মেষ: খেলার উৎসাহ নষ্ট হতে পারে। প্রেমের ব্যাপারে বুঝে সিদ্ধান্ত নিন। অফিসে সুনাম হবে। ব্যবসায় বুঝে আর্থিক বিনিয়োগ করুন। স্বাস্থ্য ভাল থাকবে।
বৃষ: ব্যবসায় সমস্যা আসবে। কাজের চাপ বাড়তে পারে। উচপদস্থ ব্যক্তির পরামর্শ নিন। লাভের মুখ দেখতে পাবেন। প্রেমিককে কোনও উপহার দিতে পারেন। সন্তানের উন্নতিতে খুব আনন্দ পাবেন।
মিথুন: তৃতীয় ব্যক্তির কারণে বৈবাহিক জীবনে সমস্যা হতে পারে। ধৈর্য রাখুন। সঙ্গীকে ভালবাসুন। অর্থ বিনিয়োগ করার সঠিক সময়। সরকারি কর্মচারীদের জন্য ভালো দিন। অফিসের বাজে কথা থেকে দূরে থাকুন। খারাপ লোকদের সান্নিধ্যে না আসাই ভালো।
কর্কট: ব্যবসায় বিনিয়োগ বন্ধ রাখুন। অতিরিক্ত বব্যয়ের ফলে সঞ্চয় কম হবে। বিকল্প আয়ের পথ খুঁজুন। রাস্তায় কোনও মহিলার সঙ্গে বিবাদ বাড়তে পারে। অর্থ দান করে আনন্দ পাবেন।
সিংহ: যে কোনও নতুন চুক্তি করার আগে খুব ভাল করে দেখে নিন, না হলে বিপদে পড়তে পারেন। কাজের চাপ বাড়তে পারে। শরীর স্বাস্থ্য ভাল থাকবে। উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিরা সতর্ক হন। শিশুরা পেটের সমস্যায় ভুগতে পারে। ছোটখাটো আঘাত লাগতে পারে। সাবধানে চলাফেরা করুন।
কন্যা: হজমের সমস্যা হতে পারে। খুব জরুরি কাজ দিনের শেষ ভাগে করুন। ব্যবসায় ছোটখাটো সমস্যা হতে পারে, সহকর্মীর সঙ্গে আলোচনা করুন। প্রেমের ব্যাপারে অহঙ্কারী হবেন না। অংশীদারি ব্যবসায় সতর্ক হন।
তুলা: পরীক্ষার্থীদের জন্য সুখবর আসতে পারে। তেলমশলা দেওয়া খাবার থেকে দূরে থাকুন। হজমের সমস্যায় ভুগতে পারেন। রাস্তাঘাটে চলাফেরা ও গাড়ি চালানোর সময় সাবধান হন। স্ত্রীরোগের কারণে মহিলাদের কষ্ট বাড়তে পারে।
বৃশ্চিক: কর্মসূত্রে বিদেশ যাত্রা। কর্মক্ষেত্রে নিজের বুদ্ধির পরিচয় দিন। সংসারে ছোটখাটো সমস্যা আসার আশঙ্কা। প্রেমিকা আপনার কথায় খুশি নাও হতে পারে। বাবার জন্য খরচ হতে পারে।
ধনু: জমি সংক্রান্ত ব্যাপারে বাড়িতে আলোচনা করুন। পরিবহণ ব্যবসায়ীদের ভালো দিন। ব্যবসায় নতুন দায়িত্ব বাড়বে। কর্মক্ষেত্রে সম্মান পাবেন। বাজে খরচ করবেন না। সঞ্চয় করুন। প্রেমের সম্পর্কে একাধিক সমস্যা আসতে পারে। যে কোনো সমস্যা নিজের বুদ্ধির দ্বারা সমাধান করবেন।
মকর: কেনাবেচার জন্য খুব ভাল দিন। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। ডাক্তারি পরামর্শ গ্রহণ করুন। প্রেমের সম্পর্কে বিবাদ বাড়তে পারে। দাম্পত্যজীবনে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ। কথাবার্তা নিয়ন্ত্রণে রাখা দরকার। বিবাহের প্রস্তাব পেতে পারেন।
কুম্ভ: প্রেমের সম্পর্ক অশান্তির সম্ভাবনা। কোনও বন্ধু প্রেমের বিষয়ে সমস্যা তৈরি করবে। কাজে ছোটখাটো পেশাগত ভুল হতে পারে। বুদ্ধিমান লোকের পরামর্শ নিন। অতিরিক্ত খরচ হতে পারে। আইনি কজে সমাধানের সম্ভাবনা।
মীন: কর্মস্থানে আলোচনা থেকে দূরে থাকুন। ব্যবসায় ধৈর্য্য রাখুন। চাকরি বদলের সম্ভাবনা। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ দিতে হবে কারণ সামনের সময় খুব ভাল হবে না। ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পাবেন। সন্তানকে একটু চোখে চোখে রাখুন।