JAZZBAAT 24 BANGLA
০৪ অক্টো ২০২৬, ১১:৩৯ এএম
Breaking
ShahjahanMolla: শাহজাহান মোল্লাকে পুলিশ হেফাজতে নেওয়ার সময় উত্তেজনা, সাংবাদিক হেনস্থার অ... Flydubai: ককপিটে হামলা, প্রাণ বাঁচিয়ে ‘হিরো’ ভারতীয় পাইলট! স্মিতকে বিশেষ সম্মান নেতানিয়... LoveRelationship: বিয়ের কথাবার্তার মাঝেই সম্পর্কে অশান্তি, প্রেমিকের হামলায় গুরুতর প্রেমিক... বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায়... Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ ShahjahanMolla: শাহজাহান মোল্লাকে পুলিশ হেফাজতে নেওয়ার সময় উত্তেজনা, সাংবাদিক হেনস্থার অ... Flydubai: ককপিটে হামলা, প্রাণ বাঁচিয়ে ‘হিরো’ ভারতীয় পাইলট! স্মিতকে বিশেষ সম্মান নেতানিয়... LoveRelationship: বিয়ের কথাবার্তার মাঝেই সম্পর্কে অশান্তি, প্রেমিকের হামলায় গুরুতর প্রেমিক... বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায়... Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ

ShahjahanMolla: শাহজাহান মোল্লাকে পুলিশ হেফাজতে নেওয়ার সময় উত্তেজনা, সাংবাদিক হেনস্থার অভিযোগ

ShahjahanMolla: শাহজাহান মোল্লাকে পুলিশ হেফাজতে নেওয়ার সময় উত্তেজনা, সাংবাদিক হেনস্থার অভিযোগ
শাহজাহানকে নিয়ে মাধবপুর থানায় উত্তেজনা ছবি: নিজস্ব ছবি

নিউজ ডেস্ক: আদালতের নির্দেশে পুলিশি হেফাজত মেলার পর ক্যানিং পূর্বের একদা প্রভাবশালী তৃণমূল নেতা শাহজাহান মোল্লাকে মাধবপুর থানায় নিয়ে আসার সময় চরম উত্তেজনা ছড়াল। দুর্নীতি, বেআইনি তোলাবাজি ও বিরোধী কর্মীদের ওপর লাগাতার হামলার মতো একাধিক গুরুতর অভিযোগে সম্প্রতি পুলিশের জালে ধরা পড়েন এই দাপুটে নেতা।

এদিন তাঁকে হেফাজতে নেওয়ার প্রক্রিয়া ঘিরে থানার সামনে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি।

কয়েকদিন আগেই পুলিশি অভিযানে গ্রেফতার হন শাহজাহান মোল্লা।বিচারবিভাগীয় প্রক্রিয়া শেষে আদালতের অনুমতি সাপেক্ষে তদন্তকারীরা তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার নির্দেশ পান। সেই নির্দেশ অনুযায়ী রবিবার কড়া নিরাপত্তার ঘেরাটোপে তাঁকে মাধবপুর থানায় হাজির করা হয়। এদিন সকাল থেকেই থানার বাইরে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর হঠাৎই অত্যন্ত দ্রুতগতিতে একটি পুলিশের গাড়ি এসে থানার মূল ফটকের সামনে দাঁড়ায়।

গাড়ি থেকে শাহজাহান মোল্লাকে নামানোর মুহূর্তেই ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করতে এগিয়ে যান উপস্থিত সাংবাদিক ও চিত্রসাংবাদিকরা। কিন্তু অভিযোগ, ঠিক সেই মুহূর্তেই কর্তব্যরত পুলিশকর্মীদের ভূমিকা নিয়ে চরম ক্ষোভ তৈরি হয়। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া হয় বলে সরাসরি অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের দাবি, সাংবাদিকদের ক্যামেরা ও বুম একপ্রকার জোর করে ঠেলে সরিয়ে দেওয়া হয়। এমনকি বচসার পরিস্থিতি তৈরি করে দ্রুত গতিতে শাহজাহান মোল্লাকে থানার ভেতরে ঢুকিয়ে নেওয়া হয়। শুধু তাই নয়, ভেতরে নেওয়ার পরপরই সাংবাদিকদের প্রবেশ আটকাতে থানার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর এমন আচমকা আচরণে স্বাভাবিকভাবেই তীব্র অসন্তোষ ছড়িয়েছে স্থানীয় সাংবাদিক মহলে।

কর্তব্যরত সাংবাদিকদের প্রশ্ন, একজন অভিযুক্তকে হেফাজতে নিয়ে আসার স্বাভাবিক প্রক্রিয়াটিকে কেন এভাবে আড়াল করার চেষ্টা হল? কেনই বা দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হেনস্তার মুখে পড়তে হল?

এদিকে ক্যানিং পূর্ব এলাকায় শাহজাহান মোল্লার রাজনৈতিক অতীত নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা দীর্ঘদিনের। এলাকায় তাঁর দাপট ও প্রতিপত্তির কথা অজানা নয় কারও। তাঁর বিরুদ্ধে জমি দখল, কাটমানি এবং পঞ্চায়েত স্তরে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর রাজনৈতিক সন্ত্রাসের একাধিক অভিযোগ আগে থেকেই জমা হচ্ছিল।

অবশেষে তাঁর গ্রেফতারি ও পুলিশি হেফাজতের পর সাধারণ মানুষের নজর ছিল আইনি পদক্ষেপের দিকে। কিন্তু এদিন মাধবপুর থানার এই অতিরিক্ত রাখঢাক ও সংবাদমাধ্যমকে বাধা দেওয়ার ঘটনা নতুন করে পুলিশের নিরপেক্ষতা ও প্রশাসনিক সদিচ্ছাকে প্রশ্নের মুখে দাঁড় করাল।

 

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
21 Views 0 Likes 0 Comments

Related News

Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা
রাজ্য

Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা

শনিবার ৩ অক্টোবর দুপুরে জলপ্রপাতের কাছে ছবি তোলার পর ফেরার সময় আচমকাই বিপত্তি ঘটে। পরিবারের ৭ বছরের ছেলে প্রিয়ঙ্কন দত্ত হঠাৎ পা পিছলে জলের তীব্র স্রোতে পড়ে যায় বলে জানা যায়।

০৩ অক্টো ২০২৬, ০৮:৩৭ পিএম · 2 মিনিট
Sumit Roy: অন্যের সিমে লেনদেন, অধিকাংশ নম্বর কালীঘাটের! সুমিতকে ফের ২ দিনের পুলিশি হেফাজত
রাজ্য

Sumit Roy: অন্যের সিমে লেনদেন, অধিকাংশ নম্বর কালীঘাটের! সুমিতকে ফের ২ দিনের পুলিশি...

মেদিনীপুর: ন’দিনের পুলিশি হেফাজত শেষ হয়েছে। কিন্তু তদন্তে উঠে এসেছে একের পর এক নতুন তথ্য। বালি ব্যবসায়ীর কাছ থেকে ‘প্রোটেকশন মানি’ নেওয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগের মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে...

০৩ অক্টো ২০২৬, ০৭:৫৭ পিএম · 3 মিনিট
দীর্ঘদিনের অবসাদ! ঘরে পড়ে বাবার দেহ, অশোকনগরে প্রাক্তন তৃণমূল নেতার রহস্যমৃত্যু
রাজ্য

দীর্ঘদিনের অবসাদ! ঘরে পড়ে বাবার দেহ, অশোকনগরে প্রাক্তন তৃণমূল নেতার রহস্যমৃত্যু

স্থানীয় এক বাসিন্দার কথায়, দীর্ঘদিন ধরেই ব্যবসা সংক্রান্ত বিষয়ে মানসিক অবসাদে ছিলেন প্রাক্তন তৃণমূল নেতা। সঞ্জয় রাউতের মা মারা গিয়েছেন বছর চারেক আগে। বাবার সঙ্গেই থাকতেন তিনি।

০৩ অক্টো ২০২৬, ০৭:০৫ পিএম · 2 মিনিট
MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ,  জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘিরে চাঞ্চল্য
রাজ্য

MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ, জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘির...

ঘটনাটি জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের চরাচরা বাড়ি এলাকার। স্থানীয় বাসিন্দা ঘনশ্যাম রায়ের বাড়িতে রয়েছে একটি প্রাচীন শিমুল গাছ। সম্প্রতি, স্থানীয় কয়েকজনের নজরে আসে, গাছের উঁচু অংশে গাছের ছালের মধ্যে ফুটে উঠেছে একটি অদ্ভুত অবয়ব। দূর থেকে দেখলেও অবয়বটি চোখে পড়ছে সবার। আর একটু কাছ থেকে দেখলে অনেকেরই মনে হচ্ছে সেটি যেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের মুখমণ্ডলের আদল। এরপরই এলাকায় ছড়িয়ে পড়ে এই খবর। শারদীয়ার প্রাক্কালে এমন একটি দৃশ্য ঘিরে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহল আরও বেড়ে যায়।

০৩ অক্টো ২০২৬, ০৬:১৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.