সঙ্গে ক্ষমা চাননি। বঙ্গবিভূষণ কেড়ে নেওয়ার পরই কার্যত মাথা নত করেন তিনি।
নেতাজিকে ‘ওয়ার ক্রিমিনাল’ বলা নিয়ে ইতিমধ্যেই তীব্র বিতর্ক তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে খবর, নেতাজিকে অবমাননার অভিযোগে এখনও পর্যন্ত মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের দাবি,এই বক্তব্যের পিছনে নথি ও ঐতিহাসিক তথ্য রয়েছে। গ্রেফতারির পরও এই দাবি ঘিরে শুরু হয়েছে নতুন চর্চা।