JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ০৫:১৭ এএম
Breaking
Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা... Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা...

ইন্দাসের ঘটনায় সরব সিজেপি, পুলিশকে ১০ দিনের আল্টিমেটাম আশুতোষ রাঙ্কার!

ইন্দাসের ঘটনায় সরব সিজেপি, পুলিশকে ১০ দিনের আল্টিমেটাম আশুতোষ রাঙ্কার!

বাঁকুড়া, রেশমি ব্যানার্জি -  স্কুলের বেহাল দশা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ছেলে। স্কুল বাঁচানোর দাবিতে আন্দোলনেও যোগ দিয়েছিলেন। আর সেই প্রতিবাদের পরই বাড়িতে হামলার অভিযোগ ওঠে। ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাবা। বাঁকুড়ার ইন্দাসের করিশুন্ডায় শেখ মহম্মদ মাফিকের মৃত্যুকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন।

অভিযোগ, স্কুলের পরিকাঠামো নিয়ে সরব হওয়ার পাশাপাশি দিল্লির সিজেপি আন্দোলনে যোগ দেওয়ার পরই সিজেপি সমর্থক শেখ আবদুলকে বিজেপির হুমকির মুখে পড়তে হয়।‌ স্থানীয় স্কুলের পরিকাঠামোগত ত্রুটির কথা তুলে ধরার পরেই হাফিজের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর ভাবে জখম হয় তাঁর বাবা শেখ মহম্মদ মাফিক। প্রথমে বাঁকুড়ার ইন্দাসে ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৫১ বছর বয়সী মাফিকের।

এই ঘটনার পর থেকেই করিশুন্ডায় নেমেছে শোকের ছায়া। একইসঙ্গে রাজনৈতিক দলগুলির পাল্টা অভিযোগে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়েছে। সোমবার, মৃতের পরিবারের পাশে দাঁড়াতে তৃণমূল ও সিপিএমের বিভিন্ন নেতারা বাঁকুড়ায় আসেন। পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম নেতা শতরূপ ঘোষ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি, ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখতে হবে। তাঁর অভিযোগ, রাজ্যে গুন্ডার সংখ্যা ক্রমশ বাড়ছে। তিনি জানান, পরিবার ক্ষতিপূরণ চাইছে না, তাঁদের দাবি একটাই, রাজ্যের স্কুল গুলির পরিকাঠামো ও শিক্ষার মান উন্নত করা হোক।

এছাড়াও পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিজেপি নেতৃত্ব। এ বিষয়ে সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা অভিযোগ করেন, 'পুলিশ থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে। পুলিশ বিজেপির গুন্ডাবাহিনীর সঙ্গে যুক্ত তা এর মধ্য দিয়ে পরিষ্কার। কাউকে ছেড়ে কথা বলা হবে না। পরিবারের পক্ষ থেকে অনেক অভিযুক্তকে চিহ্নিত করা সত্বেও তাদেরকে গ্রেফতার করা হয়নি। বাংলার পুলিশকে দশ দিন সময় দেওয়া হচ্ছে তার মধ্যেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক। তা না হলে জেলা কার্যালয়ে ঘেরাও করা হবে।' এর পাশাপাশি তিনি সাধারণ মানুষকে আস্থা দিয়ে বলেন, ‘আপনারা কাউকে ভয় পাবেন না। প্রয়োজনে নিজেদের আশেপাশের স্কুলগুলো ঘুরে দেখুন যা সমস্যা তা আমাদের সামনে তুলে ধরুন। স্কুল বাঁচানোর জন্য আমাদের যে লড়াই তা চলবে।’

শুধু রাজনৈতিক চাপানউতোর নয় এই ঘটনায় সামনে এসেছে পরিবারের এক অন্য দাবি। মৃতের ছেলে শেখ আবদুল হাফিজ জানিয়েছেন, ‘আমাদের কোনও ক্ষতিপূরণ চাই না। প্রয়োজন রাজ্যের স্কুলগুলোর উন্নতি। যে টাকা আমাদের ক্ষতিপূরণ দেয়া হবে সেই টাকা দিয়ে রাজ্যের স্কুলগুলোর উন্নতির ব্যবস্থা করা হোক।’

অর্থাৎ একদিকে বাবাকে হারানোর যন্ত্রণা অন্যদিকে স্কুলের বেহাল দশা বদলের দাবি- করিশুন্ডার এই ঘটনায় এইসাথে দুই বিষয়ই সামনে এসেছে। ঘটনার প্রকৃত কারণ কি, হামলার সঙ্গে কারা জড়িত এবং কেন এখনও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি-উত্তর খুঁজছে পরিবার ও স্থানীয় মানুষ। সবার নজর এখন পুলিশ ও প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।

48 Views 0 Likes 0 Comments

Related News

SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা
রাজ্য

SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে...

ঘটনাটি ধুপগুড়ির বোরাগাড়ি ১ নম্বর বিএফপি প্রাথমিক বিদ্যালয়ের। ফণা তুলে দাঁড়িয়ে গোখরো, সিঁটিয়ে খুদে পড়ুয়ারা। প্রায় দু'ঘন্টা আতংকের প্রহর গুনলেন শিক্ষক ও খুদে পড়ুয়ারা। সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে স্কুলে পঠনপাঠন চলাকালীন বাইরে থেকে একটি গোখরো সাপ হঠাৎই শ্রেণিকক্ষের ভিতরে ঢুকে পড়ে। প্রথমে সাপটিকে দেখতে পান কয়েকজন পড়ুয়া। এই বিষধর সাপটি দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়ে তাঁদের অনেকেই। চিৎকার করতে করতে তাঁরা শ্রেণিকক্ষ থেকে বাইরে বেরিয়ে আসে। পড়ুয়াদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান শিক্ষকরা। এরপর পরিস্থিতি বুঝে কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি পড়ুয়াদের ওই শ্রেণিকক্ষ থেকে সরিয়ে পাশের ঘরে নিয়ে যাওয়া হয়।

০১ অক্টো ২০২৬, ০৮:৩৪ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী
রাজ্য

Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত...

বিজেপির তরফে শাখারভ সরকারকে সামনে রেখে জনসংযোগে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারীর প্রচারও সেই নির্বাচনী লড়াইয়ে দলের কর্মী-সমর্থকদের উজ্জীবিত করার লক্ষ্যেই বলে মনে করা হচ্ছে।

০১ অক্টো ২০২৬, ০৫:১৭ পিএম · 2 মিনিট
Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
রাজ্য

Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদ: নির্বাচনী প্রচারের মাঝে মর্মান্তিক দুর্ঘটনা। রেজিনগরে রাজনৈতিক প্রচার চলাকালীন গাড়ি থেকে ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে গুরুতর জখম হয়ে মৃত্যু হল ছয় বছরের শিশু জাসমিনা খাতুনের। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের পরিবেশ তৈর...

০১ অক্টো ২০২৬, ০৪:৩৭ পিএম · 2 মিনিট
শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে
রাজ্য

শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা ছোট ছোট শিশুদের দিয়ে বিভিন্ন কাজ করানো হয়। এমনকি, জল আনার মতো কাজেও শিশুদের ব্যবহার করা হচ্ছে বলে দাবি অভিভাবকদের। শুধু তাই নয়, খাবার নিতে আসা শিশুদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ।

০১ অক্টো ২০২৬, ০৩:৪৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.