নিউজ ডেস্ক : রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমার নতুন গান ‘মঙ্গল রঙ’ প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর আলোচনা ও বিতর্ক। রাম ও সীতার বিবাহ উৎসবকে কেন্দ্র করে তৈরি এই গানের কথা লিখেছেন কুমার বিশ্বাস। অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে গানটি প্রকাশের পর অনেক দর্শক এর সুর ও গায়কীর প্রশংসায় পঞ্চমুখ। অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের সুরে মন ভরে না এমন এমন কোনো মানুষ খুঁজে পাওয়া বিরল। প্রত্যেকবারের মতোই এবারও এই গায়ক - গায়িকার জয় জয়কার নেট দুনিয়ায়।
তবে গানের সংগীতের ধরন নিয়ে আপত্তি তুলেছেন নেটিজেনদের একাংশ। বিশেষ করে কাওয়ালি ও সুফি সংগীতের প্রভাব দেখা গিয়েছে এই গানটির মধ্যে। সুরের ধরন নয়, গানটির দৃশ্যায়ন নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। রাম-সীতার বিয়ের সময় হলুদ দেওয়ার মতো একটি আচার দেখানো হয়েছে বলে প্রথমে আপত্তি জানান অনেকে। পরে দাবি করা হয়, দৃশ্যটিতে সাধারণ হলুদ মাখানোর বদলে সনাতনী প্রথার ‘চুম্বন’ বা ‘চুমাবন’ আচার তুলে ধরা হয়েছে। আর নাটিজেন দের আপত্তি সেখানেই, সেখান থেকেই তৈরি হচ্ছে বিতর্ক। বিয়ের আচার ও অনুষ্ঠান দৃশ্যায়ন এবং পুরনো তামিল গানের সুর ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এর আগেও কনসার্ট, গান ও মন্তব্যকে কেন্দ্র করে একাধিকবার সমালোচনার মুখে পড়তে হয়েছে এ আর রহমানকে।
যদি একটু পিছিয়ে গিয়ে দেখা যায় ২০১৭ সালের লন্ডন কনসার্ট, ২০১৫ সালে ‘মুহম্মদ: দ্য মেসেঞ্জার অব গড’ ছবিতে সংগীত পরিচালনা নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি এছাড়াও ২০২৩ সালে চেন্নাইয়ের কনসার্ট ঘিরে দর্শকদের দুর্ভোগের অভিযোগ সেই তালিকায় উল্লেখযোগ্য। সম্প্রতি বলিউডে কাজ কমে যাওয়া নিয়ে তাঁর মন্তব্যও আলোচনায় আসে। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, গত কয়েক বছরে বলিউডে তাঁর কাজ কমেছে এবং এর পিছনে সাম্প্রদায়িক পক্ষপাতের ভূমিকা থাকতে পারে। তাঁর এই বক্তব্যের পরেও সামাজিক মাধ্যমে পক্ষে-বিপক্ষে মতামত দেখা যায়। সব মিলিয়ে ‘মঙ্গল রঙ’ ঘিরে প্রশংসা ও সমালোচনা—দুইয়ের মধ্যেই এখন নজর রয়েছে সংগীতপ্রেমীদের।




