JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ১২:৪১ এএম
Breaking
ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে... শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্তুতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে... শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্তুতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন

পুলিশি অভিযান নিয়ে আলোচনায় রাজি শাহ, বড় ঘোষণা মন্ত্রী রিজিজুর

পুলিশি অভিযান নিয়ে আলোচনায় রাজি শাহ, বড় ঘোষণা মন্ত্রী রিজিজুর

দিল্লিতে প্রশ্নফাঁস-কাণ্ডে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ ঘিরে শাহের কাছে  বিবৃতি দাবি করেছিল বিরোধীরা। শাহ অধিবেশনে অনুপস্থিত থাকায় বিরোধী সাংসদদের বিক্ষোভের জেরে দফায় দফায় মুলতুবি হয়ে যায় লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন। 

 

এই ইস্যুতেই অমিত শাহের বিরুদ্ধে সুর চড়ান রাহুল গান্ধীও। সোমবার তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি তোলার পাশাপাশি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  ভাবমূর্তি ইতিমধ্যেই ‘ধ্বংস’ হয়ে গিয়েছে এবং তা আর আগের অবস্থায় ফিরবে না। অবশেষে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ইস্যুতে সংসদে বিবৃতি দেবেন স্বয়ং অমিত শাহ। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, ছাত্রদের সঙ্গে সম্পর্কিত সব বিষয় নিয়ে আলোচনায় সরকার প্রস্তুত। বিরোধীরা যে বিষয়গুলি তুলবেন, সরকার তার জবাব দেবে। তিনি বলেন, ‘সরকার ছাত্রদের সঙ্গে সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনার জন্য প্রস্তুত। বিরোধীরা যে সমস্ত বিষয় তুলবেন, আমরা তার জবাব দেব। স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দেবেন।’

এদিন বিরোধীদের আক্রমণের কেন্দ্রে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেন, ঘটনার ১৩ দিন পেরিয়ে গেলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে একটি শব্দও শোনা যায়নি। তাঁর দাবি, রাজধানীর বুকে ছাত্রদের উপর লাঠিচার্জ এবং ছররা গুলি চালানোর অভিযোগের জবাব অমিত শাহকে দিতেই হবে। ছাত্রদের পাশে থাকার বার্তাও দেন রাহুল। 

তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনও শাহকে নিশানা করেন। তাঁর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিদিন সংসদে এসে নিজের ঘরে বসে থাকছেন, কিন্তু অধিবেশন কক্ষে আসছেন না। মঙ্গলবার শাহ সংসদে এলে ছাত্র নির্যাতনের প্রসঙ্গ তুলে বিবৃতি দাবি করা হবে বলে জানান তিনি।

অন্যদিকে, কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ ২০২৩ সালের সংসদে নিরাপত্তা লঙ্ঘনের প্রসঙ্গ তুলে শাহের বিরুদ্ধে ফের নীরবতার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, সে সময়ও বিরোধীরা স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছিল, কিন্তু তা দেওয়া হয়নি। একই ভাবে ছাত্রদের উপর পুলিশের হামলার অভিযোগের ক্ষেত্রেও শাহ নীরব রয়েছেন বলে অভিযোগ কংগ্রেসের। এই আবহে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল যে, সংসদে বিবৃতি দেবেন শাহ।

13 Views 0 Likes 0 Comments

Related News

ঝড়-বৃষ্টিতেও নিভল না পুরীর মহাদ্বীপ, নীলচক্রে জ্বলল অটুট শিখা
দেশ

ঝড়-বৃষ্টিতেও নিভল না পুরীর মহাদ্বীপ, নীলচক্রে জ্বলল অটুট শিখা

রাজপথ ছাপিয়ে জল বইছে, আর সিংহদ্বারের সামনে ভেজা পোশাকে দাঁড়িয়ে থাকা শত শত মানুষের চোখ নিবদ্ধ মন্দিরের একেবারে শীর্ষদেশে। এত জল, এত হাওয়ার দাপট তবুও শ্রীমন্দিরের চূড়ায় ধিকিধিকি নয়, রীতিমতো পূর্ণ তেজে প্রজ্জ্বলিত একাদশীর মহাদ্বীপ।

২৫ সেপ্টে ২০২৬, ০৬:৫৪ পিএম · 2 মিনিট
হাসপাতালের টিকিটের অপেক্ষায় ফুটপাতেই রাত কাটাচ্ছেন রোগী ও পরিজনরা
দেশ

হাসপাতালের টিকিটের অপেক্ষায় ফুটপাতেই রাত কাটাচ্ছেন রোগী ও পরিজনরা

সকালের টিকিট পাওয়ার আশায় আগের রাত থেকেই ফুটপাতে ঠাঁই নিচ্ছেন শত শত রোগী ও তাদের আত্মীয় স্বজনরা। ফুটপাতের ওপর প্রায় ৫০০ মিটার দীর্ঘ এলাকাজুড়ে মানুষের এই সারি চলে গেছে। চার-চারটি সমান্তরাল লাইনে কেউ প্লাস্টিক পেতে বসে আছেন, কেউবা ক্লান্ত শরীরটা রাস্তার ডিভাইডারে এলিয়ে দিয়ে ভোরের অপেক্ষা করছেন।

২৫ সেপ্টে ২০২৬, ০৬:০০ পিএম · 2 মিনিট
নন্দনকাননে বিরল হরিণের বংশবৃদ্ধিতে সাফল্য, জন্ম নিল বিরল ব্রো-অ্যান্টলার্ড হরিণছানা
দেশ

নন্দনকাননে বিরল হরিণের বংশবৃদ্ধিতে সাফল্য, জন্ম নিল বিরল ব্রো-অ্যান্টলার্ড হরিণছান...

প্রকৃতির অন্যতম বিরল এবং নান্দনিক সৃষ্টি এই ব্রো-অ্যান্টলার্ড হরিণ। প্রকৃতির স্বাভাবিক আবাসে যাদের টিকে থাকার লড়াই ক্রমশ কঠিন হয়ে উঠছে, তাদের বংশধারা বজায় রাখতে কাজ করছে মানুষের তৈরি নিয়ন্ত্রিত এবং সুরক্ষিত পরিবেশ যাকে বলা হয় ‘এক্স-সিটু কনজারভেশন’ বা মূল বাসস্থানের বাইরে সংরক্ষণ প্রচেষ্টা।

২৫ সেপ্টে ২০২৬, ০৩:৫৩ পিএম · 2 মিনিট
এক বাইকে পাঁচ জন, ভাইরাল ভিডিও ঘিরে ক্ষোভ
দেশ

এক বাইকে পাঁচ জন, ভাইরাল ভিডিও ঘিরে ক্ষোভ

ক্যামেরার সামনে আবার কায়দা করে গতি বাড়িয়ে দিচ্ছিল যুবকের দল। নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা বা বিপদের ভয়ডর নেই তাদের মধ্যে।

২৫ সেপ্টে ২০২৬, ০২:২৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.