JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ১১:৫৬ এএম
Breaking
রাতের অন্ধকারে ৩ মুখোশধারী! গ্যারেজে ঢুকে গাড়ি ভাঙচুর, বিস্ফোরক অভিযোগ অতনু দাসের Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লির যন্তরমন্তর, জারি ১৬৩ ধারা Gandhi Jayanti : ১৯৪৬-এ গান্ধীকে দেখতে ছুটেছিল কয়েক হাজার মানুষ, চলেছিল স্পেশাল ট্রেন! ১২৫ দিনের কাজে বঞ্চিত ১ কোটি ২৬ লক্ষ জবকার্ডধারী! Lovlina Borgohain: জন্মদিনেই সোনা! এশিয়াডে ১২ বছরের খরা কাটিয়ে ইতিহাস ভারতীয় বক্সারের Gandhi Jayanti : সত্য-অহিংসার বার্তা, জানুন গান্ধী জয়ন্তীর ইতিহাস Cockpit: মাঝ আকাশে ককপিটে রক্তাক্ত ভারতীয় পাইলট, ভিডিয়োয় ভয়াবহ দৃশ্য Abhijeet Dipke: মেরিন ড্রাইভ থেকে থানায় অভিজিৎ দীপকে, চাঞ্চল্য মুম্বাইতে! রাতের অন্ধকারে ৩ মুখোশধারী! গ্যারেজে ঢুকে গাড়ি ভাঙচুর, বিস্ফোরক অভিযোগ অতনু দাসের Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লির যন্তরমন্তর, জারি ১৬৩ ধারা Gandhi Jayanti : ১৯৪৬-এ গান্ধীকে দেখতে ছুটেছিল কয়েক হাজার মানুষ, চলেছিল স্পেশাল ট্রেন! ১২৫ দিনের কাজে বঞ্চিত ১ কোটি ২৬ লক্ষ জবকার্ডধারী! Lovlina Borgohain: জন্মদিনেই সোনা! এশিয়াডে ১২ বছরের খরা কাটিয়ে ইতিহাস ভারতীয় বক্সারের Gandhi Jayanti : সত্য-অহিংসার বার্তা, জানুন গান্ধী জয়ন্তীর ইতিহাস Cockpit: মাঝ আকাশে ককপিটে রক্তাক্ত ভারতীয় পাইলট, ভিডিয়োয় ভয়াবহ দৃশ্য Abhijeet Dipke: মেরিন ড্রাইভ থেকে থানায় অভিজিৎ দীপকে, চাঞ্চল্য মুম্বাইতে!

১২৫ দিনের কাজে বঞ্চিত ১ কোটি ২৬ লক্ষ জবকার্ডধারী!

১২৫ দিনের কাজে বঞ্চিত ১ কোটি ২৬ লক্ষ জবকার্ডধারী!
১২৫ দিনের কাজে ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা, নিউজ ডেস্ক : ১২৫ দিনের কাজের প্রকল্প শুরু হয়েছে তিন মাস আগে। পেরিয়ে গিয়েছে প্রায় গোটা একটি ত্রৈমাসিক। অথচ এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের ১ কোটি ২৯ লক্ষ জবকার্ডধারীর মধ্যে কাজ পেয়েছেন মাত্র ২ লক্ষ ৬৭ হাজার জন। অর্থাৎ, সরকারি নথিতে নাম থাকা প্রায় ১ কোটি ২৬ লক্ষ গ্রামীণ শ্রমিক এখনও এই প্রকল্পের কাজের সুযোগ পাননি। পুজোর মুখে কাজের আশায় থাকা বিপুল সংখ্যক পরিবারের কাছে এই পরিসংখ্যান যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

শুধু কাজ পাওয়ার ক্ষেত্রেই সমস্যা নয়। যে অল্প সংখ্যক শ্রমিক কাজ পেয়েছেন, তাঁদের একাংশের মজুরিও এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছয়নি। একাধিক জেলা প্রশাসনের তরফে বকেয়া মজুরি মেটানোর বিষয়ে রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনের ব্যাখ্যা, কেন্দ্রীয় অর্থ সরাসরি শ্রমিকদের অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়ায় জটিলতার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে।

কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গে সরাসরি জবকার্ডধারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর হারও অত্যন্ত কম। ‘ডিবিটি স্পর্শ’ এবং ‘এসএনএ স্পর্শ’-এর মতো কেন্দ্রীয় টাকা স্থানান্তর ব্যবস্থার জটিলতা মজুরি পৌঁছনোর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আরও উদ্বেগের বিষয়, প্রকল্পের নিয়ম অনুযায়ী কাজ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে মজুরি দেওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে মজুরি পাওয়ার হার মাত্র ০.৯৯ শতাংশ।

তবে সমস্যা শুধু টাকা পৌঁছনোর ব্যবস্থায় নয়। কাজ তৈরি এবং মাঠপর্যায়ে তা বাস্তবায়ন নিয়েও জটিলতা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে দাবি। দীর্ঘদিন আগের ১০০ দিনের কাজ বন্ধ থাকার পরে নতুন প্রকল্প চালু হয়েছে। তার উপর সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের প্রভাব তৃণমূল স্তরের পঞ্চায়েত ব্যবস্থাতেও পড়েছে বলে রাজ্যের ব্যাখ্যা। ফলে প্রকল্পের আওতায় কী কাজ হবে, কোন কোন পরিকাঠামো তৈরি করা হবে—তার পরিকল্পনা থাকলেও মাঠে কাজ শুরু করার ক্ষেত্রে গতি আসছে না।

এই পরিস্থিতি বদলাতে ‘কনভারজেন্স’-এর উপর জোর দিচ্ছে রাজ্য পঞ্চায়েত দপ্তর। অর্থাৎ, শুধু পঞ্চায়েতের নিজস্ব উদ্যোগে নয়, অন্যান্য দপ্তরের প্রকল্পের সঙ্গেও সমন্বয় করে ১২৫ দিনের কাজের আওতায় শ্রমিকদের জন্য কর্মসংস্থান তৈরির চেষ্টা চলছে। পাশাপাশি নতুন একটি পোর্টাল আনার উদ্যোগ হয়েছে। সেখানে কোনও এলাকার স্থায়ী পরিকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষ মতামত বা প্রস্তাব দিতে পারবেন। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদেরও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এর ফলে পঞ্চায়েত স্তরে কোনও কাজের প্রস্তাব আটকে থাকলেও এলাকার প্রয়োজন অনুযায়ী সম্ভাব্য প্রকল্পের তথ্য প্রশাসনের কাছে পৌঁছবে বলে মনে করছে রাজ্য। পরে নির্দিষ্ট নিয়ম মেনে পঞ্চায়েত স্তরে সেই কাজ অনুমোদনের প্রক্রিয়া এগোবে। প্রশাসনের লক্ষ্য, প্রকল্পের গতি বাড়িয়ে আরও বেশি সংখ্যক জবকার্ডধারীকে কাজের আওতায় আনা।

রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিকের বক্তব্য, দুর্গাপুজোর পর পরিস্থিতির পরিবর্তন হবে। তাঁর দাবি, ধাপে ধাপে এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে প্রত্যেককে কাজ দেওয়া এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মজুরি দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ দেশের প্রথম সারিতে থাকবে।

কিন্তু আপাতত সরকারি পরিসংখ্যান বলছে অন্য কথা। ১ কোটি ২৯ লক্ষ জবকার্ডধারীর রাজ্যে তিন মাসে কাজ পেয়েছেন মাত্র ২ লক্ষ ৬৭ হাজার। ফলে ১২৫ দিনের কাজের প্রকল্পের প্রথম তিন মাস পেরিয়ে গেলেও কর্মসংস্থানের সুযোগ থেকে বাইরে রয়ে গিয়েছেন বিপুল সংখ্যক গ্রামীণ শ্রমিক। পুজোর আগে সেই সংখ্যাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
49 Views 0 Likes 0 Comments

Related News

SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল ইতিহাস সংক্ষিপ্ত করার প্রস্তাব
মহানগর

SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্...

নতুন শিক্ষাবর্ষ শুরুর মুখেই রাজ্যের সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পাঠ্যবইয়ে একগুচ্ছ তাৎপর্যপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলল। প্রাক-প্রাথমিক স্তর থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি পাঠ্যবইয়ের শুরুতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও অবদানের কথা তুলে ধরার সুপারিশ করেছে স্কুল সিলেবাস পুনর্গঠন সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি। এর পাশাপাশি পাঠ্যবইয়ে মুঘল সাম্রাজ্যের অধ্যায় সংক্ষেপ করা, নির্দিষ্ট কিছু সাহিত্যকর্ম বদল এবং ভাষাগত কিছু শব্দ সংশোধনের প্রস্তাবও জমা পড়েছে শিক্ষা দফতরে।

০১ অক্টো ২০২৬, ০৯:২১ পিএম · 2 মিনিট
Snehashis Chakraborty: প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের ‘কো-অপারেটিভ’ কাণ্ডে এবার তদন্ত কমিশনের
মহানগর

Snehashis Chakraborty: প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের ‘কো-অপারেটিভ’ কাণ্ডে এবার তদন্...

কলকাতা: কৃষক না হয়েও কৃষি সমবায় সমিতি থেকে বিপুল অঙ্কের ঋণ নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে তদন্ত শুরু করল দুর্নীতি দমন কমিশন। জাঙ্গিপাড়ার সিংটি কৃষি সমবায় সমিতি থেকে নি...

০১ অক্টো ২০২৬, ০৪:৪১ পিএম · 2 মিনিট
Indranil Sen: সাড়ে ৯ ঘণ্টা জেরার পর আগামী সপ্তাহেই আবার তলব
মহানগর

Indranil Sen: সাড়ে ৯ ঘণ্টা জেরার পর আগামী সপ্তাহেই আবার তলব

কলকাতা: পুজোর ‘ভুয়ো পাস’ বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্তে ফের তলব করা হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহে তাঁকে ফের সিজিও কমপ্লে...

০১ অক্টো ২০২৬, ০৪:৩৯ পিএম · 2 মিনিট
‘পুজো সকলের’, টাকা দিয়ে VIP পাস নয়, দুর্গাপুজোয় বড় বার্তা সমন্বয় সমিতির
মহানগর

‘পুজো সকলের’, টাকা দিয়ে VIP পাস নয়, দুর্গাপুজোয় বড় বার্তা সমন্বয় সমিতির

বুধবার কলকাতার প্রেস ক্লাবে প্রথম সাংবাদিক বৈঠকে সমিতির তরফে জানানো হয়, অর্থের বিনিময়ে কাউকে বিশেষ সুবিধা দিয়ে পুজোর দর্শন করানোর ব্যবস্থা তারা সমর্থন করছে না।

০১ অক্টো ২০২৬, ০৪:০৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.