JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ১২:২৮ এএম
Breaking
Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা

আবার অগ্নিকাণ্ড, আগুন ছড়ালো মির্জা গালিব স্ট্রিটের হোটেলে

আবার অগ্নিকাণ্ড, আগুন ছড়ালো মির্জা গালিব স্ট্রিটের হোটেলে

কলকাতা, অঙ্কন দাস: রাজ্য জুড়ে পরপর তিনদিন অগ্নিকাণ্ড! গত পরশু সোমবার বীরভূমের তারাপীঠ, গতকাল মঙ্গলবার উত্তর ২৪ পরগনার দমদম( বিমানবন্দর)। এর সাথে আজ যুক্ত হল কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ডে মৃত ৯জন। ঘটনাটি ঘটেছে আজ (১৯শে অগাস্ট,২০২৬) ভোররাতে তালতলার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আচমকাই আগুন লাগে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের চারটি  ইঞ্জিন। আগুন নেভানোর কাজ শুরু করে দমকল। অবশেষে ওই চারটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।সূত্র জানাচ্ছে,  মৃতদের মধ্যে ৬ জন পুরুষ,দু’জন মহিলা এবং একজন শিশু৷ আজই দেহের ময়নাতদন্ত করা হবে। ময়না তদন্ত হবে কলকাতা মেডিক্যাল কলেজের মর্গে৷

এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে হোটেলের ভিতরে বেশ কিছুজন আটকে পড়েছিলেন। এমনটাই সূত্র মারফত  জানা গিয়েছে। এঁদের মধ্যে ৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা করে তাঁদের মৃত বলে ঘোষণা করেন। অগ্নিকাণ্ডের জেরে বারবার প্রাণহানির আশঙ্কা তৈরি হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নিশ্চিত ভাবে দেয়নি প্রশাসন। এছাড়াও, আগুন কীভাবে লাগল, তা এখনও ধোঁয়াশা।শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে এই অগ্নিকাণ্ড, তাও খতিয়ে দেখছে দমকল ও পুলিশ। হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক ছিল কি না! সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডে হোটেল চত্বরে আতঙ্ক ছড়ায়। একইসাথে, আগুন লাগার সময় হোটেলে কতজন ছিলেন এবং তাঁদের মধ্যে সকলকে নিরাপদে বের করে আনা  হয়েছে কি না? তাও খতিয়ে দেখছে প্রশাসন।

সম্প্রতি(১৭ই  অগাস্ট) তারাপীঠে মা তারার মন্দির থেকে কিছু দূরে অবস্থিত থানা সংলগ্ন একটি বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটে৷ প্রত্যেকে পুজো দিয়ে রাত্রি বাস করার জন্য তারাপীঠের এই বেসরকারি হোটেলে ছিলেন। এছাড়াও, মঙ্গলবার (১৮ই অগাস্ট) ভোররাতে আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। জানা গিয়েছিল, ওইদিন কলকাতা বিমানবন্দরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি) বিল্ডিংয়ের তিনতলায় হঠাৎ করেই আগুন লেগে যায়। তবে দমকল কর্মীদের চরম তৎপরতা এবং উপস্থিত বুদ্ধির জোরে খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল।

44 Views 0 Likes 0 Comments

Related News

Koel Mallick: তৃণমূল ছেড়ে রাজ্যসভা, এ বার বিজেপির টিকিটে কোয়েল!
মহানগর

Koel Mallick: তৃণমূল ছেড়ে রাজ্যসভা, এ বার বিজেপির টিকিটে কোয়েল!

নয়াদিল্লি: তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দিয়েছিলেন তিনি। তার পর থেকেই জল্পনা ছিল, এ বার কি পদ্মশিবিরের পথে হাঁটবেন কোয়েল মল্লিক? রবিবার সেই জল্পনাতেই কার্যত সিলমোহর পড়ল। তৃণমূলের ছেড়ে দেওয়া রাজ্যসভার আসনের উপনির্বা...

০৪ অক্টো ২০২৬, ০২:৩১ পিএম · 2 মিনিট
ব্রাজিলকে স্বাগত জানাতে গিয়ে বিপত্তি, কলকাতার নামী হোটেলে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ
মহানগর

ব্রাজিলকে স্বাগত জানাতে গিয়ে বিপত্তি, কলকাতার নামী হোটেলে মহিলাকে শ্লীলতাহানির অভি...

পুলিশ সূত্রে খবর, ব্রাজিলের ফুটবলারদের এক ঝলক দেখতে এবং তাঁদের স্বাগত জানাতে হোটেলে উপস্থিত হয়েছিলেন নাগাল্যান্ডের ওই মহিলা। সেই সময়ই তাঁর সঙ্গে অভব্য আচরণ করা হয় বলে অভিযোগ।

০৪ অক্টো ২০২৬, ১২:২৬ পিএম · 2 মিনিট
টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর
মহানগর

টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর

এদিন ব্রাজিলের ম্যাচ শেষ হতেই শুভেন্দু বলেন, 'মেসি ম্যাচ ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি থেকে শিক্ষা নিয়েছে রাজ্য সরকার। ফিফার নিয়ম মেনেই এবার ম্যাচ আয়োজন করা হয়েছে। ফলে মন্ত্রী বা পুলিশ আধিকারিকদের সেলফি কিংবা ছবি তোলার জন্য মাঠে হুড়োহুড়ি করতে দেখা যায়নি।

০৪ অক্টো ২০২৬, ১২:৫২ এএম · 2 মিনিট
Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
মহানগর

Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন...

জানা গিয়েছে, মহালয়ার আগে থেকে কলকাতার বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হয়েছে।

০৩ অক্টো ২০২৬, ১১:৫১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.