কলকাতা, নিউজ ডেস্ক: রাজ্যে সম্প্রতি ঘটে গিয়েছে দুটি বিতর্কিত ঘটনা।একটি যাদবপুর কান্ড। অন্যটি ফুটপাথ কান্ড। যাদবপুরে ভাঙ্গা হয়েছিল নন্দলাল বসুর তৈরি শতদল ফলক। এছাড়াও ফুটপাথে থাকা বাসিন্দাদের সেখান থেকে তুলে দেওয়া নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল ফুটপাথ পরিদর্শনে যান। এবং সেখানে গিয়ে, সেখানকার বাসিন্দাদের রীতিমতন ধমক দিয়ে তুলে দেন।
ফুটপাথে দুধ গরম করছিলেন এক দরিদ্র ফুটপাতবাসী সেই জায়গায় দাঁড়িয়ে দুধ গরম করছিলেন। কেন দুধ গরম ফুটপাতে করা হচ্ছে, সেই নিয়েও প্রশ্ন তোলেন পুরমন্ত্রী। কবি এবং বুদ্ধিজীবী শ্রীজাত তার কবিতায় সরাসরি ব্যঙ্গ করেন অগ্নিমিত্রা পালের এই হঠকারী সিদ্ধান্তকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 'ওই ফুটপাতবাসীর পাশে তিনি রয়েছেন। এই ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন মমতা যেন ফেসবুক থেকেই সমস্ত কিছু উপভোগ করেন। তাঁকে আর রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে না।
এই ঘটনা নিয়ে আজ লকেট চট্টোপাধ্যায়ের মুখোমুখি হন সাংবাদিকরা সেখানে ফুটপাত কাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে লকেট চট্টোপাধ্যায় বলেন '১৫ বছরের দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গকে গরিব বানিয়ে দিয়েছে। এখন হিরো হওয়ার চেষ্টা করছে? সবার জানা আছে সত্যিটা কি। আমাদের রাজ্য সভাপতি যা বলে দিয়েছেন ওটাই ফাইনাল।'
এরপর লকেট চট্টোপাধ্যায় কে প্রশ্ন করা হয়, যাদবপুর কাণ্ডে। তিনি এই প্রশ্নের উত্তরে বলেন 'আমরা সব সময় বলি যে স্টুডেন্টদের মধ্যে রাজনীতি হওয়া উচিত নয় তাদেরকে সুন্দরভাবে আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যতের জন্য ক্যারিয়ারে ফোকাস করা উচিত। নিজেদের মা-বাবার স্বপ্ন পূরণ করা উচিত। মা-বাবা অনেক কষ্ট করে মানুষ করেন। এই রাজনীতি নানারকম টানা হেঁচড়ার রাজনীতি। আমার মনে হয় এটা করা উচিত নয়।'
এরপর লকেট চট্টোপাধ্যায় বলেন 'আমাদের মুখ্যমন্ত্রী সবার পাশে রয়েছেন। তিনি সমস্ত কিছু নিজে দায়িত্ব নিয়ে দেখবেন।' সব মিলিয়ে বোঝা যাচ্ছে; বিতর্ক যাই হোক না কেন,এই মুহূর্তে রাজ্যের পরিস্থিতি সামাল দিতে,বিজেপির শীর্ষ নেতারা আদা জল খেয়ে কাজে লেগেছেন।