JAZZBAAT 24 BANGLA
১৮ সেপ্টে ২০২৬, ০২:৩২ এএম
Breaking
পুরুলিয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ চামচ দিয়ে চপস্টিকের কায়দায় বিরিয়ানি, মজার ভিডিওে মজেছে নেটদুনিয়া অভিষেক-ঝড়ে উড়ে গেল আফগানিস্তান, ১২৭ রানে বিশাল জয় টিম ইন্ডিয়ার নন্দীগ্রাম-রেজিনগরে বদলে গেল ভোটের অঙ্ক, কমিশনের নয়া নির্দেশ শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ ‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক... নবজাগরণ থেকে এখন পর্যন্ত বাঙালির আড্ডার পোশাকে পরিবর্তনকে ফিরে দেখা পুরুলিয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ চামচ দিয়ে চপস্টিকের কায়দায় বিরিয়ানি, মজার ভিডিওে মজেছে নেটদুনিয়া অভিষেক-ঝড়ে উড়ে গেল আফগানিস্তান, ১২৭ রানে বিশাল জয় টিম ইন্ডিয়ার নন্দীগ্রাম-রেজিনগরে বদলে গেল ভোটের অঙ্ক, কমিশনের নয়া নির্দেশ শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ ‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক... নবজাগরণ থেকে এখন পর্যন্ত বাঙালির আড্ডার পোশাকে পরিবর্তনকে ফিরে দেখা

আয়ুষ্মানের ই-কেওয়াইসি-র চাপেই মৃত্যু, দেহ আটকে আশা কর্মীদের বিক্ষোভ, দাবি উঠল বিধায়িকার ক্ষমা চাওয়ার!

আয়ুষ্মানের ই-কেওয়াইসি-র চাপেই মৃত্যু, দেহ আটকে আশা কর্মীদের বিক্ষোভ, দাবি উঠল বিধায়িকার ক্ষমা চাওয়ার!

আশা কর্মীর আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বাঁকুড়ার অমরকানন গ্রামীণ হাসপাতাল। মৃতদেহ আটকে রেখে চলে বিক্ষোভ। পরে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। মৃত আশা কর্মীর নাম রুম্পা মন্ডল। তার বাড়ি ভালুকাথোল গ্রামে। ‌ গোপীনাথপুর সাব সেন্টারে আশা কর্মীর দায়িত্ব পালন করতেন তিনি। ‌ মৃতার সহকর্মীদের অভিযোগ, আয়ুষ্মান যোজনা ই-কেওয়াইসি-র অতিরিক্ত কাজের চাপই কেড়ে নিয়েছে রুম্পা মণ্ডলের প্রাণ। এরই পাশাপাশি শান্তর আর বিজেপি বিধায়িকা চন্দনা বাউরির আশা কর্মীদের উদ্দেশ্যে করা মন্তব্যকে ঘিরে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে সরব হন আশা কর্মীরা। 

প্রসঙ্গত,  গোপীনাথপুর এলাকার দায়িত্বপ্রাপ্ত আশা কর্মী রুম্পা মণ্ডল সোমবার সকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তার পরিবারের সদস্যরা ‌ তাকে দ্রুত অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।‌‌ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আর তারপরেই রীতিমত রণক্ষেত্রের চেহারা নয় গোটা হাসপাতাল চত্বর। কারণ তার সহকর্মীদের দাবি, প্রসূতি মা ও শিশুদের স্বাস্থ্যের দায়িত্বের পাশাপাশি আয়ুষ্মান যোজনার ই-কেওয়াইসির কাজের অতিরিক্ত চাপ পড়ছিল তাদের উপর। আর এই চাপেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে রুম্পা। শারীরিকভাবে ভেঙে পড়েছিল সে।  আর তাতেই এই পরিণতি বলে অভিযোগ করেন তারা। 

সোমবার হাসপাতাল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন অন্যান্য আশা কর্মীরা। শববাহী গাড়ি আটকে রেখে তারা দাবি তোলেন, অবিলম্বে আশা কর্মীদের আয়ুষ্মান যোজনার অতিরিক্ত কাজ থেকে অব্যাহতি দিতে হবে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গাজলঘাঁটি থানার পুলিশ। ‌ পুলিশের সঙ্গে রীতিমত বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে বিধায়িকা চন্দনা বাউরী বলেন, আয়ুষ্মান যোজনার ই-কেওয়াইসির কাজের জন্য এক জায়গায় ডেকে আনা হয় গ্রামবাসীদের। এর ফলে চাষের মরশুমে সাধারণ মানুষ সমস্যায় পড়ছিল। ‌ তাই তিনি আশা কর্মীদের পরামর্শ দিয়েছিলেন আলাদা জায়গায় বসে কাজ করার। এই ঘটনাকে কেন্দ্র করে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। তিনি কাউকেই কোনো অপমানজনক কথা বলেননি। 

বিক্ষোভের খবর পৌঁছাতেই হাসপাতালে যান জেলাশাসক অনীশ  দাশগুপ্ত।‌ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সোরেন, বড়জোড়ার বিধায়ক বিল্লেশ্বর সিংহ এবং বিধায়ক চন্দনা বাউড়ি। প্রায় দেড় ঘণ্টা ধরে প্রশাসন ও আশা কর্মীদের মধ্যে বৈঠক হলেও কোনো সমাধানসূত্র মেলেনি বলে জানা গিয়েছে। ‌ আগামীদিনে প্রশাসন এর জন্য কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার বিষয়। ‌

8 Views 0 Likes 0 Comments

Related News

পুরুলিয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক
রাজ্য

পুরুলিয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক

বুদ্ধদেব পাত্র, পুরুলিয়া: শাড়ির আড়ালে লুকিয়ে ছিল বেআইনিভাবে ভারতে প্রবেশের ছক। কিন্তু শেষ রক্ষা হলো না। এক যুবকের শাড়ি পরে সন্দেহজনক গতিবিধির সূত্র ধরে পুরুলিয়া জেলা পুলিশের তৎপরতায় জালে ধরা পড়ল চার বাংলাদেশি নাগরিক। অ...

১৮ সেপ্টে ২০২৬, ১২:১৮ এএম · 2 মিনিট
বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ
রাজ্য

বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে বারাকপুরবাসীর জন্য বড় সুখবর। এবার স্টপেজ বাড়ল বীরভূমগামী মা তারা এক্সপ্রেসের। শিয়ালদহ থেকে রামপুরহাট পর্যন্ত চলাচলকারী এই এক্সপ্রেস ট্রেন এবার থেকে বারাকপুর স্টেশনেও দা...

১৮ সেপ্টে ২০২৬, ১২:১৫ এএম · 2 মিনিট
৮ বছর পর চার্জশিট, ১০ জনের বিরুদ্ধে SIT-এর নথি
রাজ্য

৮ বছর পর চার্জশিট, ১০ জনের বিরুদ্ধে SIT-এর নথি

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: এক রাতের ঘটনা অথচ তার রেশ কাটেনি বছরের পর বছর। সময় এগিয়েছে, বদলেছে রাজনৈতিক পরিস্থিতি, কিন্তু একটি প্রশ্ন যেন একই জায়গায় থমকে ছিল। সেই পুরনো ঘটনার তদন্তে এবার সামনে এল নতুন অধ্যায়। এতদিন...

১৭ সেপ্টে ২০২৬, ০৮:১০ পিএম · 2 মিনিট
শিয়ালের কামড়ে মৃত্যু, পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরি রাজ্যের
রাজ্য

শিয়ালের কামড়ে মৃত্যু, পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরি রাজ্যের

নিউজ ডেস্ক: পুরুলিয়ার জঙ্গল লাগোয়া এলাকায় শিয়ালের আনাগোনা নতুন নয়। রঘুনাথপুর-সাঁওতালডিহি থেকে বাঘমুণ্ডি-ঝালদা, বিভিন্ন এলাকায় মাঝেমধ্যেই শিয়াল দেখা যায়। তবে গত এক বছরে শিয়ালের উপদ্রব নিয়ে আতঙ্ক বেশি করে বেড়েছে...

১৭ সেপ্টে ২০২৬, ০৮:০৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.