কলকাতা, নিউজ ডেস্ক: মেষ: প্রযুক্তির দৌলতে ব্যবসায় উন্নতি সম্ভব। মিডিয়ার প্রচারে লাভ হবে। বেকারদের চাকরির যোগ আছে। ব্যবসায় প্রচুর পরিশ্রম করতে হবে। কিছু অর্থের মুখ দেখতে পাবেন। বাড়ির কোনও কাজ দ্রুত সম্পন্ন হবে।
বৃষ: পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কাজের কোনও সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। দুই ভাই মিলে কোনও সমস্যা সমাধান করতে পাবেন। দাম্পত্যজীবনে যে কোনও ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে বন্ধু। শেয়ারে অর্থ আসার সম্ভাবনা প্রবল। একটু বুদ্ধি খরচ করুন। বাবার থেকে কটু কথা শুনতে হতে পারে।
মিথুন: ব্যবসায় লাভের জন্য চমৎকার সুযোগ পাবেন। আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে। সন্তানের জন্য খরচ বাড়ার আশঙ্কা। পুরনো আদালতের কাজগুলি সম্পন্ন করবেন। শীঘ্রই নতুন পরিকল্পনা শুরু করবেন। বায়না পূরণে খরচ বাড়তে পারে। দূরে ভ্রমণের জন্য চিন্তাভাবনা করুন।
কর্কট: শিক্ষার্থীরা চাকরির পরীক্ষায় খুব ভাল ফল করবে। সন্তানদের সঙ্গে কোনও সুন্দর স্থানে সময় কাটান, আনন্দ পাবেন। সমস্যা থেকে মুক্তি পেতে একটু বেগ পেতে হবে। প্রেমিকা খুশি রাখবে। বসের সঙ্গে কোনও আলোচনায় যাবেন না। স্বামী স্ত্রী একে অপরকে একটু বোঝার চেষ্টা করুন। ব্যবসায় অর্থ আসার সম্ভাবনা।
সিংহ: নতুন ব্যবসা শুরু করার আগে, অবস্থানটি পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা করা দরকার। স্বাস্থ্য ভাল থাকবে না এবং তার জন্য একটু উদ্বেগ থাকবে। মাঠে খেলা উপভোগ করবেন। ব্যবসার দিকটা খুব ভাল হওয়ার সম্ভাবনা। দূরের কোনও আত্মীয়ের সঙ্গে দেখা হওয়ায় উপকৃত হবেন।
কন্যা: স্বামী স্ত্রী একসঙ্গে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। কাজ অত্যন্ত শান্ত ভাবে করবেন, ফলে সকলের কাছ থেকে প্রশংসা কুড়াবেন। গাড়ি কেনার কথা ভাবতে পারেন। পড়াশোনায় মনোযোগ দিন। ব্যবসার জন্য একটি দুর্দান্ত দিন হতে চলেছে। ব্যাঙ্কের কাজে সময় নষ্ট হওয়ার আশঙ্কা।
তুলা: ব্যবসার জন্য একটি বড় দোকান খোলার চেষ্টা করুন। স্ত্রীর সহায়তায় বাড়ির স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবেন। আর্থিক ক্ষেত্র শুভ। শিল্পীরা কিছু শিখতে পারেন। ছোট ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হবে। ছোটদের বাবার সঙ্গে বেড়াতে যাওয়ার সম্ভাবনা আছে।
বৃশ্চিক: ব্যবসায় আর্থিক উন্নতি আসবে। নতুন কাজের সুযোগ আসতে পারে। মা শারীরিক দিক দিয়ে সুস্থ বোধ করবেন। বাবার সহায়তায় আয়ের সুযোগ পাবেন। অফিসে সুনাম হবে।
ধনু: যুবকেরা নিজেদের কাজকে এগিয়ে নেবেন। সুনাম আসবে। ব্যবসায় ব্যক্তিগত সিদ্ধান্ত নিন। কিছু সামাজিক দায়িত্বও ঘাড়ে এসে পড়বে। স্বামী স্ত্রী একসঙ্গে বাইরে যাবেন না। এতে অশান্তি বাড়তে পারে। অর্থ চাপ থাকবে। শিল্পীদের জন্য সুখবর আসার সম্ভাবনা রয়েছে।
মকর: বিনিয়োগের জন্য ভাল সময় নয়। এমন একটি কর্মক্ষেত্রে যোগ দিন যেখানে সম্মান পাবেন। হালকা খাবার খাওয়া উপকারী হবে। বাড়ি পরিবর্তনের যোগ রয়েছে। সন্তান বিশেষ সাফল্য অর্জন করতে পারে। পরিবারের সঙ্গে ভ্রমণের ব্যবস্থা করুন। অবসর সময় ভাল কাটবে। পরীক্ষার ফল ভাল হতে চলছে।
কুম্ভ: অসুস্থতার কারণে কাজ ছুটি হতে পারে। শেয়ারে সতর্কতার সঙ্গে বিনিয়োগ করবেন। জমির ব্যাপারে আটকে থাকা কাজে সফলতা পাবেন। নিয়মিত পর্যাপ্ত খাবার খান। প্রেমে শান্তি পাবেন। আর্থিক চাপ কমবে। পশু-পাখির জন্য কিছু খরচ বাড়তে পারে।
মীন: সহকর্মীদের কথায় মনোযোগ না দিয়ে আপনার কর্মদক্ষতা প্রমাণ করুন। ব্যবসায় মহাজনের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। ব্যবসায় শক্তি অনুভব করবেন। পুরনো প্রেমিক /প্রেমিকার সঙ্গে দেখা হতে পারে। ব্যবসার উপর নজর দিন। মা-বাবার শারীরিক অবস্থা নিয়ে একটু চিন্তা থাকতে পারে।