JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০১:২৫ পিএম
Breaking
এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

আইনি নোটিশে বিতর্কিত কার্যালয়,ভাঙলেন স্বয়ং 'তৃণমূল কাউন্সিলর'

আইনি নোটিশে বিতর্কিত কার্যালয়,ভাঙলেন স্বয়ং 'তৃণমূল কাউন্সিলর'

জলপাইগুড়ি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে সরকারি জমি জবরদখল করে নির্মিত বিতর্কিত নাগরিক পরিষেবা কেন্দ্রটি অবশেষে নিজেই ভেঙে ফেললেন সংশ্লিষ্ট এলাকার তৃণমূল কাউন্সিলর সন্দীপ ঘোষ। সরকারি জায়গায় অননুমোদিতভাবে এই দলীয় কার্যালয় গড়ে তোলার প্রতিবাদে সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগের ভিত্তিতে জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তড়িঘড়ি হস্তক্ষেপ করেন এবং পুরসভার তরফে ২৮ জুলাইয়ের মধ্যে কাঠামোটি সরিয়ে ফেলার চূড়ান্ত সময়সীমা বেঁধে নোটিশ জারি করা হয়। প্রশাসনের এই কড়া অবস্থানের মুখে পড়ে শেষ পর্যন্ত নিজেই হাতুড়ি হাতে তুলে নিয়ে সেটিকে ভেঙে ফেলতে বাধ্য হন কাউন্সিলর।

তবে ঘটনাকে ঘিরে বিতর্কের অবসান ঘটেনি। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সরকারি জমি দখলের তোপ দেগেছে বিরোধী দল বিজেপি। অন্যদিকে, শাসকদলের এই উদ্যোগের মাঝে আরও এক আর্থিক প্রতারণার অভিযোগ সামনে এসেছে। এলাকা নিবাসী এক ব্যক্তির দাবি, ওই কার্যালয় নির্মাণের কাজে যে টিন ও আনুষঙ্গিক সরঞ্জাম ব্যবহৃত হয়েছিল, তার বকেয়া মূল্য এখনও তাঁকে মেটানো হয়নি। এই সূত্রেই কাউন্সিলর সন্দীপ ঘোষ বলেছেন--"এটা নিয়ে জনাসাতেক মানুষের অবজেকশন ছিল।ওরা কোর্টের কাছে যান।কোর্ট এটা ভাঙতে বলে তাই,আইনের পথে চলে,আমি নিজেই এটা ভেঙে দিয়েছি।" সাংবাদিকদের প্রশ্ন ছিল--'এটা ভাঙতে হল কেন?' প্রশ্নের উত্তরে কাউন্সিলর বলেন--এটা নিয়ে কার কী সমস্যা জানি না। কার কী স্বার্থ জানি না।তবে কোন রাজনৈতিক সমস্যার জন্য নয়। কারো ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে।"

প্রশাসনের চাপে তড়িঘড়ি কার্যালয় ভাঙার সিদ্ধান্ত নিলেও, বকেয়া অর্থ আদায় এবং সরকারি জমির সুরক্ষার দাবিতে স্থানীয় রাজনীতি এখন যথেষ্ট উত্তপ্ত।এই প্রসঙ্গে যদিও কাউন্সিলর বলেছেন-- ‘ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন।’

 তবে,রাজনৈতিক ফায়দা তুলতে সরকারি সম্পত্তি ব্যবহারের এই প্রবণতা আবারও তীব্র প্রশ্নের মুখে দাঁড় করাল স্থানীয় তৃণমূল নেতৃত্বকে।

9 Views 0 Likes 0 Comments

Related News

জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই
রাজ্য

জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এ...

পুলিশ পৌঁছতেই পরিস্থিতি আচমকা উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, পুলিশকে দেখেই দুষ্কৃতীরা পরপর বোমা ছুড়তে শুরু করে।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৯ পিএম · 2 মিনিট
গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’ প্রকল্পে
রাজ্য

গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গ...

সম্প্রতি এই উদ্যোগ নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। সেখানে পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের পাশাপাশি দক্ষিণবঙ্গের ১৪টি জেলা পরিষদের উচ্চপদস্থ আধিকারিকরা অংশ নেন।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৮ পিএম · 2 মিনিট
পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য
রাজ্য

পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

জানা গিয়েছে, প্রায় চার দিন আগে চুরির অভিযোগে রাহুল রুইদাসকে গ্রেফতার করে চন্দ্রকোণা থানার পুলিশ। গ্রেফতারের পর তাঁকে ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হয়।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৪২ এএম · 2 মিনিট
রাতে রাস্তায় বাস রাখলেই ৭০০ টাকা! পরিবহণ মন্ত্রীর বড় ঘোষণা, ক্ষুব্ধ বাস মালিকরা
রাজ্য

রাতে রাস্তায় বাস রাখলেই ৭০০ টাকা! পরিবহণ মন্ত্রীর বড় ঘোষণা, ক্ষুব্ধ বাস মালিকরা

রবিবার কাঁকিনাড়া নারায়ণপুর স্টেডিয়ামে জেলা ফুটবল লিগের ফাইনাল অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করতে গিয়ে নাইট পার্কিং নিয়ে এই ঘোষণা করেন মন্ত্রী।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৩৮ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.