JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০৭:৫২ পিএম
Breaking
কালীঘাট মন্দিরের গয়না-সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি, সিবিআই তদন্তের দাবি পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাচতনের অভিযোগ দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা ট্রফি নিতে কেন যাননি হরমনপ্রীতরা? এশিয়া কাপ বিতর্কে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বোর্ড আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ কালীঘাট মন্দিরের গয়না-সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি, সিবিআই তদন্তের দাবি পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাচতনের অভিযোগ দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা ট্রফি নিতে কেন যাননি হরমনপ্রীতরা? এশিয়া কাপ বিতর্কে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বোর্ড আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ

মানবিক উদ্যোগে কার্তিক আরিয়ান, ত্রাণ তহবিলে ১ কোটি

মানবিক উদ্যোগে কার্তিক আরিয়ান, ত্রাণ তহবিলে ১ কোটি

টানা বৃষ্টি ও ভয়াবহ বন্যায় কার্যত বিপর্যস্ত অসম। রাজ্যের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। এমত অবস্থায় বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ালেন বলিউডের অভিনেতা কার্তিক আরিয়ান। রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে এক কোটি টাকা অনুদান দিলেন অভিনেতা। তার এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।

প্রকৃতির তান্ডব দিনে দিনে বেড়েই চলেছে। নথি অনুযায়ী, বন্যায় এখনো পর্যন্ত ৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ৬টি জেলার সাড়ে চার লক্ষেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত। বন্যায় প্লাবিত হয়েছে বহু গ্রাম। ভিটেমাটি হারিয়ে ঘরছাড়া অবস্থায় লক্ষাধিক মানুষ দিন কাটাচ্ছেন আশ্রয় শিবিরে। খাবার, বিশুদ্ধ পানীয়,ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রীর সংকটে দুর্বিষহ হয়ে উঠেছে বানভাসি মানুষের জনজীবন। শিবির গুলিতে তৈরি হয়েছে চরম সংকট।

এই দুর্দিনে তরুণ অভিনেতার মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে লেখেন, 'আপনার এই সাহায্য সত্যিই মন ছুঁয়ে গিয়েছে। এমন কঠিন সময় এই অনুদান আসামের বন্যা দুর্গত মানুষদের অনেকটাই সহায়তা করবে'।

শুধু কার্তিক আরিয়ান ই নয়, এর আগেও অসমের বন্যা দুর্গত মানুষদের সাহায্যে এগিয়ে এসেছিলেন বলিউড অভিনেতা সালমান খান। তার সংস্থা বিয়িং হিউম্যান, স্থানীয় স্বেচ্ছাসেবীর সঙ্গে মিলিত হয়ে দূর্গত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ জল, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন।

পাশাপাশি বন্যা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই একটি বিশেষ প্রতিনিধি দল ক্ষয়ক্ষতি পর্যালোচনার জন্য কাজ শুরু করেছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, সাধারণ মানুষ ও বলিউড তারকাদের এই সম্মিলিত সহায়তা বন্যায় দুর্গত মানুষদের কাছে আশার আলো হয়ে উঠেছে।

41 Views 0 Likes 0 Comments

Related News

দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা
বিনোদন

দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা

উচ্চ আদালত স্পষ্ট নির্দেশ দেয় 'এফআইআর দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। তদন্ত হবে সংস্থার কোনও এক সিনিয়র অফিসারের নেতৃত্বে।'

১৪ সেপ্টে ২০২৬, ০৫:৪১ পিএম · 2 মিনিট
বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে বঙ্গকন্যা অনুপর্ণা
বিনোদন

বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে...

প্রায় এক বছর আগে ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘অরিজন্তি’ বিভাগে পুরস্কৃত হয় অনুপর্ণা রায়ের এই ছবি। আন্তর্জাতিক মঞ্চে ফরাসি পরিচালক জুলিয়া ডুকুরনোর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৫ পিএম · 2 মিনিট
ফের একসঙ্গে বিদেশে বিজয়-তৃষা! ভাইরাল ছবিতে তুঙ্গে সম্পর্কের জল্পনা, এবার কোথায় দেখা গেল তারকা জুটিকে?
বিনোদন

ফের একসঙ্গে বিদেশে বিজয়-তৃষা! ভাইরাল ছবিতে তুঙ্গে সম্পর্কের জল্পনা, এবার কোথায় দেখ...

জানা গিয়েছে, ইংল্যান্ডের সিলভারস্টোনে একটি বিশেষ রেসিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়। সেখানে ৪৪টি গাড়ির মেগা রেসের সূচনা করেন তিনি।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৩ পিএম · 2 মিনিট
ভোররাতে চলল গুলি, লক্ষ্য বিখ্যাত পঞ্জাবি গায়ক
বিনোদন

ভোররাতে চলল গুলি, লক্ষ্য বিখ্যাত পঞ্জাবি গায়ক

নিউজ ডেস্ক: পঞ্জাবের বরনালা জেলা। এখানেই রবিবার ভোর বেলায় চলল কয়েক রাউন্ড গুলি, ছড়ালো আতঙ্ক। কিন্তু কেন?  জানা গিয়েছে এই গুলি চলেছিল পঞ্জাবি গায়ক গুলাব সিন্ধুর বাড়ি লক্ষ্য করে। তবে এই সময় গায়ক অস্ট্রেলিয়াতে...

১৩ সেপ্টে ২০২৬, ০৭:১৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.