JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০৪:৪৫ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

সরকারি অর্থ তছরুপের অভিযোগ গৌতম গোস্বামী-র বিরুদ্ধে

সরকারি অর্থ তছরুপের অভিযোগ গৌতম গোস্বামী-র বিরুদ্ধে

সরকারি অর্থ আত্মসাৎ এবং পুরসভায় ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগে বড়সড় বিপাকে পড়লেন বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভার সদ্যপ্রাক্তন পুরপ্রধান গৌতম গোস্বামী। ক্ষমতার অপব্যবহার, স্বজনপোষণ এবং কোটি কোটি টাকার আর্থিক বেনিয়মের অভিযোগে তাঁর বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় সরাসরি লিখিত অভিযোগ দায়ের করেছেন মহকুমাশাসক প্রসেনজিৎ ঘোষ। এফআইআর দায়ের হওয়ার পর থেকেই হদিস মিলছে না ওই বিদায়ী পুরপ্রধানের।

সম্প্রতি রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিষ্ণুপুরের নবনির্বাচিত বিধায়ক শুক্লা চট্টোপাধ্যায় পুরসভার এই দুর্নীতি নিয়ে সরব হন। তাঁর অভিযোগের ভিত্তিতেই রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। গত মে মাসের শেষে তিন সদস্যের একটি বিশেষ দল দু’দিন ধরে পুরসভার নথিপত্র পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে। তদন্তে বেশ কিছু চাঞ্চল্যকর অনিয়ম সামনে এসেছে।১)নিয়ম বহির্ভূতভাবে,পুরবোর্ডের অনুমোদন ছাড়াই বহু অবসরপ্রাপ্ত কর্মীকে অস্থায়ী পদে বহাল রাখা হয়েছিল।২)পুরসভার দৈনিক ও বাৎসরিক টোল আদায়ের ক্ষেত্রে বিপুল অঙ্কের আর্থিক বেনিয়ম মিলেছে।৩)বহুতল ভবনের ছাড়পত্র ও নকশা অনুমোদনের ক্ষেত্রে চলেছে ব্যাপক আর্থিক লেনদেন।৪)ক্ষমতার অপব্যবহার করে প্রভাবশালীদের সম্পত্তি কর বেআইনিভাবে সম্পূর্ণ মকুব করা হয়েছে।

এই তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আসতেই মহকুমাশাসক থানায় অভিযোগ জানান। পুলিশ সক্রিয় হতেই এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছেন অভিযুক্ত প্রাক্তন পুরপ্রধান। এই ঘটনাকে কেন্দ্র করে পূর্বতন সরকারকে তীব্র নিশানা করেছে বিজেপি নেতৃত্ব। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস জানান, পুরসভার এই কোটি কোটি টাকার দুর্নীতি নিয়ে তাঁরা দীর্ঘদিন ধরে সরব হলেও পূর্বতন সরকার কর্ণপাত করেনি। রাজ্যে পালাবদলের পর নিরপেক্ষ তদন্ত হতেই সমস্ত অকাট্য প্রমাণ মিলেছে এবং আইনি ফাঁস শক্ত হওয়াতেই প্রাক্তন পুরপ্রধান পালিয়ে বেড়াচ্ছেন। তবে এভাবে নিজেকে আড়াল করা যাবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

20 Views 0 Likes 0 Comments

Related News

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘিরে চাঞ্চল্য
রাজ্য

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকি...

বর্ধমান: পেশায় ছিলেন ওটি টেকনিশিয়ান। কিন্তু অভিযোগ, সেই পরিচয় বদলে গিয়ে কেউ হয়ে উঠেছিলেন চিকিৎসক। শুধু রোগী দেখাই নয়, ভুয়ো MBBS সার্টিফিকেটের ভিত্তিতে দিনের পর দিন অস্ত্রোপচারও করার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে এমনই চাঞ্চল্...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫৩ এএম · 2 মিনিট
৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য
রাজ্য

৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চ...

হাসনাবাদ: ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় দেখা মিলছিল না তৃণমূল নেতার। এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে তামিলনাড়ুর চেন্নাই থেকে গ্রেফত...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট
লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট
তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে
রাজ্য

তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে

হাওড়া, নিউজ ডেস্ক: পরীক্ষার হলে ঢোকার আগে তল্লাশির নামে চরম হেনস্থা। এমন অভিযোগ উঠেছে হাওড়ার সাঁকরাইল গার্লস স্কুলে। অভিযোগ, প্রাথমিকের কয়েকজন শিক্ষিকাকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়। এমনকি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.