JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০২:৫৭ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

পুলিশ প্রশাসনে ভোলবদল!বদলি তেত্রিশজন অফিসার

পুলিশ প্রশাসনে ভোলবদল!বদলি তেত্রিশজন অফিসার

রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর পুলিশ প্রশাসনকে নতুন করে সাজাতে আরও এক দফা বড়সড় পদক্ষেপ করল লালবাজার। বৃহস্পতিবার এক সরকারি নির্দেশিকা জারি করে কলকাতা পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার মোট ৩৩ জন আধিকারিককে বদলি করা হয়েছে, যার মধ্যে রয়েছেন একাধিক থানার অফিসার-ইন-চার্জ (ওসি) এবং অ্যাডিশনাল ওসি। এই রদবদলের ফলে শহরের প্রায় ২০টি থানার শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এসেছে।

এবারের রদবদলের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বহু বছর পর কলকাতার দুটি সাধারণ (জেনারেল) থানার শীর্ষ দায়িত্ব তুলে দেওয়া হয়েছে দুই মহিলা পুলিশ আধিকারিকের হাতে। উল্টোডাঙা মহিলা থানার প্রাক্তন ওসি তথা বিধানসভা ভোটের সময় কালীঘাট থানার দায়িত্ব সামলানো চামেলি মুখোপাধ্যায়কে সিঁথি থানার নতুন ওসি করা হয়েছে। অন্যদিকে, টালিগঞ্জ মহিলা থানার ওসি রূপা সিংকে সরশুনা থানার নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। পুরুষতান্ত্রিক প্রথা ভেঙে একসঙ্গে দুই মহিলা অফিসারকে সাধারণ থানার নেতৃত্বে আনায় লালবাজারের এই সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচক বার্তা হিসেবে দেখছে ওয়াকিবহাল মহল।

ভবানীপুর থানাতে নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজীব চট্টোপাধ্যায়। বিদায়ী ওসি সৌমিত্র বসুকে পাঠানো হয়েছে স্পেশাল টাস্ক ফোর্সে (STF)। চেতলা থানাতে নতুন ওসি হিসেবে এলেন মৌসম চট্টোপাধ্যায়। পার্কস্ট্রিট থানায় নতুন ওসি হিসেবে নিযুক্ত হয়েছেন অমিত চট্টোপাধ্যায়।ভাঙড় থানাতে ওসির দায়িত্ব পেলেন গৌতম রুজ।

লালবাজারের তরফে জানানো হয়েছে, প্রশাসনিক কাজে গতি আনা এবং আইনশৃঙ্খলা রক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও দক্ষ করে তুলতেই এই রদবদল। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে 'আইনের শাসন' প্রতিষ্ঠা ও রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ প্রশাসন গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই পদক্ষেপ তারই অংশ বলে মনে করছে রাজনৈতিক মহল।

নতুন সরকারের দুই মাসের মধ্যেই শীর্ষস্তরের আইপিএস এবং ১০৮ জন আইসি-র বদলির পর, থানার স্তরে এই ব্যাপক রদবদল স্পষ্ট করে দিচ্ছে যে, শহরের নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামোকে সম্পূর্ণ নতুন রূপ দিতে অত্যন্ত দ্রুততার সঙ্গে এগোচ্ছে বর্তমান সরকার।

349 Views 0 Likes 0 Comments

Related News

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘিরে চাঞ্চল্য
রাজ্য

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকি...

বর্ধমান: পেশায় ছিলেন ওটি টেকনিশিয়ান। কিন্তু অভিযোগ, সেই পরিচয় বদলে গিয়ে কেউ হয়ে উঠেছিলেন চিকিৎসক। শুধু রোগী দেখাই নয়, ভুয়ো MBBS সার্টিফিকেটের ভিত্তিতে দিনের পর দিন অস্ত্রোপচারও করার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে এমনই চাঞ্চল্...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫৩ এএম · 2 মিনিট
৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য
রাজ্য

৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চ...

হাসনাবাদ: ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় দেখা মিলছিল না তৃণমূল নেতার। এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে তামিলনাড়ুর চেন্নাই থেকে গ্রেফত...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট
লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট
তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে
রাজ্য

তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে

হাওড়া, নিউজ ডেস্ক: পরীক্ষার হলে ঢোকার আগে তল্লাশির নামে চরম হেনস্থা। এমন অভিযোগ উঠেছে হাওড়ার সাঁকরাইল গার্লস স্কুলে। অভিযোগ, প্রাথমিকের কয়েকজন শিক্ষিকাকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়। এমনকি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.