JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ১০:৫৮ পিএম
Breaking
Raiganj Crime: বিহার থেকে রায়গঞ্জে, বানচাল অপরাধের ছক Bhagat Singh: একজনের রক্তে স্বাধীনতা অন্যজনের সুরে ভারত SSC: একাদশ-দ্বাদশে নিয়োগে বড় সিদ্ধান্ত, বাতিল পুরনো প্যানেল Purulia: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’ School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল Haryana, ChildRescue: খেলতে খেলতে খোলা নলকূপে ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ 'জাদুকর সত্যচরণ’: ম্যাজিকের দুনিয়ায় এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় Inspirational News: এক পায়ে ভর, দু’হাতে আত্মমর্যাদা,ক্রাচ পাশে রেখে দিনবদলের লড়াই এক নাপিত Raiganj Crime: বিহার থেকে রায়গঞ্জে, বানচাল অপরাধের ছক Bhagat Singh: একজনের রক্তে স্বাধীনতা অন্যজনের সুরে ভারত SSC: একাদশ-দ্বাদশে নিয়োগে বড় সিদ্ধান্ত, বাতিল পুরনো প্যানেল Purulia: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’ School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল Haryana, ChildRescue: খেলতে খেলতে খোলা নলকূপে ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ 'জাদুকর সত্যচরণ’: ম্যাজিকের দুনিয়ায় এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় Inspirational News: এক পায়ে ভর, দু’হাতে আত্মমর্যাদা,ক্রাচ পাশে রেখে দিনবদলের লড়াই এক নাপিত

এইচআইভি আতঙ্ক পাকিস্তানে! নিরপেক্ষ তদন্ত ও ক্ষতিপূরণের নির্দেশ আদালতের

এইচআইভি আতঙ্ক পাকিস্তানে! নিরপেক্ষ তদন্ত ও ক্ষতিপূরণের নির্দেশ আদালতের

পাকিস্তানে এইচআইভি নিয়ে উদ্বেগ! ঘটনায় তদন্ত ও ক্ষতিপূরণের নির্দেশ আদালতের। সূত্রের খবর, ইতিমধ্যেই করাচির হাসপাতালে মৃত্যু হয়েছে ৬ শিশুর ও ৯৮ জন শিশুর সংক্রামিত হওয়ার তথ্য সামনে এসেছে। আর এই ঘটনাটিতে বাড়ছে উদ্বেগ।

বিষয়টি গড়িয়েছে আদালতেও। আইনজীবী তারিক মনসুর মে মাসে সিন্ধু হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন। সেই মামলার শুনানিতেই সিন্ধু হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার প্রাদেশিক মুখ্য সচিবকে পুরো বিষয়টির একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করার নির্দেশ দেয়।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে প্রথম এই এইচআইভি সংক্রমণের ঘটনাটি প্রকাশ্যে আসে বলে জানা গেছে। এর পরেই সিন্ধু স্বাস্থ্য দফতর SESSI পরিচালিত করাচির কুলসুম বাই ভালিকা হাসপাতাল ও পার্শ্ববর্তী অঞ্চলে পরীক্ষা চালায়। সেই পরীক্ষার রিপোর্টেই উঠে আসে এক চঞ্চল্যকর চিত্র। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ শিশুর মৃত্যু হয়েছে এবং ৯৪ জন শিশুর দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এখানেই শেষ নয়, আশপাশের এলাকা থেকেও আরও অন্তত ১২০ জন সংক্রমিত বলে চিহ্নিত হন। তবে আইনজীবী তারিক মনসুরের দাখিল করা পিটিশনে দাবি করা হয়,আক্রান্ত শিশুর মোট সংখ্যা প্রায় ২০০ হতে পারে।

আদালত সূত্রে জানা যায়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জমা দেওয়ার রিপোর্টে বেশ কিছু প্রশ্নের উত্তর স্পষ্ট নয়। যেমন-সঠিক কত জনের মধ্যে এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে? কিভাবে এই সংক্রমণ ছড়াচ্ছে ? সংক্রমণ রোধের সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা ? সঠিক নিয়ম মেনে কাজ হচ্ছে কিনা এই বিষয়গুলি এখনও স্পষ্ট নয়। তাই প্রকৃত দোষীরা যাতে শাস্তি পায়, নিরপেক্ষ তদন্ত হয় এবং সাধারন মানুষের আস্থা বজায় থাকে তার জন্য আরও তদন্ত প্রয়োজন। তবে ক্ষতিগ্রস্ত শিশুদের চিকিৎসা এবং উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

13 Views 0 Likes 0 Comments

Related News

Bangladesh: ভারতের নিরাপত্তা থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! কীভাবে বদলেছিল ঢাকা-দিল্লির সমীকরণ?
বিদেশ

Bangladesh: ভারতের নিরাপত্তা থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! কীভাবে বদলেছিল ঢাকা-দিল্লির...

শুধু নিরাপত্তা নয়, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বাড়াতেও শেখ হাসিনা সরকারের সময়ে একাধিক প্রকল্প এগিয়ে যায়। এর মধ্যে আখাউড়া-আগরতলা ক্রস-বর্ডার রেল সংযোগ, খুলনা-মোংলা রেললাইন এবং বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের মাধ্যমে আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্যের নতুন সুযোগ তৈরি হয়।

২৮ সেপ্টে ২০২৬, ০৪:৪৪ পিএম · 3 মিনিট
জাহাজডুবিতে পালিয়ে দ্বীপে ঢুকেছিল ইঁদুর, ১০০ বছর পর মিলল তার ভয়াবহ ‘উত্তরাধিকার’
বিদেশ

জাহাজডুবিতে পালিয়ে দ্বীপে ঢুকেছিল ইঁদুর, ১০০ বছর পর মিলল তার ভয়াবহ ‘উত্তরাধিকার’

লর্ড হাও আইল্যান্ড: একটি জাহাজ দুর্ঘটনা। সেখান থেকে পালিয়ে আসা কয়েকটি ইঁদুর। আর তার পর প্রায় এক শতক ধরে বদলে গেল একটি গোটা দ্বীপের প্রকৃতি। ঘটনাটি 1918 সালের। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল থেকে প্রায় 600 কিলোমিটার দূরে বিচ্ছি...

২৭ সেপ্টে ২০২৬, ০৩:৩১ পিএম · 3 মিনিট
নেপালের হিমলুং বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধস! চাপা পড়েছে একাধিক তাঁবু, নিখোঁজ ১০
বিদেশ

নেপালের হিমলুং বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধস! চাপা পড়েছে একাধিক তাঁবু, নিখোঁজ ১০

কাঠমান্ডু: পাহাড়ে তখনও সতর্কতার আবহ। আবহাওয়ার পূর্বাভাস পেয়ে পর্বতারোহী ও দড়ি বসানোর দলগুলির একটি বড় অংশ নেমে এসেছিল নিরাপদ নীচু এলাকায়। কিন্তু হিমলুং হিমালের বেস ক্যাম্পে থেকে গিয়েছিলেন কয়েক জন। রবিবার সকালে আচমকাই ন...

২৭ সেপ্টে ২০২৬, ০১:৪০ পিএম · 2 মিনিট
ড্রামের ভিতর হিন্দু ব্যবসায়ীর দেহ! বাংলাদেশে চাঞ্চল্য, ঘটনায় সরব তসলিমা নাসরিন
বিদেশ

ড্রামের ভিতর হিন্দু ব্যবসায়ীর দেহ! বাংলাদেশে চাঞ্চল্য, ঘটনায় সরব তসলিমা নাসরিন

ঢাকা: বাংলাদেশের ময়মনসিংহে একটি জলাশয় থেকে ড্রামের ভিতরে এক ব্যবসায়ীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০)। তিনি ত্রিশাল উপজেলার বাসিন্দা এবং একটি সোনার দোকানের যৌথ মালিক ছিলেন বলে ...

২৭ সেপ্টে ২০২৬, ১২:৪২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.