এন্টারটেনমেন্ট ডেস্ক: সুদূর কাশ্মীর থেকে পশ্চিমবঙ্গের মাটি। বিপরীত পরিবেশের এই দুই ভূমিকে মিলিয়েছে সঙ্গীত। আরো ভালো করে বলতে গেলে, একটি গানের রিয়ালিটি শো। রিয়েলিটি শো'টির নাম 'ফ্রেম গুরুকুল'। আর সেই ফ্রেম গুরুকুলের এক প্রতিযোগী কাজী তৌকীরের সমর্থনে এবার 'বিগ বস সিজন ২০' দেখবেন ভারত তথা বিশ্বের বিখ্যাত গায়ক অরিজিৎ সিং।
অরিজিৎও একদিন এই ফ্রেম গুরুকুল থেকেই প্রতিষ্ঠার দিকে পা বাড়িয়েছিলেন। চলতি মাসের ৬ই সেপ্টেম্বর, রবিবার রাতেরবেলা কুড়ি জন প্রতিযোগী এন্ট্রি নিলেন হিন্দি বিগ বস-এর দুনিয়ায়। গ্র্যান্ড প্রিমিয়ারের মাধ্যমে, প্রতিযোগীদের স্বাগত জানালেন বলিউডের ভাইজান- সালমান খান।
নিজের এক্স হ্যান্ডেল থেকে 'আমাদের রকস্টার' ক্যাপশনে 'বিগ বস'-এর প্রতিযোগীকে উন্মাদনা দেখিয়েছেন অরিজিৎ সিং। ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’-এর মঞ্চে অরিজিৎ-কাজির প্রথম আলাপ। সময় গড়ায়, দু’জনের কেরিয়ারও সম্পূর্ণ আলাদা হয়ে যায়। কিন্তু চিড় ধরেনি তাঁদের বন্ধুত্বে। কুড়ি বছরের পুরনো বন্ধুত্বের সমর্থনেই প্রথমবারের মতো বিগ বস দেখবেন অরিজিৎ সিং।
এক্স হ্যান্ডেলে ভারত বিখ্যাত গায়ক লেখেন, 'প্রথমবার বিগ বস দেখতে হবে, কারণ আমাদের রকস্টার কাজী রয়েছে সেখানে।' বর্তমান প্লেব্যাক দুনিয়ার সেনসেশনের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল সোশাল মিডিয়ায়! চলতি বছরই অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে আসেন কাজী তৌকির। স্কুটিতে করে পুরো শহর ঘোরেন দুই পুরোনো বন্ধু। জিয়াগঞ্জ সফরের সেই স্মৃতির ঝলক সোশাল মিডিয়াতে পোস্ট করেছিলেন কাজী তৌকির।
কিন্তু,এর মধ্যেও কাঁটা রয়ে গেছে। নেপথ্যে সলমন- অরিজিৎ দ্বন্দ্ব! একথা সকলেই জানেন। তবে, সেই মান-অভিমান মিটেছে অনেক আগেই। তাই এবারই প্রথমবারের মতো ভাইজানের জনপ্রিয় রিয়ালিটি শোয়ে নজর রাখবেন অরিজিৎ সিং।