পাঞ্জাব, নিউজ ডেস্ক: রাস্তায় ছুটে চলা একটি ভারী গাড়ি। উপর থেকে দেখলে অস্বাভাবিক কিছুই চোখে পড়বে না বরং আর পাঁচটি পণ্যবাহী গাড়ির মতোই মনে হতে পারে। কিন্তু ক্যামেরা একটু এগোতেই সামনে আসে এমন এক দৃশ্য, যা দেখে শিউরে উঠেছেন অনেকে। দেখা যায় সেখানে আটকে রয়েছে একটি প্রাণ। মাথার উপর তখন ইটের ভারী বোঝা। কয়েক মুহূর্তের সেই দৃশ্যই এখন ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। তা নিয়েই এখন প্রশ্ন উঠেছে পশুদের নিরাপত্তা ও নির্যাতনের অভিযোগ ঘিরে।
দেখুন: https://x.com/indiain24hr/status/2099926872574538210?s=20
এই ঘটনাটি পাঞ্জাবের। সমাজ মাধ্যমে পোস্টের দ্বারা এই ঘটনার ভিডিওটি প্রকাশে আনা হয়। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি পশুবাহী গাড়ির নিচে একটি পশু আটকে রয়েছে। ভিডিওটি সামনে আসতেই ঘটনাটি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। ভিডিওটিতে দেখতে পাওয়া দৃশ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। তাঁদের বক্তব্য, একটি অসহায় প্রাণী কিভাবে এত ভারী বোঝায় গাড়ির নিচে আটকে গেল, সেটি খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি, পশুটিকে উদ্ধারের জন্য সংশ্লিষ্টরা কি পদক্ষেপ নিয়েছিলেন, সেই প্রশ্নও উঠেছে।
একইসঙ্গে, ঘটনাটি যদি দায়িত্বে গাফিলতি বা অসতর্কতার কারণে ঘটে থাকে তাহলে, তা নিয়েও তদন্তের দাবি উঠেছে। আর যদি ইচ্ছাকৃতভাবে পশুটির উপর নির্যাতন চালানো হয়ে থাকে, তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভিডিওটি ঘিরে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পণ্য পরিবহনের সময় পশুটির নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের প্রতি মানবিক আচরণের বিষয়টি নিয়েও সরব হয়েছেন অনেকেই। তাঁদের মতে কোনও প্রাণীকে পরিবহনের সময় এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফেলা উচিত নয়।
তবে, ভাইরাল পোস্টে এই ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট উল্লেখ করা হয়নি। পশুটি কিভাবে পণ্যবাহী গাড়ির নিচে আটকে পড়েছিল, পরে তাকে উদ্ধার কিভাবে করা হয়েছিল এবং তার বর্তমান অবস্থা কি, এসব তথ্য এখনও স্পষ্ট নয়। ফলে, ঘটনাটি ঘিরে সামাজিক মাধ্যমে ওঠা অভিযোগকে আপাতত অভিযোগ হিসেবেই দেখা হচ্ছে। এই ভাইরাল ভিডিও এখন শুধু ক্ষোভের জন্ম দেয়নি, বরং সামনে এনেছে পশু নিরাপত্তা ঘিরে একাধিক প্রশ্ন। ঘটনার পূর্ণ সত্যতা সামনে আসার পাশাপাশি দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে কি না, এখন সেদিকেই নজর।