JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ০১:০৯ এএম
Breaking
Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা

নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৩ গেস্ট হাউস-রেস্তঁরাকে শোকজ নোটিস দমকলের

নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৩ গেস্ট হাউস-রেস্তঁরাকে শোকজ নোটিস দমকলের

কলকাতা, কেয়া মণ্ডল:পার্ক স্ট্রিটের মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৯ জনের। ইতিমধ্যে, অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক প্রশ্ন উঠেছে। কীভাবে আগুনের সূত্রপাত, হোটেলে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, অগ্নিনিরাপত্তা সংক্রান্ত নিয়ম মানা হয়েছিল কি না, সবকিছু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে দমকল বিভাগ। মির্জা গালিব স্ট্রিটের মোট ৯টি গেস্ট হাউস ও চারটি রেস্তরাঁ কাম পানশালাকে শোকজ নোটিস পাঠানো হল। আগামী, ২৪ ঘণ্টার মধ্যেই তাদের শোকজের জবাব দিতে হবে। সেই জবাব সন্তোষজনক না হলে বন্ধ করে দেওয়া হতে পারে। 

অন্যদিকে,অগ্নিকাণ্ডে মৃত নয়জনের পরিচয় বুধবারই জানা গিয়েছিল। বাকি দু’জনকে শনাক্ত করা গেল বৃহস্পতিবার। তাঁরাও বাংলাদেশের নাগরিক বলে জানা গিয়েছে। শনাক্ত করা হয়েছে এসএম আলিমুজ্জামান (৪৫) এবং রেবতী সরকারের দেহ।  তাঁরা বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বাসিন্দা।  তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাংলাদেশ হাই কমিশনের নথির সঙ্গে হোটেলের নথি, পাসপোর্ট ইত্যাদি মিলিয়ে দেখে মৃতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। 

বুধবার ভোররাতে আগুন লাগে নিউ মার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার নেয়। হোটেলের ভিতরে আটকে পড়েন বহু আবাসিক। ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় ৯ জনের। মৃতদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। চিকিৎসার জন্য তাঁরা কলকাতায় এসেছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে বলে খবর।

ইতিমধ্যে, হোটেলের লিজ-হোল্ডার আবু জাফরকে গ্রেফতার করেছে তদন্তকারী দল। বুধবার গভীর রাতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। তদন্তের স্বার্থে হোটেলের আরও দু’জন কর্মীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। তাঁদের মধ্যে একজন হোটেলের ম্যানেজার এবং অন্যজন কর্মী। অগ্নিকাণ্ডের আগে হোটেলের পরিস্থিতি কেমন ছিল, আগুন লাগার পর কী পদক্ষেপ করা হয়েছিল এবং উদ্ধারকাজে কোনও গাফিলতি হয়েছিল কি না, তাঁদের কাছ থেকে সেই সংক্রান্ত তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

অন্যদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের পাশাপাশি প্রত্যক্ষদর্শী ও হোটেলকর্মীদের বক্তব্য নেওয়া হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন নথিও। প্রয়োজনে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে তদন্তকারী সূত্রে খবর। আবু জাফরের গ্রেফতারির পর তদন্ত কোন দিকে এগোয় এবং কোনও গাফিলতি বা নিয়মভঙ্গের প্রমাণ মেলে কি না, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।

41 Views 0 Likes 0 Comments

Related News

Koel Mallick: তৃণমূল ছেড়ে রাজ্যসভা, এ বার বিজেপির টিকিটে কোয়েল!
মহানগর

Koel Mallick: তৃণমূল ছেড়ে রাজ্যসভা, এ বার বিজেপির টিকিটে কোয়েল!

নয়াদিল্লি: তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দিয়েছিলেন তিনি। তার পর থেকেই জল্পনা ছিল, এ বার কি পদ্মশিবিরের পথে হাঁটবেন কোয়েল মল্লিক? রবিবার সেই জল্পনাতেই কার্যত সিলমোহর পড়ল। তৃণমূলের ছেড়ে দেওয়া রাজ্যসভার আসনের উপনির্বা...

০৪ অক্টো ২০২৬, ০২:৩১ পিএম · 2 মিনিট
ব্রাজিলকে স্বাগত জানাতে গিয়ে বিপত্তি, কলকাতার নামী হোটেলে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ
মহানগর

ব্রাজিলকে স্বাগত জানাতে গিয়ে বিপত্তি, কলকাতার নামী হোটেলে মহিলাকে শ্লীলতাহানির অভি...

পুলিশ সূত্রে খবর, ব্রাজিলের ফুটবলারদের এক ঝলক দেখতে এবং তাঁদের স্বাগত জানাতে হোটেলে উপস্থিত হয়েছিলেন নাগাল্যান্ডের ওই মহিলা। সেই সময়ই তাঁর সঙ্গে অভব্য আচরণ করা হয় বলে অভিযোগ।

০৪ অক্টো ২০২৬, ১২:২৬ পিএম · 2 মিনিট
টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর
মহানগর

টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর

এদিন ব্রাজিলের ম্যাচ শেষ হতেই শুভেন্দু বলেন, 'মেসি ম্যাচ ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি থেকে শিক্ষা নিয়েছে রাজ্য সরকার। ফিফার নিয়ম মেনেই এবার ম্যাচ আয়োজন করা হয়েছে। ফলে মন্ত্রী বা পুলিশ আধিকারিকদের সেলফি কিংবা ছবি তোলার জন্য মাঠে হুড়োহুড়ি করতে দেখা যায়নি।

০৪ অক্টো ২০২৬, ১২:৫২ এএম · 2 মিনিট
Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
মহানগর

Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন...

জানা গিয়েছে, মহালয়ার আগে থেকে কলকাতার বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হয়েছে।

০৩ অক্টো ২০২৬, ১১:৫১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.