JAZZBAAT 24 BANGLA
২৪ সেপ্টে ২০২৬, ০৪:৫১ এএম
Breaking
অভিষেকের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক তরজা, নির্দেশ স্মরণ করিয়ে হুঁশিয়ারি ঋতব্রতর গাড়ির কাচ ভাঙা থেকে চালককে মারধর, একি কাণ্ড ঘটলো দিনে দুপুরে বাড়িতে একা নাবালিকা, ঢুকে পড়ল দুই যুবক, তারপর এই ঘটল ভয়ংকর কাণ্ড ‘ভোটে কারচুপি’, বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী ৪৫৪ বছরের ঐতিহ্য, মুঘল আমলের ইতিহাস! বারাসতের শিবকুঠির দুর্গাপুজোয় আজও অটুট প্রাচীন রীতি জঙ্গলের নীরবতায় আজও জাগ্রত দেউলঘাটার কালো দুর্গা এশিয়ান গেমসে মেঘনার সোনা জয়! নেপথ্যে বলিউড তারকা আয়ুষ্মান ১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত অভিষেকের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক তরজা, নির্দেশ স্মরণ করিয়ে হুঁশিয়ারি ঋতব্রতর গাড়ির কাচ ভাঙা থেকে চালককে মারধর, একি কাণ্ড ঘটলো দিনে দুপুরে বাড়িতে একা নাবালিকা, ঢুকে পড়ল দুই যুবক, তারপর এই ঘটল ভয়ংকর কাণ্ড ‘ভোটে কারচুপি’, বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী ৪৫৪ বছরের ঐতিহ্য, মুঘল আমলের ইতিহাস! বারাসতের শিবকুঠির দুর্গাপুজোয় আজও অটুট প্রাচীন রীতি জঙ্গলের নীরবতায় আজও জাগ্রত দেউলঘাটার কালো দুর্গা এশিয়ান গেমসে মেঘনার সোনা জয়! নেপথ্যে বলিউড তারকা আয়ুষ্মান ১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

স্ত্রীকে বাঁশের খুঁটিতে বেঁধে পুড়িয়ে মারার অভিযোগ, উত্তাল মালদহ!

স্ত্রীকে বাঁশের খুঁটিতে বেঁধে পুড়িয়ে মারার অভিযোগ,  উত্তাল মালদহ!

স্ত্রীকে বাঁশের খুটিতে বেঁধে আগুনে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে মালদহের মানিকচক থানার নরপুর এলাকায়। মৃতার পরিবারের অভিযোগ, স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করাতে চরম নির্যাতনের শিকার  হতে হয় এই তরুণীকে। মৃত তরুণীর নাম চুন্নি খাতুন। বয়স আনুমানিক ২০ বছর।

মৃতার পরিবারের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মৃতার স্বামী সামিউল শেখ। সূত্র মারফত জানা গিয়েছে, মৃত তরুণীর স্বামী সামিউল শেখ নিয়মিত এক তরুণীর সাথে ভিডিও কলে কথা বলতেন। সেই দৃশ্যই দেখে ফেলেছিলেন স্ত্রী। এর প্রতিবাদও করেন তিনি এবং ওই সময় রাগের মাথায় মাটিতে আছাড় মেরে দেয় স্বামীর ফোন। এর ফলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে যায়। তাতেই রেগে গিয়ে স্ত্রীকে বাঁশের খুটির সাথে বেঁধে জীবন্ত জ্বালিয়ে দেয় বলে অভিযোগ ওঠে। 

গত ২০-শে জুলাই ঘটে এই ঘটনা। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আর প্রানে বাঁচলেন না তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, চুন্নির বাপের বাড়ি বিহারের  কাটিহার জেলার  বাইরিয়া এলাকায়। কয়েক বছর আগে মালদহের নরপুর গ্রামের ব্যবসায়ী সামিউল শেখের সাথে সম্বন্ধ করে বিবাহ হয়। বিয়ের পর কিছুদিন সব ঠিকঠাক চলে কিন্তু পরে চুন্নি তার স্বামীর পরকীয়ার কথা জানতে পারলে অশান্তি হয়। যার  ফলস্বরূপ এই ঘটনা ঘটে বলে জানা যায়।

তবে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থাকা এই তরুণীর শনিবার বার্ন ইউনিটে মৃত্যু হয়। এরপরেই তার পরিবারের তরফ থেকে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। মৃতার স্বামী সামিউল শেখ, দেওর আনেস শেখ, ননদ চামেলী বিবি ও শাশুড়ি দিলনুর বিবির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্তরা সবাই পলাতক। মৃতার পরিবার জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

15 Views 0 Likes 0 Comments

Related News

গাড়ির কাচ ভাঙা থেকে চালককে মারধর, একি কাণ্ড ঘটলো দিনে দুপুরে
রাজ্য

গাড়ির কাচ ভাঙা থেকে চালককে মারধর, একি কাণ্ড ঘটলো দিনে দুপুরে

চোপড়া, নিউজ ডেস্ক: ব্যস্ততা ভরা এলাকা চলছে হাজারো গাড়ি। দিনের আলোয় ব্যস্ত ওই রাস্তায় ঘটলো এমন এক ঘটনা যা, মুহূর্তেই বদলে দিল গোটা পরিস্থিতি। কেউ কল্পনাই করতে পারেনি এমন ঘটনাও ঘটতে পারে। কিন্তু তারপরেও যা হলো তা দেখে ...

২৩ সেপ্টে ২০২৬, ১০:৪১ পিএম · 2 মিনিট
বাড়িতে একা নাবালিকা, ঢুকে পড়ল দুই যুবক, তারপর এই ঘটল ভয়ংকর কাণ্ড
রাজ্য

বাড়িতে একা নাবালিকা, ঢুকে পড়ল দুই যুবক, তারপর এই ঘটল ভয়ংকর কাণ্ড

রায়গঞ্জ, নিউজ ডেস্ক: সন্ধ্যার সময় আচমকা ভেসে আসে এক কিশোরীর আতঙ্কিত চিৎকার। বাড়িতে তখন কার্যত কেউ ছিলেন না। কয়েক মুহূর্ত আগে যেই বাড়িটি ছিল নিস্তব্ধ, সেখানে হঠাৎ শুরু হল হৈচৈ। কিশোরীর চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশী...

২৩ সেপ্টে ২০২৬, ০৯:৫৬ পিএম · 2 মিনিট
১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত
রাজ্য

১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

পুরুলিয়া, নিউজ ডেস্ক: কয়েক মাস আগেও সেখানে চলত ব্যবসার ব্যস্ততা। বাইক কেনাবেচা, ক্রেতাদের আনাগোনা, সবই চলছিল স্বাভাবিক পদ্ধতিতে। কিন্তু, একটি অভিযোগের তদন্ত সামনে আসতে সেই ছবি বদলে গেল। মঙ্গলবার সেখানে পৌঁছল প্রশাসন, য...

২৩ সেপ্টে ২০২৬, ০৮:০০ পিএম · 2 মিনিট
বাড়িতে গিয়েও দেখা নেই! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্ত্রীকে পুলিশের কড়া বার্তা
রাজ্য

বাড়িতে গিয়েও দেখা নেই! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্ত্রীকে পুলিশের কড়া বার্তা

শ্রীরামপুর: হুমকি, তোলাবাজি-সহ একাধিক অভিযোগের পর থেকেই নিখোঁজ শ্রীরামপুর পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর উত্তম রায়। তাঁকে খুঁজতে এবার তাঁর বাড়িতে ফের হাজির হল পুলিশ। কিন্তু বাড়িতে গিয়েও প্রাক্তন কাউন্সিলরের দেখা মেল...

২৩ সেপ্টে ২০২৬, ০৬:৫৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.