JAZZBAAT 24 BANGLA
১৮ সেপ্টে ২০২৬, ০২:৩১ এএম
Breaking
পুরুলিয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ চামচ দিয়ে চপস্টিকের কায়দায় বিরিয়ানি, মজার ভিডিওে মজেছে নেটদুনিয়া অভিষেক-ঝড়ে উড়ে গেল আফগানিস্তান, ১২৭ রানে বিশাল জয় টিম ইন্ডিয়ার নন্দীগ্রাম-রেজিনগরে বদলে গেল ভোটের অঙ্ক, কমিশনের নয়া নির্দেশ শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ ‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক... নবজাগরণ থেকে এখন পর্যন্ত বাঙালির আড্ডার পোশাকে পরিবর্তনকে ফিরে দেখা পুরুলিয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ চামচ দিয়ে চপস্টিকের কায়দায় বিরিয়ানি, মজার ভিডিওে মজেছে নেটদুনিয়া অভিষেক-ঝড়ে উড়ে গেল আফগানিস্তান, ১২৭ রানে বিশাল জয় টিম ইন্ডিয়ার নন্দীগ্রাম-রেজিনগরে বদলে গেল ভোটের অঙ্ক, কমিশনের নয়া নির্দেশ শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ ‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক... নবজাগরণ থেকে এখন পর্যন্ত বাঙালির আড্ডার পোশাকে পরিবর্তনকে ফিরে দেখা

পরীক্ষা হলে জ্ঞান হারিয়ে মৃত্যু সপ্তম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দিনহাটার স্কুলে

পরীক্ষা হলে জ্ঞান হারিয়ে মৃত্যু সপ্তম শ্রেণির ছাত্রের,  চাঞ্চল্য দিনহাটার স্কুলে

পরীক্ষা চলাকালীন আচমকাই জ্ঞান হারিয়ে মৃত্যু হল ১৩ বছরের এক ছাত্রের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটার একটি স্কুলে। পরীক্ষা চলাকালীন কীভাবে ওই ছাত্রের মৃত্যু হল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, সোমবার ওই স্কুলে সপ্তম শ্রেণির ইংরেজি পরীক্ষা ছিল। নির্ধারিত সময়েই পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল দুপুর ১২টা ৫০ মিনিটে। পিছনের দিকে একটি বেঞ্চে বসে পরীক্ষা দিচ্ছিল ওই ১৩ বছরের ছাত্র। পরীক্ষা শেষ হওয়ার প্রায় ১৫ মিনিট আগে আচমকাই জ্ঞান হারিয়ে বেঞ্চ থেকে পড়ে যায় সে।

এরপর তড়িঘড়ি ওই ছাত্রকে বেঞ্চে শুইয়ে চোখেমুখে জল দেওয়া হয়। কিন্তু তাতেও জ্ঞান ফেরেনি তার। খবর দেওয়া হয় স্কুলের প্রধান শিক্ষক-সহ অন্যান্য কর্তৃপক্ষকে। দ্রুত ওই ছাত্রকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় তার পরিবারকেও। কিন্তু শেষরক্ষা হল না। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন। ছেলের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন বাবা-মা। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হয়েছিল ওই ছাত্র। ওষুধ খাওয়ার পর জ্বর কমেও যায়। আগের দিনও পরীক্ষা দিতে স্কুলে গিয়েছিল সে। সোমবারও সম্পূর্ণ সুস্থ অবস্থাতেই পরীক্ষা দিতে স্কুলে এসেছিল বলে পরিবারের দাবি।

তাহলে পরীক্ষার মাঝেই কীভাবে আচমকা জ্ঞান হারিয়ে মৃত্যু হল? তা নিয়েই তৈরি হয়েছে নানা প্রশ্ন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।

9 Views 0 Likes 0 Comments

Related News

পুরুলিয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক
রাজ্য

পুরুলিয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক

বুদ্ধদেব পাত্র, পুরুলিয়া: শাড়ির আড়ালে লুকিয়ে ছিল বেআইনিভাবে ভারতে প্রবেশের ছক। কিন্তু শেষ রক্ষা হলো না। এক যুবকের শাড়ি পরে সন্দেহজনক গতিবিধির সূত্র ধরে পুরুলিয়া জেলা পুলিশের তৎপরতায় জালে ধরা পড়ল চার বাংলাদেশি নাগরিক। অ...

১৮ সেপ্টে ২০২৬, ১২:১৮ এএম · 2 মিনিট
বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ
রাজ্য

বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে বারাকপুরবাসীর জন্য বড় সুখবর। এবার স্টপেজ বাড়ল বীরভূমগামী মা তারা এক্সপ্রেসের। শিয়ালদহ থেকে রামপুরহাট পর্যন্ত চলাচলকারী এই এক্সপ্রেস ট্রেন এবার থেকে বারাকপুর স্টেশনেও দা...

১৮ সেপ্টে ২০২৬, ১২:১৫ এএম · 2 মিনিট
৮ বছর পর চার্জশিট, ১০ জনের বিরুদ্ধে SIT-এর নথি
রাজ্য

৮ বছর পর চার্জশিট, ১০ জনের বিরুদ্ধে SIT-এর নথি

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: এক রাতের ঘটনা অথচ তার রেশ কাটেনি বছরের পর বছর। সময় এগিয়েছে, বদলেছে রাজনৈতিক পরিস্থিতি, কিন্তু একটি প্রশ্ন যেন একই জায়গায় থমকে ছিল। সেই পুরনো ঘটনার তদন্তে এবার সামনে এল নতুন অধ্যায়। এতদিন...

১৭ সেপ্টে ২০২৬, ০৮:১০ পিএম · 2 মিনিট
শিয়ালের কামড়ে মৃত্যু, পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরি রাজ্যের
রাজ্য

শিয়ালের কামড়ে মৃত্যু, পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরি রাজ্যের

নিউজ ডেস্ক: পুরুলিয়ার জঙ্গল লাগোয়া এলাকায় শিয়ালের আনাগোনা নতুন নয়। রঘুনাথপুর-সাঁওতালডিহি থেকে বাঘমুণ্ডি-ঝালদা, বিভিন্ন এলাকায় মাঝেমধ্যেই শিয়াল দেখা যায়। তবে গত এক বছরে শিয়ালের উপদ্রব নিয়ে আতঙ্ক বেশি করে বেড়েছে...

১৭ সেপ্টে ২০২৬, ০৮:০৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.