JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১১:২৫ এএম
Breaking
তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

কলকাতা পুরসভায় ওয়ার্ড বিন্যাসে 'পরিবর্তন', বাড়ছে ওয়ার্ড সংখ্যা

কলকাতা পুরসভায় ওয়ার্ড বিন্যাসে 'পরিবর্তন', বাড়ছে ওয়ার্ড সংখ্যা

কলকাতা পুরসভার (KMC) ওয়ার্ড বিন্যাসে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে। পুরসভা এলাকায় ভোটার ও বুথ সংখ্যার অসমতা দূর করতে এবং নাগরিক পরিষেবা আরও সুষমভাবে পৌঁছে দিতে এবার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০০ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এই গুরুদায়িত্ব পালনের জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে দুটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।বর্তমানে কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডের মধ্যে ভোটার সংখ্যার চরম তারতম্য রয়েছে।যেমন--৫৮ নং ওয়ার্ডে ভোটার সংখ্যা প্রায় ৬০ হাজার। অন্যদিকে ৪৯ নং ওয়ার্ডেভোটার সংখ্যা মাত্র ৯ হাজার। আবার, যাদবপুর এলাকার অন্তর্ভুক্ত ৯৩, ১০৮ এবং ১০৯ নং ওয়ার্ডগুলির ভোটার বিন্যাস অত্যন্ত জটিল।

ভোটার সংখ্যার এই বিপুল ব্যবধান সত্ত্বেও প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন তহবিলের বরাদ্দের পরিমাণ একই থাকে। ফলে কাউন্সিলরদের মনে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমছিল। এই সমস্যা মেটাতেই ডিলিমিটেশনের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে গড়ে ২০ থেকে ২৫ হাজার ভোটার এবং ২৫ থেকে ৩০টি বুথ রাখার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজকে দ্রুত ও নিখুঁত করতে রাজ্য সরকারের তরফে দুটি কমিটি গড়া হয়েছে।১)সেন্ট্রাল ডিলিমিটেশন কমিটি--১০ সদস্যের এই কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন স্পেশাল কমিশনার সৌম্য ভট্টাচার্য।

২)বরোভিত্তিক কমিটি-- প্রতি বরো স্তরে গঠিত এই কমিটির নেতৃত্বে থাকবেন একজন করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। কমিটির সদস্য হিসেবে থাকছেন রেভিনিউ অফিসাররা।

রেভিনিউ অফিসাররা সংশ্লিষ্ট বরোগুলির রাজস্ব আদায়ের পরিমাণ খতিয়ে দেখে জনসংখ্যা ও ভোটার বিন্যাস সম্পর্কে একটি স্পষ্ট রূপরেখা তৈরি করবেন। মূলত কর প্রদানের ডেটা এবং বর্তমান জনসংখ্যার অনুপাতের ওপর ভিত্তি করেই নতুন ওয়ার্ডগুলির সীমানা পুনর্নির্ধারণ করা হবে।

এই ঐতিহাসিক প্রশাসনিক পদক্ষেপ বাস্তবায়িত হলে কলকাতার প্রতিটি কোণায় যেমন সমহারে নাগরিক উন্নয়ন সম্ভব হবে, তেমনই পুরপরিষেবা প্রদানে কাউন্সিলরদের কাজও অনেক সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

16 Views 0 Likes 0 Comments

Related News

পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন
মহানগর

পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে চলছে খাদ্য সুরক্ষা অভিযান। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যকর এবং নিরাপদ খাবার নিশ্চিত করতে পথে নেমেছে প্রশাসন। এই পরিস্থিতিতে নম্বর দেওয়া হল খাদ্য-দফতরের তরফে। পুজোয় খারাপ খাবার বিক্রি করলেই এব...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩৩ পিএম · 2 মিনিট
'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের
মহানগর

'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'এখনও প্রতীক নিয়ে কোনও চূড়ান্ত নেওয়া হয়নি।' আসল তৃণমূল প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলে, 'আমাদের কোনও যায় আসেনা ঋতব্রত বন্দ্য়োপাধ্যায় কী বললো।

১২ সেপ্টে ২০২৬, ০৮:১০ পিএম · 2 মিনিট
তারাতলা কাণ্ডে ধৃত পুরকর্মী, তুমুল বিক্ষোভ কলকাতা পুরসভার ‘বিল্ডিং’ দফতরে
মহানগর

তারাতলা কাণ্ডে ধৃত পুরকর্মী, তুমুল বিক্ষোভ কলকাতা পুরসভার ‘বিল্ডিং’ দফতরে

পুর-ইঞ্জিনিয়ারদের দাবি, তারাতলার নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় আমিনুর কোনও ভাবেই যুক্ত নন। অবিলম্বে তাঁকে ছাড়া না হলে পুর-ইঞ্জিনিয়াররা বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছেন।

১২ সেপ্টে ২০২৬, ০৫:১৯ পিএম · 2 মিনিট
গণেশপুজোর মঞ্চে বামেদের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু
মহানগর

গণেশপুজোর মঞ্চে বামেদের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

গণেশপুজোর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মানুষের মধ্যে কোনও বিভাজন তৈরি করা উচিত নয়। বাঙালি, হিন্দিভাষী, গুজরাটি, মারোয়াড়ি—ভাষা বা সম্প্রদায়ের পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে একসঙ্গে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।

১২ সেপ্টে ২০২৬, ০২:৩৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.