JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ০৪:৩৩ এএম
Breaking
নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও

শিক্ষক নিয়োগে জটিলতা,আরও সময় চাইল 'এসএসসি'

শিক্ষক নিয়োগে জটিলতা,আরও সময় চাইল 'এসএসসি'

২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া জটিল থেকে জটিলতর হয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে ২০২৫ সালের এপ্রিল মাসে 'এসএসসি ২০১৬'র গোটা প্যানেলই বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের 'বেঁধে দেওয়া সময়সীমা'র মধ্যে কোনও ভাবেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা অসম্ভব। একারনেই ফের শীর্ষ আদালতের কাছে সময় চেয়ে আবেদন করতে চাইছে রাজ্যের 'স্কুল সার্ভিস কমিশন'। প্রাথমিক পর্যায়, ৩১শে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময় ধার্য করেছিল সুপ্রিম কোর্ট। সে সময় উত্তীর্ণ হওয়ার সামান্য কিছু দিন আগেই আদালতের দ্বারস্থ হয়েছিল 'এসএসসি'।  সেই আবেদনে সাড়া দেন বিচারপতি। সে বার ৩১শে অগস্ট ২০২৬ পর্যন্ত সময় বৃদ্ধি করেছিল সুপ্রিম কোর্ট। সূত্র বলছে, এবার কিন্তু,অনেকটা-ই সময় নিতে চাইছেন কর্তৃপক্ষ।  

সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেছিল প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর। শীর্ষ আদালতে প্রাথমিক ভাবে ৩১শে ডিসেম্বর ২০২৫ এবং পরে ৩১শে অগস্ট ২০২৬ অবধি 'যোগ্য শিক্ষক'দের সবেতন কাজ করার নির্দেশ দেয়। একই সঙ্গে, ধার্য করা সময়সীমার মধ্যে রাজ্যকে নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশও দিয়েছিল সুপ্রিম কোর্ট। সমস্যা অন্য জায়গায়। সেটা কী ?  তা হল 'ওবিসি সংরক্ষণ'কে কেন্দ্র করে টালবাহানা চলছে শিক্ষক নিয়োগে। তাই এক্ষেত্রে শীর্ষ আদালতের কাছে অনেকটা বাড়তি সময় চাওয়ার সিদ্ধান্ত হয়েছে,এমনটাই জানা যাচ্ছে। এক্ষেত্রে আগেও স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান দুষ্মন্ত নারিয়ালা বলেছিলেন সুপ্রিম কোর্টের কাছে বাড়তি কিছুটা সময় চাওয়া হতে পারে। বৃহস্পতিবার, অর্থাৎ আজ জানা গেল, 'সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে'। 

 বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল এই ব্যাপারে বক্তব্য  রেখেছেন 'সুপ্রিম কোর্ট এই আবেদন মেনে নিলে রাজ্য সরকার অনেকটা সময় পাবে। ফলে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে আরও সতর্ক ভাবে। কিন্তু যাঁরা এ বার নতুন পরীক্ষার্থী, তাঁদের বয়স আরও বেড়ে যাবে।' 

'যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ'র তরফে মেহবুব মণ্ডল এ দিন বলেন, ‘যে ভাবে ওবিসি সংরক্ষণের জটে এই নিয়োগ প্রক্রিয়া আটকে গিয়েছে,তাতে ২০১৬ সালের অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকাও বাদ পড়তে পারেন বলে আশঙ্কা। আমাদের স্পষ্ট জিজ্ঞাসা ২০১৬ সালের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য সরকার কী করছে?’

29 Views 0 Likes 0 Comments

Related News

বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস
রাজ্য

বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস

দক্ষিণ ভারতের রাজনীতিতে অবশ্য TVK এখন আর শুধুই নতুন দল নয়। দলের প্রতিষ্ঠাতা এবং সভাপতি সি জোসেফ বিজয় ১০ মে ২০২৬ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

২৭ সেপ্টে ২০২৬, ১১:০৬ পিএম · 2 মিনিট
শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও
রাজ্য

শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও

জঙ্গলের ভিতরে প্রত্যন্ত গ্রাম। এককালে এই গ্রামেরই স্কুলের সামনে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে পড়েছিল এক কেন্দ্রীয় বাহিনী জোয়ানের দেহ। আর এবার সেই স্কুলের সামনে চিত্রটি বদলে গেলো বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে।

২৭ সেপ্টে ২০২৬, ১০:২০ পিএম · 3 মিনিট
Bankura: শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও!
রাজ্য

Bankura: শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও!

বাতাসে ভেসে আসতো বারুদের গন্ধ। ক্রমাগতই মাওবাদীদের আনাগোনা থাকতো এই গ্রামে। এবার সেই গ্রামকেই দত্তক নিল খোদ বাঁকুড়া জেলা পুলিশ। ‌

২৭ সেপ্টে ২০২৬, ১০:১৪ পিএম · 3 মিনিট
অ্যাম্বাসাডরের ঘরে ফিরছে গাড়ি! হিন্দমোটরে এবার EV কারখানার প্রস্তাব, জাগছে নতুন আশা
রাজ্য

অ্যাম্বাসাডরের ঘরে ফিরছে গাড়ি! হিন্দমোটরে এবার EV কারখানার প্রস্তাব, জাগছে নতুন আ...

উত্তরপাড়া: একসময় যে কারখানাকে ঘিরে গোটা এলাকার অর্থনীতি আবর্তিত হত, সেই হিন্দুস্তান মোটরসের জমিতে ফের শিল্পের সম্ভাবনা তৈরি হয়েছে। সূত্রের খবর, পরিত্যক্ত জমির একটি অংশে ইলেকট্রিক ভেহিকল বা বৈদ্যুতিক গাড়ি তৈরির কারখানা ...

২৭ সেপ্টে ২০২৬, ০৪:৩৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.