JAZZBAAT 24 BANGLA
০৪ অক্টো ২০২৬, ০৯:২৭ পিএম
Breaking
Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা LoveAffair : প্রেমিকের মৃত্যুর পরই চরম সিদ্ধান্ত প্রেমিকার, সম্পর্কে টানাপোড়েনের ছায়া Suvendu Adhikari: ‘10 মার্চ মিথ্যা দিবস হলে কেমন হয়?’ নন্দীগ্রামে শেষ প্রচারে শুভেন্দুর নি... Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা LoveAffair : প্রেমিকের মৃত্যুর পরই চরম সিদ্ধান্ত প্রেমিকার, সম্পর্কে টানাপোড়েনের ছায়া Suvendu Adhikari: ‘10 মার্চ মিথ্যা দিবস হলে কেমন হয়?’ নন্দীগ্রামে শেষ প্রচারে শুভেন্দুর নি...

টুলু মণ্ডলের গ্রেফতারি মামলায় বড় ধাক্কা,অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না হাইকোর্ট

টুলু মণ্ডলের গ্রেফতারি মামলায় বড় ধাক্কা,অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না হাইকোর্ট

কলকাতা, কেয়া মণ্ডল: হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের। গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বৃহস্পতিবার আদালতে সেই মামলা হয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। কিন্তু, তাঁর গ্রেফতারির উপরে কোনও নিষেধাজ্ঞা জারি করল না আদালত। তবে জামিনের আবেদন জানানোর রাস্তা তাঁর কাছে খোলা রয়েছে বলেও জানিয়েছে হাই কোর্ট।

এদিন আদালতে টুলুকে মেঘের আড়াল থেকে যুদ্ধ করা ইন্দ্রজিতের সঙ্গে তুলনা করেন বিচারপতি। আদালতে বিচারপতি ভট্টাচার্য বলেন,‘এখানে তো মামলাকারী রামায়ণের ইন্দ্রজিৎ। মেঘের আড়ালে বসে সব লক্ষ্য করছেন। তিনি দেশের বাইরে বসে। তিনি তো মুক্ত। তাঁকে কী সুরক্ষা দেবে কোর্ট?’ অপর পক্ষের আইনজীবীর সওয়ালেও বিচারপতি সৌগত ভট্টাচার্যের বক্তব্য, এখনই তদন্তে হস্তক্ষেপের কোনও কারণ দেখছে না আদালত।

আদালত স্পষ্ট জানিয়ে দেয়, পুলিশের তদন্ত প্রক্রিয়ায় কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। রাজ্য পুলিশ প্রচলিত আইন ও বিধি মেনে তদন্ত চালিয়ে যেতে পারবে। প্রয়োজনে টুলু মণ্ডলও আইনসম্মত পথে আগাম জামিনের আবেদন করতে পারবেন। ফলে প্রায় ২০০ কোটির সাম্রাজ্যের মালিকের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাবে পুলিশ। প্রয়োজনীয় আইনি পদক্ষেপও করতে পারবে তদন্তকারী সংস্থা। 

এর আগে গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন টুলু। মামলাটি জরুরি ভিত্তিতে শুনানির আবেদনও জানিয়েছিলেন তাঁর আইনজীবী। সেই মামলা বিচারপতি কৌশিক চন্দের এজলাসে উঠলে তিনি তা ফিরিয়ে দেন। কারণ, টুলু মণ্ডল সংক্রান্ত মামলা ইতিমধ্যেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিচারাধীন ছিল। এবার সেই এজলাসেও স্বস্তি পেলেন না টুলু।

এদিকে গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকেই বেপাত্তা টুলু মণ্ডল। তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য হাতে পায়নি তদন্তকারীরা। বৃহস্পতিবার সকালে সিউড়ির সুভাষপল্লিতে টুলুর বাড়িতে গিয়ে আদালতের নোটিস সাঁটিয়ে দেয় স্থানীয় প্রশাসন। নোটিসে তাঁকে আগামী শুক্রবার সকাল সাড়ে ১০টার মধ্যে সিউড়ি আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, টুলুর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড কর্নার নোটিস’ জারির প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গিয়েছে। হাইকোর্টের এই সিদ্ধান্তের পর তাঁর উপর আইনি চাপ আরও বাড়ল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। টুলুর বিরুদ্ধে পুলিশের নজরদারি বাড়ার অন্যতম কারণ, বীরভূমের মহম্মদবাজারের ডেউচা এলাকায় তাঁর আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল নগদ ও সোনা উদ্ধারের ঘটনা। পুলিশ সূত্রে দাবি, সেখান থেকে প্রায় ২৮.৫০ কোটি টাকা নগদ এবং প্রায় ১৫ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়। এরপর থেকেই টুলু মণ্ডলের সম্পত্তি ও আর্থিক লেনদেন নিয়ে তদন্ত আরও জোরদার হয়েছে। তাঁর সঙ্গে যুক্ত বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বেআইনি সম্পত্তির হদিস খোঁজার চেষ্টা করছে পুলিশ।

44 Views 0 Likes 0 Comments

Related News

North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা
রাজ্য

North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতু...

‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’ এই ভাবনাকে সামনে রেখে জেলার বিশেষত্বকে তুলে ধরে পর্যটনের প্রসার ঘটানোর পরিকল্পনা।

০৪ অক্টো ২০২৬, ০৬:৫৪ পিএম · 2 মিনিট
LoveAffair : প্রেমিকের মৃত্যুর পরই চরম সিদ্ধান্ত প্রেমিকার, সম্পর্কে টানাপোড়েনের ছায়া
রাজ্য

LoveAffair : প্রেমিকের মৃত্যুর পরই চরম সিদ্ধান্ত প্রেমিকার, সম্পর্কে টানাপোড়েনের ছ...

পরকীয়ার জটিল টানাপোড়েন আর তীব্র পারিবারিক কলহের জেরে শেষ পর্যন্ত প্রাণ গেল এক যুগলের। প্রেমিকের আত্মহত্যার ধাক্কা সামলাতে না পেরে আত্মঘাতী হলেন প্রেমিকাও। ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরে। মাত্র দু’দিনের ব্যবধানে যুগলের এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

০৪ অক্টো ২০২৬, ০৪:৩৯ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: ‘10 মার্চ মিথ্যা দিবস হলে কেমন হয়?’ নন্দীগ্রামে শেষ প্রচারে শুভেন্দুর নিশানায় মমতা
রাজ্য

Suvendu Adhikari: ‘10 মার্চ মিথ্যা দিবস হলে কেমন হয়?’ নন্দীগ্রামে শেষ প্রচারে শুভে...

নন্দীগ্রাম: ভোটের আগে শেষ রবিবার। প্রচারের শেষ লগ্নে নন্দীগ্রামের রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর নিজের ছেড়ে যাওয়া কেন্দ্রে দাঁড়িয়েই ফের সামনে আনলেন ২০২১-এর সেই পুরনো ‘পা-ভাঙা’ বিতর্ক। বিজেপি প্রার্থী ...

০৪ অক্টো ২০২৬, ০২:৩৩ পিএম · 2 মিনিট
ShahjahanMolla: শাহজাহান মোল্লাকে পুলিশ হেফাজতে নেওয়ার সময় উত্তেজনা, সাংবাদিক হেনস্থার অভিযোগ
রাজ্য

ShahjahanMolla: শাহজাহান মোল্লাকে পুলিশ হেফাজতে নেওয়ার সময় উত্তেজনা, সাংবাদিক হে...

কয়েকদিন আগেই পুলিশি অভিযানে গ্রেফতার হন শাহজাহান মোল্লা।বিচারবিভাগীয় প্রক্রিয়া শেষে আদালতের অনুমতি সাপেক্ষে তদন্তকারীরা তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার নির্দেশ পান। সেই নির্দেশ অনুযায়ী রবিবার কড়া নিরাপত্তার ঘেরাটোপে তাঁকে মাধবপুর থানায় হাজির করা হয়। এদিন সকাল থেকেই থানার বাইরে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর হঠাৎই অত্যন্ত দ্রুতগতিতে একটি পুলিশের গাড়ি এসে থানার মূল ফটকের সামনে দাঁড়ায়।

০৪ অক্টো ২০২৬, ১০:২৮ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.