JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০২:০৫ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস

কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস

বিধানসভার বাজেট অধিবেশনের মাঝে তুমুল উত্তেজনা। স্পিকারের নির্দেশ অমান্য করায় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে সাসপেন্ড করেছিলেন অধ্যক্ষ রথীন্দ্র বসু। এবার বিধানসভার অধ্যক্ষের আসনকে অবমাননা এবং বিধানসভার মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগে কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। বিধানসভার ঘটনাকে কেন্দ্র করেই এই নোটিস আনা হয়েছে বলে খবর। 

গত বুধবার,বিধানসভা অধিবেশনে বক্তব্য রাখছিলেন বিধায়কেরা। আখরুজ্জামান বক্তব্য রাখার সময়ই গন্ডগোলের সূত্রপাত হয়। তাঁর বক্তব্যের মাঝেই, এগিয়ে যান কল্যাণ। শুরু হয় হইচই। এরপর কুণালকে বিধানসভার কক্ষের মধ্যেই মার্শালদের টেনে-হিঁচড়ে বের করে দেওয়া হয়। বিধানসভার স্পিকারের নির্দেশে মার্শালরা তাঁকে বের করে দেন। পরে তাঁকে সাসপেন্ড করা হয়। অভিযোগ,তিনি অধ্যক্ষের নির্দেশ অমান্য করেন এবং হাউসের কার্যক্রম ব্যাহত করেন। 

বৃহস্পতিবার বুধবারের ঘটনা নিয়ে বিধানসভায় কথা বলার অনুমতি চায় কালীঘাট তৃণমূল।  বক্তব্য রাখতে চান তৃণমূলের বিধায়ক কুণাল। তাঁকে স্পিকার রথীন্দ্র বসু প্রশ্ন করেন যে কোন বিষয়ে কথা বলতে চান তিনি। উত্তরে শোভনদেব চ্যাটার্জি জানান, বুধবারের ঘটনা নিয়েই কথা বলতে চান তিনি। কিন্তু স্পিকার তাঁদের অনুমতি দেননি। তিনি বলেন, ‘বিধানসভার ইতিহাসে এই ধরনের ঘটনা খুব কম ঘটেছে, এই কলঙ্কজনক অধ্যায়ের আর পুনরাবৃত্তি হবে না।’

তবে দলনেত্রীর বার্তার পরেই শুক্রবার স্পিকারের কাছে ক্ষমা চেয়েছেন কুণাল ঘোষ। 

এবার সেই ঘটনার জেরেই কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হয়েছে। বিধানসভার নিয়ম অনুযায়ী,স্পিকার নোটিস গ্রহণ করলে বিষয়টি প্রিভিলেজ কমিটিতে পাঠানো হতে পারে। এরপর কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

13 Views 0 Likes 0 Comments

Related News

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘিরে চাঞ্চল্য
রাজ্য

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকি...

বর্ধমান: পেশায় ছিলেন ওটি টেকনিশিয়ান। কিন্তু অভিযোগ, সেই পরিচয় বদলে গিয়ে কেউ হয়ে উঠেছিলেন চিকিৎসক। শুধু রোগী দেখাই নয়, ভুয়ো MBBS সার্টিফিকেটের ভিত্তিতে দিনের পর দিন অস্ত্রোপচারও করার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে এমনই চাঞ্চল্...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫৩ এএম · 2 মিনিট
৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য
রাজ্য

৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চ...

হাসনাবাদ: ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় দেখা মিলছিল না তৃণমূল নেতার। এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে তামিলনাড়ুর চেন্নাই থেকে গ্রেফত...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট
লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট
তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে
রাজ্য

তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে

হাওড়া, নিউজ ডেস্ক: পরীক্ষার হলে ঢোকার আগে তল্লাশির নামে চরম হেনস্থা। এমন অভিযোগ উঠেছে হাওড়ার সাঁকরাইল গার্লস স্কুলে। অভিযোগ, প্রাথমিকের কয়েকজন শিক্ষিকাকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়। এমনকি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.