JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১২:০২ পিএম
Breaking
মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

রোদ ঝলমল দিন নাকি মেঘে ঢাকা দুপুর? জানুন আবহাওয়ার খবর

রোদ ঝলমল দিন নাকি মেঘে ঢাকা দুপুর? জানুন আবহাওয়ার খবর

সকালে অফিস যাওয়াই হোক বা দুপুরে কিটি পার্টি কিংবা সন্ধ্যেবেলা নেমতন্ন-- আবহাওয়া ঠিক না থাকলে সবই মাটি! কেমন থাকবে আজকের আবহাওয়া? আসুন জেনে নিই। আবহাওয়া দফতর জানাচ্ছে মৌসুমি বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গজুড়ে আজ, মঙ্গলবার বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই দিনভর হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে ধারনা দিয়েছে আবহাওয়া দফতর। এর সাথে বজ্রপাত এবং দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কার কথাও প্রকাশ করা হয়েছে। ফলে দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা রাখা হবে বলে ইঙ্গিত মিলেছে।

আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভালোই বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। ২৮ জুলাই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার দু-এক জায়গায় ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এছাড়া হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামের বিভিন্ন অংশেও মাঝে মাঝে বৃষ্টি পড়বে।একই সাথে বজ্রবিদ্যুৎ-সহ  কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

উত্তরবঙ্গের ক্ষেত্রেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ২৮ তারিখ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনার আছে। পাহাড়ি এলাকায় বৃষ্টির সাথে কুয়াশা দেখা যাবে। যার ফলে দৃশ্যমানতা কমে গিয়ে যাতায়াতে সমস্যা তৈরি হতে পারে। অন্যদিকে, মালদা ও দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রাখা হতে পারে।

রাজধানী কলকাতায় সারাদিন আকাশ মেঘে ঢাকা থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়া অফিস। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।বাতাসে আর্দ্রতা বেশি থাকবে।এই কারণে বৃষ্টি থামলে কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

19 Views 0 Likes 0 Comments

Related News

কাটছে না নিম্নচাপ, উইক এন্ডেও থাকছে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া

কাটছে না নিম্নচাপ, উইক এন্ডেও থাকছে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, নিউজ ডেস্ক: নিম্নচাপ কাটছে না এখনই। আর তার জেরেই সহজে এই বৃষ্টি থেকে মুক্তি পাচ্ছে না রাজ্যবাসী। উইক-এন্ড' র শুরুর তিনটি অর্থাৎ আজকে শনিবার (১২ই সেপ্টেম্বর,২০২৬) হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে চলেছে সমগ্র রাজ্যেই।...

১২ সেপ্টে ২০২৬, ১২:০০ পিএম · 2 মিনিট
অব্যাহত রাজ্যজুড়ে বৃষ্টিপাতের আবহ, ভিজতে চলেছে মহানগর-দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ
আবহাওয়া

অব্যাহত রাজ্যজুড়ে বৃষ্টিপাতের আবহ, ভিজতে চলেছে মহানগর-দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ

এই তিন জেলাতে হতে চলেছে প্রবল ঝড়-বৃষ্টি। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও চলবে ঝড় বিদ্যুৎসহ মাঝারি বৃষ্টিপাত।

১১ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট
রাজ্য জুড়ে বৃষ্টি'র দাপট, ভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গে
আবহাওয়া

রাজ্য জুড়ে বৃষ্টি'র দাপট, ভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গে

বুধবার কলকাতার আকাশ মেঘলা থাকার পূর্বাভাস। এক-দু’দফা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। আজ মহানগরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২°।

০৯ সেপ্টে ২০২৬, ১০:৫০ এএম · 1 মিনিট
দফায় দফায় বৃষ্টি মহানগরে
আবহাওয়া

দফায় দফায় বৃষ্টি মহানগরে

কলকাতা,নিউজ ডেস্ক: মহানগরের পাশাপাশি দুইবঙ্গেরই  সমস্ত জেলাতেই ফের বৃষ্টির আভাস! ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।  দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস কলকাতা শহরেও। কেমন থাকবে  আজকে...

০৮ সেপ্টে ২০২৬, ১০:১১ এএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.