JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ০১:০৭ এএম
Breaking
Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা

যাদবপুরে ফের সংঘাতের আঁচ, ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর হুঁশিয়ারির মাঝে সরব দীপ্সিতা

যাদবপুরে ফের সংঘাতের আঁচ, ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর হুঁশিয়ারির মাঝে সরব দীপ্সিতা

কলকাতা, অঙ্কন দাস:  বুধবার রাত থেকে উত্তপ্ত হয়ে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। আজ বৃহস্পতিবার; এরই প্রতিবাদে যাদবপুর অভিযানের ডাক দিয়েছে এসএফআই ও এবিভিপি, এই দুই দলই। এরইমধ্যে জমায়েত শুরু করেছেন দুই সংগঠনের কর্মী, সমর্থকরা। একদিকে, যাদবপুর থানার সামনে সমর্থকদের জমায়েত করেছেন এবিভিপি সমর্থক। গোলপার্ক থেকে মিছিল শুরু করছেন তাঁরা। অন্যদিকে ৮বি বাস স্ট্যান্ডে নিজেদের সদস্যদের জমায়েত করেছে এসএফআই। এক্ষেত্রে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা! কঠিন পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, ৮ বি বাসস্ট্যান্ড, গোলপার্ক-সহ বেশ কয়েকটি এলাকা। ব্যারিকেড করে আটকে দেওয়া হচ্ছে রাস্তা। এই ঘটনায় এরমধ্যেই ১১ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। 'সার্জিক্যাল স্ট্রাইক' করার ডাক এবিভিপি'র।

এই অশান্তির সূত্রপাত বুধবার রাতে। বাম ছাত্র সংগঠনগুলির তরফে বুধবার 'জেনারেল বডি মিটিং' ডাকা হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এরই সূত্র ধরে এবিভিপি এবং বাম ছাত্র সংগঠনের মধ্যে অশান্তি বাঁধে। এবিভিপি’র দাবি, 'বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোনও ছাত্র ইউনিয়ন নেই। তা সত্ত্বেও জিবি-র মিটিং ডাকা হয় কীভাবে?' এর প্রতিবাদেই ৭০ থেকে ৮০ জন তাঁদের উপর চড়াও হন বলে অভিযোগ। রাতেই বিশ্ববিদ্যালয়ে যান এলাকার বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়।

বুধবার রাতের ঘটনার প্রতিবাদে আজ, বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডে জমায়েতের ডাক দেয় এসএফআই। সেই মতো ইতিমধ্যেই তাঁদের সদস্যেরা এইটবি বাসস্ট্যান্ডে জমায়েত করেছেন। পূর্ব ঘোষণা মতোই পালটা জমায়েত করছে এবিভিপি। গোলপার্ক থেকে মিছিল শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট পর্যন্ত। এবিভিপির কেন্দ্রীয় কর্মসমিতির সদস্য শুভব্রত অধিকারীর বলেন ‘যাদবপুরে গণতান্ত্রিকভাবে সার্জিক্যাল স্ট্রাইক হবে।’ এবিভিপির জমায়েত প্রসঙ্গে এসএফআই-এর রাজ্য কমিটির সম্পাদক দেবাঞ্জন দে'র মন্তব্য 'গণতান্ত্রিক দেশ, যে যেখানে খুশি যেতে পারে। তাতে আমাদের কিছু বলার নেই। তবে এতদিন অনেক মাতব্বরি দেখেছি। আর কারও মাতব্বরি শুনব না।' মন্ত্রী অগ্নিমিত্রা পালের কথায়, 'অতিবামেরা বারবার এই ধরণের কাজ করছে। কলেজ-বিশ্ববিদ্যালয় পড়াশোনার জায়গা। এখানে এই ধরণের আচরণ সরকার বরদাস্ত করবে না।' 

ঠিক এই জায়গাতেই প্রতিবাদ করেন এসএফআইয়ের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধর। সংঘর্ষের প্রসঙ্গে তিনি বলেন ‘আমরা টিভিতে দেখলাম, ভিডিয়োতে দেখলাম; কিছু লোক অরবিন্দ ভবন পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। তাদের পুলিশ অ্যারেস্ট করল না কেন? তাঁদের তো আইডেন্টিফাই করা সহজ। শুভেন্দু অধিকারী এত বড় বড় করে গুণ্ডাদমন আইনের কথা বললেন। যে বহিরাগত লোকেরা রাষ্ট ১২টার পর ইউনিভার্সিটির মধ্যে ঢুকে একটা ইউনিভার্সিটি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করল তারা গুণ্ডা নয়? তারা এখনও পর্যন্ত অ্যারেস্ট হল না কেন?’

তাঁদের সংগঠনের পতাকাকে অসম্মান করা হয়েছে,এই প্রসঙ্গে দীপ্সিতার মন্তব্য ‘ সাভারকারের লোকেরা যদি আমাদের পতাকা না পোড়ায়; তবে তাহলেই বরং আশঙ্কা! বিপ্লবী গণেশ ঘোষরা যখন মাস্টারদার নেতৃত্বে দেশকে স্বাধীন করছিল, তখন সাভারকর ইংরেজদের পা চাটছিল। ওরা যদি আমাদের পতাকাকে সম্মান করতেন; তখন বরং অবাক হতাম - একি কথা!’

যে ঘটনা নিয়ে উতপ্ত যাদবপুর, সেই জেনারেল বডি'র মিটিং নিয়ে তিনি বলেন ' জেনারেল বডির মিটিংয়ে ইউনিয়নের দরকার হয়না। একজন সাধারণ ছাত্রও এই মিটিং ডাকতে পারেন। কোনো জি বি(জেনারেল বডি) ইল্লিগ্যাল নয়।এই মিটিং যারা ভণ্ডুল করেছে, তাঁরা'ই ইল্লিগ্যাল কাজ করেছে।'

বাম নেত্রী দীপ্সিতা ধর'কে সাংবাদিকরা দেশবিরোধী শব্দ টুকরে টুকরে গ্যাং নিয়ে প্রশ্ন করা হয়। তিনি উত্তর দেন ' যাঁরা টুকরে টুকরে গ্যাং বলছেন, তাঁরা ঠিকই বলেন। যাঁরা ধর্ম,জাত নিয়ে রাজনীতি করছেন; তাঁরাই আসলে টুকরে টুকরে গ্যাং! বিজেপি'ই আসলে টুকরে টুকরে  গ্যাং।'

শেষ পাওয়া খবরে, এখনও পর্যন্ত তুলকালাম চলছে ইউনিভার্সিটিতে। আসরে নেমেছে কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে চলেছে রাজ্যের পুলিশ। বিশ্ববিদ্যালয়ের গেটের ভেতর এআইডিএসও মিছিল করে চলেছে। গেটের বাইরে এবিভিপি সমর্থকদের রণমূর্তি! সবমিলিয়ে এখনও তেতে আছে যাদবপুর।

39 Views 0 Likes 0 Comments

Related News

Koel Mallick: তৃণমূল ছেড়ে রাজ্যসভা, এ বার বিজেপির টিকিটে কোয়েল!
মহানগর

Koel Mallick: তৃণমূল ছেড়ে রাজ্যসভা, এ বার বিজেপির টিকিটে কোয়েল!

নয়াদিল্লি: তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দিয়েছিলেন তিনি। তার পর থেকেই জল্পনা ছিল, এ বার কি পদ্মশিবিরের পথে হাঁটবেন কোয়েল মল্লিক? রবিবার সেই জল্পনাতেই কার্যত সিলমোহর পড়ল। তৃণমূলের ছেড়ে দেওয়া রাজ্যসভার আসনের উপনির্বা...

০৪ অক্টো ২০২৬, ০২:৩১ পিএম · 2 মিনিট
ব্রাজিলকে স্বাগত জানাতে গিয়ে বিপত্তি, কলকাতার নামী হোটেলে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ
মহানগর

ব্রাজিলকে স্বাগত জানাতে গিয়ে বিপত্তি, কলকাতার নামী হোটেলে মহিলাকে শ্লীলতাহানির অভি...

পুলিশ সূত্রে খবর, ব্রাজিলের ফুটবলারদের এক ঝলক দেখতে এবং তাঁদের স্বাগত জানাতে হোটেলে উপস্থিত হয়েছিলেন নাগাল্যান্ডের ওই মহিলা। সেই সময়ই তাঁর সঙ্গে অভব্য আচরণ করা হয় বলে অভিযোগ।

০৪ অক্টো ২০২৬, ১২:২৬ পিএম · 2 মিনিট
টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর
মহানগর

টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর

এদিন ব্রাজিলের ম্যাচ শেষ হতেই শুভেন্দু বলেন, 'মেসি ম্যাচ ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি থেকে শিক্ষা নিয়েছে রাজ্য সরকার। ফিফার নিয়ম মেনেই এবার ম্যাচ আয়োজন করা হয়েছে। ফলে মন্ত্রী বা পুলিশ আধিকারিকদের সেলফি কিংবা ছবি তোলার জন্য মাঠে হুড়োহুড়ি করতে দেখা যায়নি।

০৪ অক্টো ২০২৬, ১২:৫২ এএম · 2 মিনিট
Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
মহানগর

Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন...

জানা গিয়েছে, মহালয়ার আগে থেকে কলকাতার বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হয়েছে।

০৩ অক্টো ২০২৬, ১১:৫১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.