JAZZBAAT 24 BANGLA
০৪ অক্টো ২০২৬, ০১:৫৬ এএম
Breaking
বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায়... Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা,... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায়... Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা,... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল

মির্জা গালিব স্ট্রিটের অগ্নিকাণ্ডে শোক মুখ্যমন্ত্রীর, গঠিত ৫ সদস্যের SIT

মির্জা গালিব স্ট্রিটের অগ্নিকাণ্ডে শোক মুখ্যমন্ত্রীর, গঠিত ৫ সদস্যের SIT

কলকাতা, স্নিগ্ধা চৌধুরী: কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে একাধিক মানুষের মৃত্যু ও বেশ কয়েকজনের আহত হওয়ার ঘটনায় শোকস্তব্ধ গোটা শহর। বুধবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি।

মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় বলেন, মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। বর্তমানে প্রশাসনের মূল লক্ষ্য উদ্ধার ও ত্রাণকাজের পাশাপাশি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করা। তবে এই ঘটনার পিছনে দীর্ঘদিনের অব্যবস্থার বিষয়টিও উপেক্ষা করা যায় না বলে দাবি করেন তিনি।

শুভেন্দু অধিকারীর অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে কলকাতা ও রাজ্যের পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ও নজরদারি ছিল না। বাধ্যতামূলক অগ্নিনির্বাপক সুরক্ষা বিধি উপেক্ষা করেই একাধিক হোটেল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি ও পরিচালনার অনুমতি দেওয়া হয়েছিল বলে দাবি তাঁর। প্রয়োজনীয় নিরাপত্তা পরিদর্শন ও অগ্নিনিরাপত্তা অডিট কার্যকর করা হয়নি বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

তাঁর বক্তব্য, অতীতে তৈরি হওয়া এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে এবং শহর ও রাজ্যে প্রয়োজনীয় নিরাপত্তা মানদণ্ড কার্যকর করতে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতে যাতে এই ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো যায়, সে জন্য অগ্নিনিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে তাঁর বক্তব্যে।

অগ্নিকাণ্ডের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের জন্য ইতিমধ্যেই পাঁচ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ সামনে আনা এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করার বার্তা দিয়েছেন তিনি।

মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শুভেন্দু অধিকারী তাঁদের এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে আহতদের সর্বোত্তম চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টি প্রশাসনকে নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। মৃতদের আত্মার শান্তি কামনা করে শোকবার্তা শেষ করেন মুখ্যমন্ত্রী।

11 Views 0 Likes 0 Comments

Related News

টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর
মহানগর

টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর

এদিন ব্রাজিলের ম্যাচ শেষ হতেই শুভেন্দু বলেন, 'মেসি ম্যাচ ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি থেকে শিক্ষা নিয়েছে রাজ্য সরকার। ফিফার নিয়ম মেনেই এবার ম্যাচ আয়োজন করা হয়েছে। ফলে মন্ত্রী বা পুলিশ আধিকারিকদের সেলফি কিংবা ছবি তোলার জন্য মাঠে হুড়োহুড়ি করতে দেখা যায়নি।

০৪ অক্টো ২০২৬, ১২:৫২ এএম · 2 মিনিট
Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
মহানগর

Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন...

জানা গিয়েছে, মহালয়ার আগে থেকে কলকাতার বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হয়েছে।

০৩ অক্টো ২০২৬, ১১:৫১ পিএম · 2 মিনিট
Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল
মহানগর

Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক ক...

কলকাতা, নিউজ ডেস্ক: ২০২১ সালের বিধানসভা ভোটের প্রচারে নন্দীগ্রামে পায়ে চোট পেয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচ বছর পর সেই পা-ভাঙার ঘটনাকে সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷...

০৩ অক্টো ২০২৬, ০৮:১৯ পিএম · 2 মিনিট
Rathindra Bose: আচমকা শারীরিক অসুস্থতা, হাসপাতালে ভর্তি স্পিকার রথীন্দ্র বসু
মহানগর

Rathindra Bose: আচমকা শারীরিক অসুস্থতা, হাসপাতালে ভর্তি স্পিকার রথীন্দ্র বসু

চিকিৎসা চলাকালীন ধীরে ধীরে তাঁর অবস্থার উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। আপাতত তাঁকে চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে। তাঁর অসুস্থতার কারণ নিয়ে হাসপাতালের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি।

০৩ অক্টো ২০২৬, ০৪:০৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.