পশ্চিমবঙ্গে হকার উচ্ছেদ এবং পুনর্বাসন প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা ও বিধায়ক কুণাল ঘোষ এবং রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের মধ্যে তীব্র রাজনৈতিক বিরোধ তৈরি হয়েছে। এর আগেও বহুবার একই দাবি নিয়ে পথে নেমেছেন কুনাল ঘোষ।
তার দাবি পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করলে হাজার হাজার মানুষ সংকটে পড়বে ফুটপাত থেকে হকার উচ্ছেদ করার আগে তাদের বিকল্প বাসস্থানের ব্যবস্থা করা উচিত। হকার দের সঙ্গে রাজপথে বহুবার মিছিলেও পা মিলিয়েছেন কুনাল ঘোষ।
এবার সরাসরি অগ্নিমিত্রা পালকে কটাক্ষ করে কুনাল ঘোষ বলেন, ফুটপাত পরিষ্কার করার জন্য তিনি যেভাবে এদিক ওদিক ঘুরছেন সেটি খুবই ভালো কাজ। গরিব হকারদের সঙ্গে কড়া ভাষায় ফুটপাত থেকে উঠতে নির্দেশ দিচ্ছেন তা খুবই ভালো। হয়তো কিছু গরিব মানুষের কষ্ট হবে। আবার ফুটপাত পরিষ্কার হলে মানুষের হাঁটাচলা করতেও সুবিধা হবে। এই গরীব মানুষগুলোকে পুলিশ নিয়ে গিয়ে আঙুল তুলে ফুটপাত থেকে জিনিসপত্র সরানোর কথা বলছেন। উঠে যাওয়ার নির্দেশ দিচ্ছেন, সেটাই একবার বড়লোকের স্কুলগুলোর সামনে স্কুল শুরু এবং ছুটির সময় যান। সঙ্গে পুলিশও নিয়ে যান।সেখানে জ্যাম টা একবার দেখে আসুন। আর সেখানে দাঁড়িয়ে থাকা বড়লোকেদের গাড়িগুলো যারা একটা দুটো এমনকি তিনটে রো জুড়ে দাঁড়িয়ে থাকে তাদেরকে একবার বলুন।
কুনাল ঘোষ আরো বলেন গরিব হকারদের ঠিক যেভাবে উঠে যাওয়ার কথা বলছেন, বুলডোজার চালিয়ে ফুটপাত ফাঁকা করছেন, ঠিক সেই ভাবে অভিজাত পরিবারের গাড়িগুলিকে ক্রেণ দিয়ে তুলে নিয়ে যেতে পারলে আপনাকে স্যালুট জানাবো।
জানা গিয়েছে দুর্গাপূজা পর্যন্ত কোন হকার উচ্ছেদ হবে না। মানবিকতার খাতিরে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের কথা সরকার ভাবছে।