JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ০৫:২৬ পিএম
Breaking
GyaneshKumar: মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী ও বাণিজ্যনগরী, যন্ত... Baro Kali Temple: রাজ্য বিখ্যাত মন্দিরে চুরি, খোয়া গেল ১৯ লক্ষের গয়না Protest News: জ্ঞানেশ ইস্যুতে উত্তাপ ছড়িয়েছে দেশ জুড়ে, তপ্ত দিল্লি- মুম্বাই থেকে কলকাতা... Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, দিল্লির যন্তর মন্তরে আটক সৃজন ভট্টাচার্য Sonarpur: পুরনো শত্রুতার জের! সোনারপুরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ PMO-র ভুয়ো অফিসার সেজে নবান্নে ঢোকা! দিল্লি থেকে গ্রেফতার মহিলা ব্যাগ খুলতেই ৪৪ লক্ষ নগদ, ১৫ দিনে বারবার একই ছবি ফেলে দেওয়া ডায়াপারেই তৈরি হবে বাড়ি! বালির বদলে ৪০ শতাংশ পর্যন্ত ব্যবহার, জাপানি গবেষণায় চ... GyaneshKumar: মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী ও বাণিজ্যনগরী, যন্ত... Baro Kali Temple: রাজ্য বিখ্যাত মন্দিরে চুরি, খোয়া গেল ১৯ লক্ষের গয়না Protest News: জ্ঞানেশ ইস্যুতে উত্তাপ ছড়িয়েছে দেশ জুড়ে, তপ্ত দিল্লি- মুম্বাই থেকে কলকাতা... Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, দিল্লির যন্তর মন্তরে আটক সৃজন ভট্টাচার্য Sonarpur: পুরনো শত্রুতার জের! সোনারপুরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ PMO-র ভুয়ো অফিসার সেজে নবান্নে ঢোকা! দিল্লি থেকে গ্রেফতার মহিলা ব্যাগ খুলতেই ৪৪ লক্ষ নগদ, ১৫ দিনে বারবার একই ছবি ফেলে দেওয়া ডায়াপারেই তৈরি হবে বাড়ি! বালির বদলে ৪০ শতাংশ পর্যন্ত ব্যবহার, জাপানি গবেষণায় চ...

Baro Kali Temple: রাজ্য বিখ্যাত মন্দিরে চুরি, খোয়া গেল ১৯ লক্ষের গয়না

Baro Kali Temple: রাজ্য বিখ্যাত মন্দিরে চুরি, খোয়া গেল ১৯ লক্ষের গয়না
মৌতরের মা কালীর মন্দিরে গয়না চুরি ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

পুরুলিয়া, নিউজ ডেস্ক: রাতের অন্ধকারে ঠিক কি ঘটেছিল মন্দিরের ভিতর? ভোরবেলায় দরজা খোলার পর সামনে আসে সেই রহস্য। প্রতিদিনের মতো মন্দিরে পৌঁছে প্রথমে কিছুটা অস্বাভাবিক ঘটনার টের পান মন্দিরের সেবাইতরা। এরপর মন্দিরের ভিতরে ঢুকতেই এমন দৃশ্য সামনে এল, যা দেখে তাঁদের চোখ কপালে ওঠার জোগাড়। খবর ছড়িয়ে পড়তেই  মুহূর্তের মধ্যে মন্দির চত্বরে জড়ো হয় স্থানীয়রা।

পুরুলিয়া জেলার সেরা তথা রাজ্যের মধ্যে অন্যতম পুরুলিয়ার রঘুনাথপুর ২ নম্বর ব্লকের মৌতড়ের বিখ্যাত জাগ্রত মা বড় কালীর মন্দিরের মা বড়কালীর গায়ের গণনা চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে মন্দিরের গেটের তালা কেটে ভিতরে ঢুকে  দুস্কৃতিরা। এরপর মা বড়কালীর গায়ে থাকা একাধিক মূল্যবান গয়না চুরি করে পালিয়ে যায় তাঁরা। ঘটনায় খবর পেয়েই শুক্রবার সকালে এলাকার বাসিন্দারা মন্দিরের চত্বরে এসে ক্ষোভে ফেটে পড়েন। 

জানা যায়, শুক্রবার সকালে প্রতিদিনের মতোই নিয়মমাফিক মাকে স্নান করানোর জন্য মায়ের সেবাইতগণ মায়ের মন্দিরে আসেন। মন্দিরের গেটের কাছে পৌঁছতেই তাঁরা দেখেন মন্দিরের গেটের তালা কাটা অবস্থায় পড়ে আছে। বিষয়টি দেখে তাঁদের সন্দেহ হয়। ভিতরে ঢুকে তাঁরা দেখতে পান মায়ের গায়ের সমস্ত গহনা চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। এরপরই প্রায় সঙ্গে সঙ্গে মন্দিরের কর্তৃপক্ষের তরফ থেকে পুলিশে খবর দেওয়া হয়। 

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রঘুনাথপুর থানার পুলিশ। ঘটনাস্থলে যান রঘুনাথপুরের SDPO রোহেদ শেখ,থানার আই সি অতনু সাঁতরা সহ পুলিশের একাধিক আধিকারিকগণ। মন্দির চত্বর খতিয়ে দেখার পাশাপাশি কিভাবে দুষ্কৃতীরা সেখানে ঢুকেছিল, কতক্ষণ সেখানে ছিল এবং কোন পথে পালিয়েছে, তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা। এলাকার বাসিন্দারা অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনুমানিক ১৯ লক্ষ টাকার গহনা চুরি গিয়েছে। সেগুলির মধ্যে বেশিরভাগটাই রুপোর গহনা। তারমধ্যে রয়েছে সোনার জলে রং করা রুপোর মুকুট, মুন্ডমালা, ডাকের সাজ এবং সোনার টিকলি রয়েছে। তবে, ঠিক কতগুলি গয়না চুরি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। ‌ 

মৌতড়ের মা বড় কালীর মন্দিরকে ঘিরে দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের মধ্যে গভীর ধর্মীয় আবেগ রয়েছে। ফলে, মন্দিরে চুরির খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভ তৈরি হয় এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত দুষ্কৃতিদের সনাক্ত করে গ্রেফতার করতে হবে এবং চুরি যাওয়া সমস্ত মায়ের গয়না সামগ্রী উদ্ধার করতে হবে। ইতিমধ্যেই মন্দির কর্তৃপক্ষের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা ও আশেপাশের এলাকার পরিস্থিতিও খতিয়ে দেখা হচ্ছে। রাতের ওই ঘটনায় কারা জড়িত তাঁদের শনাক্ত করায় এখন প্রশাসনের সামনে আসল চ্যালেঞ্জ।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
14 Views 0 Likes 0 Comments

Related News

Sonarpur: পুরনো শত্রুতার জের! সোনারপুরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ
রাজ্য

Sonarpur: পুরনো শত্রুতার জের! সোনারপুরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ

পুলিশ সূত্র জানা গিয়েছে, নিহত যুবকের নাম গোপাল হালদার। বৃহস্পতিবার দুপুরে গোপাল হালদার-সহ তিনজন আম্বেদকর নগরের একটি বাড়িতে যান। সেখানে তাঁদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে।

০২ অক্টো ২০২৬, ০৩:২১ পিএম · 2 মিনিট
PMO-র ভুয়ো অফিসার সেজে নবান্নে ঢোকা! দিল্লি থেকে গ্রেফতার মহিলা
রাজ্য

PMO-র ভুয়ো অফিসার সেজে নবান্নে ঢোকা! দিল্লি থেকে গ্রেফতার মহিলা

পুলিশ সূত্রে খবর, প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে অভিযুক্ত মহিলার অবস্থান দিল্লিতে চিহ্নিত করা হয়। এরপর সেখানে গিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দিল্লির আদালত থেকে ট্রানজিট রিমান্ড নেওয়া হয়।

০২ অক্টো ২০২৬, ০১:৫৪ পিএম · 2 মিনিট
ব্যাগ খুলতেই ৪৪ লক্ষ নগদ, ১৫ দিনে বারবার একই ছবি
রাজ্য

ব্যাগ খুলতেই ৪৪ লক্ষ নগদ, ১৫ দিনে বারবার একই ছবি

পুলিশ ও RPF সূত্রে খবর, এত টাকা বহনের বিষয়ে রোহিতের কাছে কোনও প্রয়োজনীয় নথি ছিল না। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, কলকাতায় সোনা কেনার জন্য ওই টাকা নিয়ে আসা হয়েছিল।

০২ অক্টো ২০২৬, ০১:৪৬ পিএম · 2 মিনিট
ভুয়ো ডাক্তার রুখতে কড়া স্বাস্থ্য ভবন, নিয়োগের আগে রেজিস্ট্রেশন যাচাই বাধ্যতামূলক
রাজ্য

ভুয়ো ডাক্তার রুখতে কড়া স্বাস্থ্য ভবন, নিয়োগের আগে রেজিস্ট্রেশন যাচাই বাধ্যতামূলক

বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে ভুয়ো চিকিৎসকের দৌরাত্ম্য ঠেকাতে এ বার নিয়োগের ক্ষেত্রেই কড়া নজরদারি শুরু করছে রাজ্য।

০২ অক্টো ২০২৬, ০১:১৮ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.