এন্টারটেনমেন্ট ডেস্ক: এ বছরের অন্যতম সফল চলচ্চিত্র হিসেবে নাম করেছে হনুমান অংশ । এই সিনেমাটি এতটাই জনপ্রিয় হয়েছে যে দর্শকদের আবেগ ধরে রাখা দায়। দর্শকরা আবেগপ্রবণ হয়ে পড়ছেন এবং রাম-সীতা-হনুমান'র নামে জয়ধ্বনি দিচ্ছেন। তবে এক্ষেত্রে একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিয়োটির উৎস গোরক্ষপুরে। ৩৭ সেকেন্ডের এই ভিডিওতে দেখা গেছে, হনুমান আংশ সিনেমা দেখে ফেরার পথে ভক্তরা উপহার লাভ করছেন।
এই উপহার গুলির মধ্যে থাকছে প্রসাদ হিসেবে লাড্ডু ,পানীয় জল এবং 'সুন্দরকান্ড' গ্রন্থ। সুন্দরকান্ড আসলে রামায়ণের একটি অংশ। লক্ষ্যনীয়, রামায়ণের এই পর্বে রাম নন, মুখ্য চরিত্র হয়ে উঠেছেন পবনপুত্র হনুমান। এই সিনেমাটি নির্মিত হয়েছে হনুমান এবং নিম-কারৌলি বাবার জীবনের অংশকে সংযোজন করে। ভিডিয়োটিতে আরও দেখা যায়, প্রসাদ এবং উপহার বিতরণের সময় দেখা যায়,সিনেমা দেখতে আসা মানুষজন জড়ো হয়ে তাঁদের প্রতিক্রিয়া দেখাচ্ছেন। বিশেষত ভিডিয়ো নির্মাতাকে বলতে শোনা যায়, 'কী চমৎকার কাজ হচ্ছে!'
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রচার পেয়েছে। এটি নানা মন্তব্যও লাভ করেছে। একজন নেটাগরিক লেখেন, 'মহারাজজির সহজ বার্তাটিতে বিশ্বাস রাখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সবাইকে ভালোবাসুন, সবার অন্নসংস্থান করুন এবং সবার সেবা করুন।' অন্য এক নেটাগরিকের মন্তব্য- 'আমাদের গোরক্ষপুর আপনাদের সবার সামনে একটি ভালো বার্তা তুলে ধরছে।' তৃতীয় নেটাগরিক সিনেমাটি নিয়ে পারিবারিক ও ইতিবাচক বার্তার প্রশংসা করেছেন। তিনি লেখেন 'এটি কেবল একটি সিনেমা নয়, বরং মানুষের জন্য একটি শিক্ষা-ভালো পথে চলা এবং সমাজে ছড়িয়ে পড়া অশ্লীল সিনেমার ভাইরাস দূর করা। পুরো পরিবার ও শিশুদের নিয়ে ছবিটি দেখতে যান।' আরেকজন মন্তব্য করেন, ‘এমন সুন্দর একটি ভিডিও দেখে আমার মন আনন্দে ভরে গেছে।’
বক্স অফিসেও সাড়া ফেলেছে হনুমান অংশ। এক্ষেত্রে তারা সমানে সমানে টক্কর দিচ্ছে টক্সিকের মতন সিনেমা কেও। বৃহস্পতিবার পর্যন্ত এই সিনেমাটির নিট আয় ৭২. ৮৮ কোটি টাকা এবং গ্রস আয় ৮৫. ৯৭ কোটি টাকা! তবে এসব ছাপিয়েও বিস্ময়কর ব্যাপারটি হচ্ছে 'হনুমান অংশ' সিনেমাটি তৈরি করতে খরচ পড়েছিল দু'কোটি টাকারও কম! প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই এক মহিলা দর্শক এই সিনেমাটি দেখতে যান। সিনেমা দেখার সময় আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি যে আচরণ করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।