মেষ: কর্মক্ষেত্রে ভালো কিছু আশা করতে পারেন। অফিসে বসের কথা মেনে চলুন। ব্যবসায় মনোযোগ দিন। শেয়ারে বিনিয়োগ করার আগে একবার ভাবুন। প্রেমিক-প্রেমিকারা সম্পর্কের যত্ন নিন। যে সকল বন্ধুদের সঙ্গে ঝগড়া-বিবাদ ছিল তা আজ মিটে যাবে।পরিবারের সদস্যদের সঙ্গে একটি সুন্দর সময় কাটবে।
বৃষ: ব্যবসায় লক্ষ্মী লাভের সম্ভাবনা রয়েছে। চাকরির পরীক্ষায় লক্ষ্য স্থির করুন। পরীক্ষার্থীরা যেকোনো পরীক্ষায় ভালো ফল পেতে পারেন। বহু পুরনো অসুখ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার জন্য এটি খুব ভালো দিন।
মিথুন: আজ আপনার মনোবল তুঙ্গে থাকবে। কর্ম ক্ষেত্রে কাজের মধ্যে আনন্দ খুঁজে পাবেন। অফিসে বাড়তি চাপ আসতে পারে। ঋণ নেওয়ার ক্ষেত্রে ভাবনা চিন্তা করুন। যারা অভিনয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য উপযুক্ত দিন হতে পারে এটি। নিজের সন্তানের দিকে খেয়াল রাখুন। ভাই বোনের সম্পর্কে মিষ্টতা বজায় থাকবে।
কর্কট: চোখ কান খোলা রেখে কাজ করুন। নতুন ব্যবসা শুরু করার জন্য উপযুক্ত দিন। সহকর্মীরা আপনার আচরণে খুশি হবেন। আপনার সহধর্মিনীর জন্য কর্মজীবনে ভালো ফল পেতে পারেন। আজ আপনি প্রেমে ভরপুর থাকবেন। সংসারে মনোযোগ দিন। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন।
সিংহ: নিজেকে শক্ত করুন। কোনও কাজে ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়। যেকোনো জরুরী কাজ সকালেই সেরে নিন। আপনার কোনও পছন্দের জিনিস বন্ধু চাইতে পারে। সতর্ক থাকুন, কারণ স্ত্রীর সঙ্গে বিবাদের যোগ রয়েছে। সন্ধ্যায় বাড়িতে অতিথি আসতে পারে। চোখের সমস্যা ভোগাতে পারে আপনাকে, দ্রুত ডাক্তারি পরামর্শ নিন।
কন্যা: হঠাৎ করেই কোন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। পরীক্ষায় ভালো ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়বে। অফিস থেকে ছুটি পেতে পারেন। আপনার স্ত্রী আপনাকে কিছু কেনার কথা বলতে পারে। তবে ধার নেওয়া উচিত হবে না। ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে তা বাতিলও হতে পারে।
তুলা: বিদেশি বন্ধুদের সঙ্গে কথা হতে পারে। কর্মে উন্নতির যোগ রয়েছে। যে কোন কাজে বন্ধুর সাহায্য পাবেন। একইসঙ্গে লক্ষী লাভের যোগ রয়েছে। তবে খরচ বাড়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। আপনার স্ত্রী আজ আপনার যে কোনও সিদ্ধান্তে সহমত হবেন। সন্তানের লেখাপড়া নিয়ে একটু চিন্তায় থাকবেন।
বৃশ্চিক: পরিস্থিতি যেমনই হোক মাথা গরম করবেন না। পরিবহন ব্যবসায় লক্ষ্মী লাভ হতে পারে। তবে বিবাহের জন্য দিনটি খুব শুভ। পরিবারের কোনো সিদ্ধান্তে খুশি আসবে। পরিবারের সঙ্গে দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন। কর্ম ক্ষেত্রে সুনাম বাড়বে।
ধনু: রূপচর্চায় বাড়বে খরচ। দিনের শুরুতে ব্যবসায় লাভের মুখ দেখবেন। ঘরে পোষ্যদের যত্ন নিন। শরীর নিয়ে সামান্য চিন্তা হতে পারে। পরিবারের মিলিত ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। আজ আপনি মানসিক অস্থিরতায় ভুগবেন।
মকর: অনেকদিনের হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাবেন। রাস্তা পারাপার কিংবা গাড়ি চালানোর সময় সতর্ক হোন। আপনার খাদ্যাভ্যাসের পরিবর্তন প্রয়োজন। যদি আপনি স্ত্রীকে কোনও কথা দিয়েছেন তবে তা রাখার চেষ্টা করুন, না হলে অশান্তি হতে পারে। পারিবারিক ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। বন্ধুবান্ধবদের সাথে তর্কবিতর্ক হতে পারে।
কুম্ভ: নিজেকে শান্ত করুন। রাগ কিংবা জেদ না করাই উচিত হবে। অচেনা কেও সাহায্য চাইলে তা এড়িয়ে চলুন। অনেকদিন পর পুরনো বন্ধুর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। সম্পত্তির ভাগ পেতে পারেন। তবে আপনার পছন্দের জিনিস ভাই-বোনেদের সঙ্গে ভাগ করে নিতে মন সায় দেবে না।
মীন: হাতের কাজ সময় মতন শেষ করুন। তবে তাড়াহুড়ো করে কোন কাজ করবেন না। নতুন কোথাও কাজের সন্ধান পেতে পারেন। বাড়িতে কিছু জিনিস কিনতে ইচ্ছা হবে। সন্ধ্যের দিকে বাড়িতে আত্মীয়রা আসতে পারেন। তবে আত্মীয়দের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। আপনাকে কেউ ঠকানোর চেষ্টা করতে পারে। সতর্ক থাকুন।
