JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০৩:৩৫ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

গতকালের উত্তেজনা, আজ হাসির রোল, এ কি কান্ড বিধানসভায়!

গতকালের উত্তেজনা, আজ হাসির রোল, এ কি কান্ড বিধানসভায়!

বুধবার বিধানসভায় উত্তেজনার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই বৃহস্পতিবার সম্পূর্ণ এক ভিন্ন ছবি দেখা গেল বিধানসভায়। এদিন বিধানসভা কক্ষে তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ এবং বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামানের সৌজন্য বিনিময়ে মুছে গেল গত দিনের সংঘাত। দুই বিধায়কের কথোপকথন ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন চর্চা।

 

জানা গিয়েছে এদিন কুনাল ঘোষ নিজে থেকেই কথা বলেন আখরুজ্জামানের সঙ্গে। কুনাল ঘোষ বলেন, "আমার আপনার প্রতি কোনো রাগ নেই। আমাকে ভুল বুঝবেন না। কিন্তু আমাকে বলতে দেওয়া হোক।" প্রত্যুত্তরে রসিকতা করে আখরুজ্জামান বলেন, আমি কে? “আমার নেতা ববিদা। আমার ওপর রাগ না করে তুমি ববি দাকে বল।”

সেই মুহূর্তে সভাকক্ষে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রবীণ নেতা ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিধায়ক। কুনালের সঙ্গে আখরুজ্জামানের এই কথোপকথনে উপস্থিত বিধায়কদের মধ্যে হাসির রোল ওঠে। যেন আগের দিনের ঘটনায় তৈরি হওয়া অস্বস্তির আবহ এক নিমেষেই কেটে গেল সৌজন্য সাক্ষাতে। 

 

মূলত বিধানসভায় বক্তব্য রাখার সুযোগ না পাওয়ায় বুধবার ক্ষোভ প্রকাশ করেছিলেন কুণাল ঘোষ। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের আলোচনায় বক্তব্য রাখার তালিকায় নিজের নাম থাকা সত্ত্বেও তা বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন কুণাল ঘোষ। তাঁর দাবি ছিল, বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামানই সেই নাম কেটে দেন। তাই প্রতিবাদে আখরুজ্জামান বক্তব্য রাখতে উঠলে তাঁর মাইকের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েন কুণাল ঘোষ এবং বক্তব্যে বাধা দেন।

তবে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সংঘাতের জায়গায় সৌজন্য, একে অন্যের সাথে কথোপকথন, আর সেখান থেকেই রসিকতার পরিবেশ তৈরি হওয়ায় রাজনৈতিক মতবিরোধের মধ্যেও ব্যক্তিগত সম্পর্কের একটি ইতিবাচক দৃষ্টান্ত সামনে এল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

 

 

8 Views 0 Likes 0 Comments

Related News

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘিরে চাঞ্চল্য
রাজ্য

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকি...

বর্ধমান: পেশায় ছিলেন ওটি টেকনিশিয়ান। কিন্তু অভিযোগ, সেই পরিচয় বদলে গিয়ে কেউ হয়ে উঠেছিলেন চিকিৎসক। শুধু রোগী দেখাই নয়, ভুয়ো MBBS সার্টিফিকেটের ভিত্তিতে দিনের পর দিন অস্ত্রোপচারও করার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে এমনই চাঞ্চল্...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫৩ এএম · 2 মিনিট
৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য
রাজ্য

৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চ...

হাসনাবাদ: ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় দেখা মিলছিল না তৃণমূল নেতার। এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে তামিলনাড়ুর চেন্নাই থেকে গ্রেফত...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট
লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট
তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে
রাজ্য

তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে

হাওড়া, নিউজ ডেস্ক: পরীক্ষার হলে ঢোকার আগে তল্লাশির নামে চরম হেনস্থা। এমন অভিযোগ উঠেছে হাওড়ার সাঁকরাইল গার্লস স্কুলে। অভিযোগ, প্রাথমিকের কয়েকজন শিক্ষিকাকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়। এমনকি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.