JAZZBAAT 24 BANGLA
১০ অক্টো ২০২৬, ০৩:৩৯ এএম
Breaking
দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্... ২৩ বছর বায়ুসেনাপ্রধানদের সঙ্গী! ‘IAF 1’ নম্বরের সেই মার্কিন গাড়ির ইতিহাস জানলে অবাক হবেন Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন কমিশন ব... INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ রাষ্ট্রপতি ভবন অভিযানের আগে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ বিরোধীদের Dhruv Rathee : মোদীকে কটাক্ষ দ্রুব রাঠির, চর্চায় ভিডিও দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্... ২৩ বছর বায়ুসেনাপ্রধানদের সঙ্গী! ‘IAF 1’ নম্বরের সেই মার্কিন গাড়ির ইতিহাস জানলে অবাক হবেন Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন কমিশন ব... INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ রাষ্ট্রপতি ভবন অভিযানের আগে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ বিরোধীদের Dhruv Rathee : মোদীকে কটাক্ষ দ্রুব রাঠির, চর্চায় ভিডিও

সেতুহীন সুন্দরগড়, বুকসমান জলে শিশুকে নিয়ে নদী পার বাবার

সেতুহীন সুন্দরগড়, বুকসমান জলে শিশুকে নিয়ে নদী পার বাবার

ওড়িশা, নিউজ ডেস্ক: সেতুহীন সুন্দরগড়ে জীবনের ঝুঁকি, উত্তাল নদী পেরিয়ে শিশুকে কাঁধে নিয়ে ভরা নদী পেরিয়ে ফিরলেন বাবা।বর্ষা এলেই চারপাশের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় গোটা এলাকা। যোগাযোগ ব্যবস্থার বেহাল দশায় ফের একবার চরম বিপদের মুখে পড়লেন ওড়িশার সুন্দরগড় জেলার প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা। সম্প্রতি জেলার কয়দা ব্লকের কে. বলাং পঞ্চায়েতের অন্তর্গত বকরাতোলা ও গধাতোলা এলাকা থেকে প্রকাশ্যে আসা এক দৃশ্য প্রশাসনিক অবহেলার করুণ ছবি তুলে ধরেছে।

স্থায়ী সেতুর অভাবে ফুঁসতে থাকা নদী পার হতে গিয়ে কাঁধের ওপর দুমাসের দুধের শিশুকে নিয়ে বুকসমান জল পেরোতে বাধ্য হলেন এক বাবা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বকরাতোলা এলাকার এক শিশুর প্রচণ্ড জ্বর আসায় তাকে চিকিৎসার জন্য কে. বলাং স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে নদী উপচে তীব্র স্রোত সৃষ্টি হলেও বাড়ি পৌঁছনোর আর কোনো বিকল্প পথ ছিল না। ফলে ওই একরত্তি শিশুকে কাঁধে তুলে নিয়েই উত্তাল নদী পার হতে হয় পরিবারটিকে। শুধু তাই নয়, একই সাথে অপর এক নাবালিকা এবং শিশুর মাকেও অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে জলের প্রবল তোড় ঠেলে পার করানো হয়।

গ্রামবাসীদের অভিযোগ, প্রতি বছর বর্ষা এলেই নদীর জলস্তর বেড়ে এই প্রত্যন্ত অঞ্চলগুলি পুরোপুরি যোগাযোগহীন হয়ে পড়ে। সবচেয়ে মারাত্মক সংকটে পড়তে হয় চিকিৎসার মতো জরুরি প্রয়োজনে। অতীতে রোগীদের খাটিয়ায় শুইয়ে নদী পার করে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। এমনকি মৃত্যুর পর মৃতদেহ সত্‍কারের জন্যও এই বিপজ্জনক পথই বেছে নিতে হয়। এছাড়া রেশন কার্ডের চাল আনতেও নদী পারাপারে প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়ে স্থানীয়দের।

স্থানীয় পঞ্চায়েত প্রধানের দাবি, 'এই নদীর ওপর একটি স্থায়ী সেতুর জন্য সরকারের কাছে বহুবার গণশুনানিতে আবেদন জানানো হয়েছে। নদীতে ডুবে একাধিক মৃত্যুর ঘটনা ঘটার পরেও প্রশাসন কোনো কর্ণপাত করেনি।' প্রাথমিক যোগাযোগের ন্যূনতম অধিকারটুকু পেতে আর কতদিন গ্রামবাসীদের এভাবে জীবন বাজি রাখতে হবে, তা নিয়েই এখন তীব্র ক্ষোভ গোটা এলাকায়।

45 Views 0 Likes 0 Comments

Related News

বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন কমিশন বিতর্কে তুঙ্গে রাজনৈতিক সংঘাত
দেশ

বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন...

নয়াদিল্লি: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিরোধীদের প্রতিবাদ যখন তুঙ্গে, ঠিক সেই সময় উপনির্বাচনের ফলাফলকে হাতিয়ার করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা...

০৯ অক্টো ২০২৬, ১০:৪৭ পিএম · 2 মিনিট
INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি
দেশ

INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি

একদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ ও আন্দোলন, অন্যদিকে উপনির্বাচনে বিজেপির সাফল্যকে সামনে রেখে বিরোধীদের আক্রমণ করছে শাসক শিবির।

০৯ অক্টো ২০২৬, ১০:৪৩ পিএম · 2 মিনিট
রাষ্ট্রপতি ভবন অভিযানের আগে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ বিরোধীদের
দেশ

রাষ্ট্রপতি ভবন অভিযানের আগে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ বিরোধীদের

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর বিরোধীরা কী পদক্ষেপ করেন, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওঠা অভিযোগ, SIR বিতর্ক এবং বিরোধীদের আন্দোলন সব মিলিয়ে জাতীয় রাজনীতিতে সংঘাত আরও তীব্র হচ্ছে।

০৯ অক্টো ২০২৬, ১০:০১ পিএম · 2 মিনিট
Dhruv Rathee : মোদীকে কটাক্ষ দ্রুব রাঠির, চর্চায় ভিডিও
দেশ

Dhruv Rathee : মোদীকে কটাক্ষ দ্রুব রাঠির, চর্চায় ভিডিও

দিল্লির ইন্ডিয়া গেটের সামনে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক দাবি তুলেছেন ধ্রুব রাঠি।

০৯ অক্টো ২০২৬, ১০:০০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.