JAZZBAAT 24 BANGLA
১৯ নভে ২০২৬, ০১:৫১ পিএম
Breaking
Agnimitra Paul: নিউ টাউনের বেহাল রাস্তা, জমছে জঞ্জাল! অচলাবস্থা কাটাতে এবার কড়া পদক্ষেপ অ... ‘বিগ বস’-এর জন্মকথায় অরওয়েলের ছায়া! ‘বিগ ব্রাদার’-এর নজরদারি কীভাবে ঢুকল বিনোদনের ঘরে? Mahua Moitra: কালীগঞ্জে মহুয়া মৈত্রের কনভয়ে হামলার অভিযোগ, নিষ্ক্রিয়তার তির পুলিশের দিক... Mohammed Siraj: কেন প্রথম একাদশ থেকে বাদ পড়লেন সিরাজ, সিদ্ধান্তের নেপথ্যে কোন অঙ্ক? ব্রাত্য-ইন্দ্রনীলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বাগুইআটি থানায় জিরো FIR ক্যামেরা-মাইক থাকলেই সাংবাদিক নয়! সুপ্রিম কোর্টে বড় বার্তা দিল্লি পুলিশের Jasprit Bumrah: বুমরাহর ‘ম্যাজিক’ বলে দিশেহারা কিউয়ি অধিনায়ক, সাজঘরে ফিরলেন ‘শূন্য রানে’ Pushkar Mela: ২১ কোটির ঘোড়া, বিসলেরি আর ১০০ দেহরক্ষী! পুষ্কর মেলায় পশু নয়, যেন রাজাদের রা... Agnimitra Paul: নিউ টাউনের বেহাল রাস্তা, জমছে জঞ্জাল! অচলাবস্থা কাটাতে এবার কড়া পদক্ষেপ অ... ‘বিগ বস’-এর জন্মকথায় অরওয়েলের ছায়া! ‘বিগ ব্রাদার’-এর নজরদারি কীভাবে ঢুকল বিনোদনের ঘরে? Mahua Moitra: কালীগঞ্জে মহুয়া মৈত্রের কনভয়ে হামলার অভিযোগ, নিষ্ক্রিয়তার তির পুলিশের দিক... Mohammed Siraj: কেন প্রথম একাদশ থেকে বাদ পড়লেন সিরাজ, সিদ্ধান্তের নেপথ্যে কোন অঙ্ক? ব্রাত্য-ইন্দ্রনীলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বাগুইআটি থানায় জিরো FIR ক্যামেরা-মাইক থাকলেই সাংবাদিক নয়! সুপ্রিম কোর্টে বড় বার্তা দিল্লি পুলিশের Jasprit Bumrah: বুমরাহর ‘ম্যাজিক’ বলে দিশেহারা কিউয়ি অধিনায়ক, সাজঘরে ফিরলেন ‘শূন্য রানে’ Pushkar Mela: ২১ কোটির ঘোড়া, বিসলেরি আর ১০০ দেহরক্ষী! পুষ্কর মেলায় পশু নয়, যেন রাজাদের রা...

‘বিগ বস’-এর জন্মকথায় অরওয়েলের ছায়া! ‘বিগ ব্রাদার’-এর নজরদারি কীভাবে ঢুকল বিনোদনের ঘরে?

‘বিগ বস’-এর জন্মকথায় অরওয়েলের ছায়া! ‘বিগ ব্রাদার’-এর নজরদারি কীভাবে ঢুকল বিনোদনের ঘরে?
সাহিত্যের নজরদারির গল্প কীভাবে হয়ে উঠল জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’? ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্বাগত ভট্টাচার্য্য: বর্তমানে টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মের অন্যতম জনপ্রিয় ও বিতর্কিত রিয়েলিটি শো 'বিগ বস'। বাইরের জগত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে একটি বাড়ির ভেতর কয়েকজন মানুষের বসবাস, ঝগড়া, বন্ধুত্ব এবং প্রতি মুহূর্তে ক্যামেরার নজরদারি—এই নিয়েই তৈরি হয়েছে বিনোদনের এক বিশাল জগৎ। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি, এই অদ্ভুত অথচ আকর্ষণীয় ধারণাটির জন্ম কীভাবে হয়েছিল? এর মূল ভাবনায় সরাসরি জড়িয়ে আছে বিশ্বসাহিত্যের এক কালজয়ী উপন্যাস– 'নাইন্টিন এইটি-ফোর' (Nineteen Eighty-Four বা 1984)।

ব্রিটিশ ভারতের বিহারের মোতিহারিতে জন্মগ্রহণ করেছিলেন এই উপন্যাসের বিখ্যাত লেখক জর্জ অরওয়েল। ১৯৪৯ সালে তাঁর লেখা ডিস্টোপিয়ান ও রাজনৈতিক উপন্যাস 'নাইন্টিন এইটি-ফোর' প্রকাশ করেন। এই উপন্যাসে তিনি এমন এক ভবিষ্যতের রাষ্ট্রব্যবস্থার ছবি এঁকেছিলেন, যেখানে মানুষের কোনো ব্যক্তিগত স্বাধীনতা নেই। সেই কাল্পনিক রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী বা শাসকের নাম ছিল 'বিগ ব্রাদার'। উপন্যাসের প্রতিটি বাড়িতে এবং রাস্তার মোড়ে বসানো থাকত 'টেলিস্ক্রিন' নামের এক বিশেষ যন্ত্র। এর মাধ্যমে রাষ্ট্র বা 'বিগ ব্রাদার' নাগরিকদের প্রতিটি পদক্ষেপ, এমনকি তাদের মুখের অভিব্যক্তিও সারাক্ষণ পর্যবেক্ষণ করত। উপন্যাসের বিখ্যাত সতর্কবাণীটি ছিল— "বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ" (Big Brother is watching you) অর্থাৎ 'বিগ ব্রাদার তোমাকে দেখছে'। ‘বিগ বস’-এর বাড়িতেও শতাধিক ক্যামেরা ও মাইক্রোফোনের মাধ্যমে প্রতিযোগীদের প্রতিটি মুহূর্ত, এমনকি ফিসফিসানিও রেকর্ড করা হয়। অর্থাৎ, মানুষকে বলে দেওয়া হতো কী খেতে হবে, কখন ঘুমাতে হবে, কখন ব্যায়াম করতে হবে, কী পড়তে হবে এবং এমনকি কী ভাবতে হবে ।

অরওয়েলের উপন্যাসের  প্রতিটি নাগরিক যেমন সেই অদৃশ্য শাসকের আদেশ মানতে বাধ্য থাকত, ঠিক তেমনি এই শো-তে প্রতিযোগীরা এক অদৃশ্য কণ্ঠস্বর বা ‘বিগ বস’-এর নির্দেশেই চলেন। অরওয়েল তাঁর উপন্যাসে দেখিয়েছিলেন যে, রাষ্ট্রের নজরদারিতে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা বলে কিছু থাকে না। ‘বিগ বস’-এর বদ্ধ বাড়িতেও প্রতিযোগীরা নিজেদের একান্ত ব্যক্তিগত মুহূর্ত বলে কিছু পান না; প্রতিটি আবেগ, রাগ বা কান্না দর্শকদের সামনে উন্মুক্ত হয়ে যায়। উপন্যাসে শাসকের বিরুদ্ধে যাওয়ার চিন্তা করলেও ‘থট পুলিশ’ নাগরিকদের শাস্তি দিত। এই শো-তেও বাড়ির নিয়ম ভাঙলে বা ‘বিগ বস’-এর আদেশ অমান্য করলে প্রতিযোগীদের কঠোর শাস্তি বা সরাসরি বহিষ্কার করা হয়। অরওয়েল বইটিতে শাসকের তৈরি বিশেষ ভাষা ‘নিউজস্পিক’-এর কথা বলেছিলেন। একইভাবে ‘বিগ বস’-এর নিজস্ব কিছু পরিভাষা তৈরি হয়েছে—যেমন ‘কনফেশন রুম’, ‘নমিনেশন’, ‘ক্যাপ্টেনসি’ ইত্যাদি, যা কেবল ওই ঘরের ভেতরের নিয়মকেই সংজ্ঞায়িত করে।

সাহিত্যের এই ডিস্টোপিয়ান বা ভীতিকর কল্পনাকে টেলিভিশনের পর্দায় বিনোদনমূলক রূপ দেন নেদারল্যান্ডসের প্রযোজক জন ডি মোল জুনিয়র। ১৯৯৯ সালে নেদারল্যান্ডসে সর্বপ্রথম ‘বিগ ব্রাদার’ নামে এই শো প্রচারিত হয়। পরবর্তীতে এন্ডেমল শাইন ইন্ডিয়া ভারতে এর স্বত্ব নিয়ে আসে এবং হিন্দিসহ বাংলা ও অন্যান্য আঞ্চলিক ভাষায় এটি ব্যাপক জনপ্রিয়তা পায়। ‘বিগ ব্রাদার’ - এর পরিবর্তে ভারতে নাম রাখা হয় ‘বিগ বস’।

সাহিত্যে জর্জ অরওয়েল দেখাতে চেয়েছিলেন, চরম নিয়ন্ত্রণ ও বিচ্ছিন্নতার মধ্যে মানুষের মনস্তত্ত্ব কীভাবে কাজ করে। ‘বিগ বস’ সেই সাহিত্যিক তত্ত্বেরই এক জীবন্ত পরীক্ষাগার। বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে (ফোন, ঘড়ি বা সংবাদপত্র ছাড়া) অপরিচিত মানুষদের সাথে টিকে থাকার লড়াই, ক্ষমতার দ্বন্দ্ব এবং মানসিক চাপ—সবকিছুই অরওয়েলের উপন্যাসের মূল সুরকে মনে করিয়ে দেয়।
জর্জ অরওয়েল যে সর্বগ্রাসী নজরদারি ও নিয়ন্ত্রিত  সমাজব্যবস্থার আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁর উপন্যাসে, আধুনিক টেলিভিশন সেই আশঙ্কাকেই ‘বিগ বস’-এর মাধ্যমে বিনোদনের মোড়কে দর্শকদের সামনে তুলে ধরেছে। সাহিত্যের এক গভীর রাজনৈতিক সতর্কবার্তা কীভাবে পপ-কালচার বা জনপ্রিয় সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারে, ‘বিগ বস’ তার এক অনন্য উদাহরণ।

বর্তমান ডিজিটাল যুগে আমরাও কি অজান্তেই 'বিগ ব্রাদার' বা তার সহকারী হয়ে উঠছি না? সামাজিক মাধ্যমে কে কোথায় যায়, কি পড়ে, কি খায় সবাই দেখতে পায় এবং আমরা সকলেই একে অপরের ব্যক্তিগত জীবনের ওপর একপ্রকার নজর রাখি অজান্তেই । সবার অলক্ষে 'বিগ ব্রাদার' স্বরূপ কেউ ক্রমাগত আমাদের ওপর নজর রাখছে না এটাও বলাটা অসম্ভব এখন!  কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি, সার্চ ইঞ্জিন এবং বিভিন্ন অ্যাপ ব্যবহারকারীর প্রতিটি ক্লিক, পছন্দ এবং লোকেশন ট্র্যাক করে। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মানুষের আচরণ বিশ্লেষণ করে এবং সেই অনুযায়ী বিজ্ঞাপন দেখায়। অনেক সময় মানুষের সিদ্ধান্তকেও প্রভাবিত করে। আমরা অনলাইনে কী দেখব বা কী জানব, তা অনেকটাই নির্ধারণ করে দেয় বিভিন্ন প্ল্যাটফর্মের অ্যালগোরিদম। যার মাধ্যমে জনমত গঠন বা পরিবর্তন করা সম্ভব।

2 Views 0 Likes 0 Comments

Related News

Zubeen Garg: জুবিন বোরঠাকুর থেকে জুবিন গর্গ, নামের আড়ালে লুকিয়ে কোন অজানা ইতিহাস?
বিনোদন

Zubeen Garg: জুবিন বোরঠাকুর থেকে জুবিন গর্গ, নামের আড়ালে লুকিয়ে কোন অজানা ইতিহাস?

একটি নামের মধ্যেই কখনও কখনও লুকিয়ে থাকে এক মানুষের শিকড়, স্বপ্ন এবং আত্মপরিচয়ের গল্প। অসমের সঙ্গীতজগৎ থেকে বলিউড, এমনকী আন্তর্জাতিক মঞ্চেও যাঁর কণ্ঠস্বর শ্রোতাদের মুগ্ধ করেছে, সেই জুবিন গর্গের জীবনেও তাঁর নামের সঙ্গে জড়িয়ে রয়েছে এক বিশেষ ইতিহাস। জন্মের সময় তাঁর নাম ছিল জুবিন বোরঠাকুর। কিন্তু সময়ের সঙ্গে সেই নামের শেষাংশ বদলে হয়ে ওঠে ‘গর্গ’। নিছক পদবি পরিবর্তন নয়, বরং নিজের সাংস্কৃতিক শিকড়, পারিবারিক ঐতিহ্য এবং স্বতন্ত্র পরিচয়কে ধারণ করার এক বিশেষ সিদ্ধান্ত ছিল এটি। কীভাবে জুবিন বোরঠাকুর থেকে জুবিন গর্গ হয়ে উঠলেন তিনি? সেই নামবদলের নেপথ্যে রয়েছে এক অজানা কাহিনি।

১৮ নভে ২০২৬, ০৬:৩২ পিএম · 2 মিনিট
Indonesia: দেবদেবীর বেশে প্রেক্ষাগৃহে হাজির... ‘রামায়ণ’ দেখতে ইন্দোনেশিয়ায় দর্শকদের উন্মাদনা তুঙ্গে! ১২ দিনেই আয় ১,৪৩৭ কোটি!
বিনোদন

Indonesia: দেবদেবীর বেশে প্রেক্ষাগৃহে হাজির... ‘রামায়ণ’ দেখতে ইন্দোনেশিয়ায় দর্শকদে...

বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত বহুপ্রতীক্ষিত পৌরাণিক চলচ্চিত্র ‘রামায়ণ: রাইজ অফ লেজেন্ড’। মুক্তির মাত্র ১২ দিনের মাথায় সিনেমাটি বিশ্বব্যাপী ১৪.৩৭ বিলিয়ন রুপি বা ১,৪৩৭.২৫ কোটি রুপি আয়ের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। ভারতের গণ্ডি পেরিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতেও ছবিটি ঘিরে তৈরি হয়েছে অভূতপূর্ব উন্মাদনা। বিশেষ করে ইন্দোনেশিয়ার দর্শকদের মধ্যে সিনেমাটি দেখার যে উৎসাহ দেখা গেছে, তা রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইন্দোনেশিয়ার প্রেক্ষাগৃহে ‘রামায়ণ’ দেখতে আসা একদল দর্শকের ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ঝড় তুলেছে। ভিডিওতে দেখা যায়, অন্তত ছয়জন দর্শক ঐতিহ্যবাহী হিন্দু দেবদেবীর সাজে সেজে সিনেমা হলে প্রবেশ করছেন। তাদের পরনে ছিল ঝলমলে সোনালি পোশাক, ভারী গয়না এবং মাথায় বিশালাকার রাজকীয় মুকুট। শুধু তা-ই নয়, পৌরাণিক চরিত্রগুলোর সাথে সামঞ্জস্য রেখে তাদের হাতে গদা ও কুঠারের মতো প্রতীকী অস্ত্রও দেখা গেছে।

১৮ নভে ২০২৬, ০৪:০৯ পিএম · 2 মিনিট
Karan Johar: বলিউডের ‘কভি খুশি কভি গম’-এ মুগ্ধ ব্রিটিশ যুবরাজ! ধর্ম প্রোডাকশন্সে প্রিন্স উইলিয়ামের রাজকীয় সফরে উচ্ছ্বসিত করণ জোহর
বিনোদন

Karan Johar: বলিউডের ‘কভি খুশি কভি গম’-এ মুগ্ধ ব্রিটিশ যুবরাজ! ধর্ম প্রোডাকশন্সে প...

২০২৬: ব্রিটেনের যুবরাজ প্রিন্স উইলিয়ামের মুম্বাইয়ের ধর্ম প্রোডাকশন্স কার্যালয় সফরকে নিজের ও সংস্থার জন্য ‘পরম সৌভাগ্য এবং সম্মানের বিষয়’ বলে অভিহিত করেছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। তিন দিনের ভারত সফরের তৃতীয় দিনে বুধবার মুম্বাইয়ের আন্ধেরিতে অবস্থিত এই প্রযোজনা সংস্থার দপ্তরে যান প্রিন্স উইলিয়াম। ভারতীয় চলচ্চিত্রের প্রতি ব্রিটিশ যুবরাজের গভীর আগ্রহ এবং আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেছেন করণ। প্রিন্স উইলিয়াম ধর্ম প্রোডাকশন্সের দপ্তরে পৌঁছালে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রযোজনা সংস্থার কর্ণধার করণ জোহর এবং সিইও অপূর্ব মেহতার পাশাপাশি বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সইফ আলি খান ও করিনা কাপুর খান রাজকীয় অতিথিকে স্বাগত জানান। কার্যালয়ের ভেতরে কমলা ও লাল ফুলের সাজে সজ্জিত একটি বিশেষ দেওয়ালের সামনে দাঁড়িয়ে তাঁরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং ছবি তোলেন।

১৮ নভে ২০২৬, ০৪:০৪ পিএম · 2 মিনিট
Raj Shamani: ১০ হাজার টাকা ধার থেকে বিশ্বজয়! জো রোগানকে হারানো ভারতীয় তরুণের অবিশ্বাস্য কাহিনি রাজ শমানী'র!
বিনোদন

Raj Shamani: ১০ হাজার টাকা ধার থেকে বিশ্বজয়! জো রোগানকে হারানো ভারতীয় তরুণের অবিশ্...

জো রোগান ও স্টিভেন বার্টলেটকে পেছনে ফেলে বিশ্বের ১ নম্বর ইউটিউব পডকাস্টার হলেন ভারতের রাজ শমানী। তাঁর জনপ্রিয় পডকাস্ট শো ‘ফিগারিং আউট উইথ রাজ শমানী’ ইউটিউবে ২ কোটি ২০ লক্ষ (২২ মিলিয়ন) সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করে বিশ্বের সর্বাধিক সাবস্ক্রাইব করা ইউটিউব পডকাস্টের আসন দখল করেছে। দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্বের পডকাস্টারদের একচেটিয়া আধিপত্য ভেঙে এই প্রথম কোনো ভারতীয় ক্রিয়েটর বিশ্ব তালিকার শীর্ষে উঠে এলেন।

১৮ নভে ২০২৬, ০১:৪০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.