কলকাতা, নিউজ ডেস্ক: প্রতিটা দিন আপনাকে নতুন কিছু শেখায়। প্রত্যেকটা নতুন সকালে আপনি অপেক্ষা করেন আপনার জীবনের নতুন খবর পাওয়ার জন্য। নতুন খবর পেতে গেলে আপনাকে অপেক্ষা করতে হয় আপনার কাজের উপর। এক কর্মফল বলেন অনেকে,অনেকে বলেন ভাগ্য। আজ আপনার ভাগ্য কি বলছে?
মেষ: আজ দিনটি শুরু করুন দই-চাল তিলক পরে। আজ বন্ধু'র থেকে বিশেষ কোনো পরামর্শ পাবেন। জ্ঞাতিশত্রু থেকে সাবধান।
বৃষ: আজ দিনটি শুরু করুন ব্যায়ামের মাধ্যমে। খাদ্য ব্যবসায়ীরা আজ বিশেষ লাভ পাবেন। আইনি সমস্যায় জটিলতা বাড়বে।
মিথুন: দিন শুরু করুন ভগবান গণেশকে লাড্ডু নিবেদন করে। আজ শত্রু'র অনিষ্ট খবর পাবেন। হজমের সমস্যা দেখা দেবে।
কর্কট: দুগ্ধজাত পদার্থ খেয়ে দিন শুরু করুন। আজ কর্মক্ষেত্রে বিশেষ প্রশংসা পাবেন। পায়ের যন্ত্রণা বাড়বে।
সিংহ: আজ মানিব্যাগে একদানা চাল রাখুন। দালালি বা প্রমোটিংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজ শুভ দিন। পরকীয়া'র বদনাম পেতে পারেন।
কন্যা: আজ ঘরে সুগন্ধি ধূপ জ্বালান। পূজার্চনা বা অধ্যাপনায় যুক্ত ব্যক্তিদের আজ শুভ দিন। বেখেয়ালে আর্থিক ক্ষতি।
তুলা: আজ দিন শুরু করুন গুরুজনদের প্রণাম করে। বস্ত্র ব্যবসায়ীদের বিশেষ আর্থিক লাভ। কারও আচরণ কষ্ট দেবে।
বৃশ্চিক: দিন শুরু করুন ছোট ভাইবোনদের সাথে হাসি মজা করে। প্রেমের আভাস পাবেন। রাতে হঠাৎ চোট পাবেন।
ধনু: আজ দিন শুরু করুন নতুন জামা পড়ে। কোনও বিশেষ লক্ষ্যপূরণ হবে। ইঞ্জিনিয়াররা আজ সাবধানে থাকুন।
মকর: আজ কলম ব্যবহারের আগে দেবী সরস্বতীকে প্রণাম করুন। চিকিৎসক বা উকিলদের জন্য আজ দিনটি বিশেষ লাভজনক। অতিরিক্ত ঘুম স্বাস্থ্যের ক্ষতি করবে।
কুম্ভ: দিন শুরু করুন চানের পর ধ্যান করে। বিখ্যাত কোন ব্যক্তির থেকে ঠিক সুবিধা পাবেন। ঠিকাদারেরা সতর্ক থাকুন।
মীন: দিন শুরু হোক জ্যান্ত মাছ দেখে। অভিনেতাদের জন্য আজ দিনটি অত্যন্ত আনন্দের। চোখের ব্যথাকে অবহেলা নয়।