JAZZBAAT 24 BANGLA
১৪ অক্টো ২০২৬, ০৯:৪০ পিএম
Breaking
Political Controversy : “অভিষেককেও সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে”, সুকান্ত মজুমদার Arijit Singh: অরিজিৎ সিংয়ের কনসার্টের টিকিটের দাম ১১ লক্ষ ৮০ হাজার টাকা! Malda News: পুজোর আগে ক্ষুদেদের পাতে স্পেশাল মেনু, খুশিতে মাতল পড়ুয়ারা Air France: ৩১ দেশের নাগরিক বিমানকর্মীদের নিয়ে নিষেধাজ্ঞা ঘিরে বিতর্ক Meghalaya Tourism: মেঘালয়ের এই গ্রামে প্রত্যেকের নাম এক-একটি গান, রইল পৌঁছনোর ঠিকানাও Rann of Kutch: ভারতের এই সাদা নোনা প্রান্তরে শীতেই কেন পর্যটকদের ভিড় Bengali Recipe: লুচি-ছোলার ডাল থেকে কষা মাংস, বাঙালির ভোজে কোন পদগুলি থাকতেই হবে? CJP Protest: তেরঙ্গা হাতে ফের দিল্লিতে CJP-র ডাক! ১৬ অক্টোবর বিকেল ৫টায় কী হতে চলেছে কনট প... Political Controversy : “অভিষেককেও সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে”, সুকান্ত মজুমদার Arijit Singh: অরিজিৎ সিংয়ের কনসার্টের টিকিটের দাম ১১ লক্ষ ৮০ হাজার টাকা! Malda News: পুজোর আগে ক্ষুদেদের পাতে স্পেশাল মেনু, খুশিতে মাতল পড়ুয়ারা Air France: ৩১ দেশের নাগরিক বিমানকর্মীদের নিয়ে নিষেধাজ্ঞা ঘিরে বিতর্ক Meghalaya Tourism: মেঘালয়ের এই গ্রামে প্রত্যেকের নাম এক-একটি গান, রইল পৌঁছনোর ঠিকানাও Rann of Kutch: ভারতের এই সাদা নোনা প্রান্তরে শীতেই কেন পর্যটকদের ভিড় Bengali Recipe: লুচি-ছোলার ডাল থেকে কষা মাংস, বাঙালির ভোজে কোন পদগুলি থাকতেই হবে? CJP Protest: তেরঙ্গা হাতে ফের দিল্লিতে CJP-র ডাক! ১৬ অক্টোবর বিকেল ৫টায় কী হতে চলেছে কনট প...

মন্ত্রিসভা থেকে সরানোর ষড়যন্ত্র,‌ বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম

মন্ত্রিসভা থেকে সরানোর ষড়যন্ত্র,‌ বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম

নিউজ ডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তাঁকে সরিয়ে ফেলার ষড়যন্ত্র চলছে। আর সেই ষড়যন্ত্রের সঙ্গে নাকি দলের কয়েকজন নেতাও জড়িত। এমনই বিস্ফোরক অভিযোগ তুলে এবার সরাসরি হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা জুয়েল ওরাম। উড়িষ্যায় তাঁর এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

মন্ত্রীর অভিযোগ, অন্য রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগ দেওয়া কয়েকজন নেতা অর্থের সাহায্যে তাঁর বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছেন। তাঁর দাবি, তাঁর ভাবমূর্তি নষ্ট করা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে তাঁকে সরিয়ে দেওয়াই  মূল লক্ষ্য এই অপপ্রচারের। 

তিনি জানান, দীর্ঘদিন ধরে রাজনৈতিক লড়াইয়ের মাধ্যমে তিনি উড়িষ্যায় বিজেপির সংগঠন গড়ে তুলেছেন। তাই তাঁর বিরুদ্ধে কোনও অপপ্রচার চালালে তিনি তা কোনভাবেই মেনে নেবেন না। এমনকি হুমকির সুরে তিনি বলেন, যে তাঁর সম্মানহানি করার চেষ্টা করবে, তাঁর হাত কেটে পুড়িয়ে দিতেও তিনি পিছুপা হবেন না । তাঁর এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।

এদিকে, সম্প্রতি রাউরকেল্লায় তাঁর ব্যক্তিগত প্রতিনিধি প্রকাশ পাসওয়ানকে অপরাধীদের সরকারি সার্কিট হাউসে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়। সেই ঘটনার পরই দলের অভ্যন্তরীণ চক্রান্তের ঘটনা সামনে আনেন মন্ত্রী। তিনি জানান, এই ঘটনাকে কাজে লাগিয়ে কয়েকজন বিজেপি নেতা, তাঁর ভাবমূর্তি সাধারণ মানুষের কাছে নষ্ট করার চেষ্টা করছেন।

সেইসঙ্গে, কেন্দ্রীয় মন্ত্রীর এমন বক্তব্য ঘিরে তীব্র সমালোচনা করে বিরোধীপক্ষরা। বিজেডির দাবি, এই মন্তব্য বিজেপির অভ্যন্তরীণ বিতর্ককে সামনে আনছে। কংগ্রেসও ওরামের বক্তব্যকে ঘিরে তীব্র আক্রমণ করে প্রশ্ন তুলে দাবি জানায়, একজন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ্যে কিভাবে এমন মন্তব্য করতে পারেন? সুন্দরগড়ের সাংসদ জুয়েল ওরামের এমন মন্তব্যে এখন সরগরম উড়িষ্যার রাজনৈতিক মহল। তবে, তাঁর এমন মন্তব্যে রাজ্য বিজেপি এখনও পর্যন্ত কোনোওরকম প্রতিক্রিয়া জানায়নি বলে জানা গিয়েছে।

58 Views 0 Likes 0 Comments

Related News

CJP Protest: তেরঙ্গা হাতে ফের দিল্লিতে CJP-র ডাক! ১৬ অক্টোবর বিকেল ৫টায় কী হতে চলেছে কনট প্লেসে?
দেশ

CJP Protest: তেরঙ্গা হাতে ফের দিল্লিতে CJP-র ডাক! ১৬ অক্টোবর বিকেল ৫টায় কী হতে চলে...

নয়াদিল্লি: সাম্প্রতিক বিক্ষোভ ও ধরপাকড়ের রেশ কাটতে না কাটতেই ফের দিল্লিতে নতুন কর্মসূচির ডাক দিল ককroach জনতা পার্টি (CJP)। আগামী ১৬ অক্টোবর, শুক্রবার, দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জমায়েতের আহ্বান জানিয়েছেন সংগঠ...

১৪ অক্টো ২০২৬, ০৭:০৭ পিএম · 2 মিনিট
Dhruv Rathee: ফের আইনি জটিলতায় ধ্রুব রাঠি! ২০১৮ সালের মানহানির মামলায় নতুন করে সমন সাকেত আদালতের
দেশ

Dhruv Rathee: ফের আইনি জটিলতায় ধ্রুব রাঠি! ২০১৮ সালের মানহানির মামলায় নতুন করে সমন...

নয়াদিল্লি: ফের আইনি জটিলতায় ইউটিউবার ধ্রুব রাঠি। ২০১৮ সালের একটি ফৌজদারি মানহানির মামলায় তাঁর বিরুদ্ধে নতুন করে সমন জারির নির্দেশ দিল দিল্লির সাকেত আদালত। অভিযোগকারী বিকাশ সাংকৃত্যায়নের দায়ের করা মামলায় এবার গুরুগ্রামের ...

১৪ অক্টো ২০২৬, ০৭:০৫ পিএম · 2 মিনিট
RailwayEmployees: পুজোর মুখে রেলকর্মীদের বড় সুখবর, ১১.৪০ লক্ষ কর্মীর জন্য ৭৮ দিনের বোনাসে কেন্দ্রের সিলমোহর
দেশ

RailwayEmployees: পুজোর মুখে রেলকর্মীদের বড় সুখবর, ১১.৪০ লক্ষ কর্মীর জন্য ৭৮ দিনে...

রেলের সার্বিক পরিচালন ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে পরিচিত নন-গেজেটেড ও ‘সি’ গ্রুপের কর্মীরাই এই আর্থিক সুবিধার আওতায় আসছেন। এর মধ্যে রয়েছেন ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত ট্র্যাক মেন্টেনার, দিন-রাত ট্রেন চালানো লোকো পাইলট, ট্রেন ম্যানেজার (গার্ড), স্টেশন মাস্টার ও বিভিন্ন বিভাগের সুপারভাইজাররা। এ ছাড়া কারিগরি কাজের সঙ্গে যুক্ত টেকনিশিয়ান, তাঁদের সহকারী, পয়েন্টসম্যান এবং দফতরে কর্মরত মিনিস্টিরিয়াল ও অন্যান্য ‘সি’ বিভাগের কর্মীরাও এই সুবিধা পাবেন।

১৪ অক্টো ২০২৬, ০৬:৩২ পিএম · 2 মিনিট
Ram Mandir Donation: রামমন্দিরে অনুদান দুর্নীতির খবর, সাংবাদিকের গ্রেফতারিতে স্থায়ী রক্ষাকবচ সুপ্রিম কোর্টের
দেশ

Ram Mandir Donation: রামমন্দিরে অনুদান দুর্নীতির খবর, সাংবাদিকের গ্রেফতারিতে স্থায়...

নয়াদিল্লি: অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে খবর করেছিলেন তিনি। তার পরেই তাঁর বিরুদ্ধে দায়ের হয় একাধিক এফআইআর। গ্রেফতারির আশঙ্কায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সাংবাদিক অভিষেক উপা...

১৪ অক্টো ২০২৬, ০৬:০৭ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.