JAZZBAAT 24 BANGLA
২৪ সেপ্টে ২০২৬, ১০:৫৮ পিএম
Breaking
বৃষ্টি-ঝড়-বজ্রপাতের দাপট, দুর্যোগের টানা সম্ভাবনা রাতের খাবার খেয়েই ঘুম? কতক্ষণ অপেক্ষা করা উচিত, জানালেন হৃদরোগ বিশেষজ্ঞ নেটওয়ার্কের আড়ালে লুকোনো সাইবার হানা ধরবে এআই, আন্তর্জাতিক মঞ্চে সাফল্য দুই পড়ুয়ার বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, আদালতে চাঞ্চল্যকর দাবি অভয়ার পরিবারের ‘নির্বাচনে কারচুপি’, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল প্রচলিত দুর্গা প্রতিমার থেকে সম্পূর্ণ আলাদা পুরুলিয়ার কৃষ্ণবর্ণ মহিষাসুরমর্দিনী সম্পর্কের সমীকরণগুলো পাল্টে যাচ্ছে বিগবসের ঘরে, ‘মানুষ বনাম রোবট’ টাস্কে দেখা গেল তারই প্র... গান্ধীজি কি সত্যিই চা-কফি খেতেন না? তাঁর খাবারের অভ্যাস কেমন ছিল? বৃষ্টি-ঝড়-বজ্রপাতের দাপট, দুর্যোগের টানা সম্ভাবনা রাতের খাবার খেয়েই ঘুম? কতক্ষণ অপেক্ষা করা উচিত, জানালেন হৃদরোগ বিশেষজ্ঞ নেটওয়ার্কের আড়ালে লুকোনো সাইবার হানা ধরবে এআই, আন্তর্জাতিক মঞ্চে সাফল্য দুই পড়ুয়ার বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, আদালতে চাঞ্চল্যকর দাবি অভয়ার পরিবারের ‘নির্বাচনে কারচুপি’, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল প্রচলিত দুর্গা প্রতিমার থেকে সম্পূর্ণ আলাদা পুরুলিয়ার কৃষ্ণবর্ণ মহিষাসুরমর্দিনী সম্পর্কের সমীকরণগুলো পাল্টে যাচ্ছে বিগবসের ঘরে, ‘মানুষ বনাম রোবট’ টাস্কে দেখা গেল তারই প্র... গান্ধীজি কি সত্যিই চা-কফি খেতেন না? তাঁর খাবারের অভ্যাস কেমন ছিল?

বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, আদালতে চাঞ্চল্যকর দাবি অভয়ার পরিবারের

বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, আদালতে চাঞ্চল্যকর দাবি অভয়ার পরিবারের
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা, নিউজ ডেস্ক: আরজি কর ধর্ষণ ও খুনকাণ্ডে ধামাচাপা দেওয়ার চেষ্টা! আদালতে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন অভয়ার পরিবার। পরিবারের দাবি, 'মেয়ের মৃত্যুর পর ভয় দেখানো হয়েছিল। এমনকি বন্দুক দেখিয়ে অভিযোগ তুলে নিতে এবং টাকা নিতে চাপ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে আরজি কর মামলায় ফের সিবিআই রিপোর্ট জমা পড়ে। মামলার শুনানিতে অভয়ার পরিবারের তরফে দাবি করা হয়, ঘটনার পর তাঁদের উপর চাপ তৈরি করার চেষ্টা হয়েছিল। এমনকি অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর ঘটনাও ঘটেছে বলে আদালতে জানানো হয়েছে। পরিবারের বক্তব্য, কয়েকজন ব্যক্তি তাঁদের বাড়িতে গিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে বন্দুক দেখিয়ে ভয় দেখানো এবং মামলা সংক্রান্ত বিষয় থেকে সরে আসার জন্য চাপ দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। পরিবারের তরফে আরও দাবি করা হয়, টাকা নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাবে তাঁরা রাজি হননি বলে আদালতে জানানো হয়েছে।

এই ঘটনায় নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের নাম আদালতে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তাঁরা অস্ত্র নিয়ে বাড়িতে গিয়েছিলেন। পরিবারের দাবি, ঘটনার কথা খড়দা থানাতেও জানানো হয়েছিল। যে আগ্নেয়াস্ত্রটি দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছে, সেটি পরবর্তীকালে বাজেয়াপ্ত করা হয়েছে বলেও আদালতে জানানো হয়। অভয়ার পরিবারের আরও বক্তব্য, বিষয়টি তদন্তকারী সংস্থার নজরে আনার পরও শুরুতে তাঁরা প্রত্যাশিত গুরুত্ব পাননি।

পরিবারের সদস্যদের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে কি না, তা নিয়েও শুনানিতে প্রশ্ন ওঠে। এখনও পর্যন্ত তাঁদের ১৬৪ ধারায় বয়ান রেকর্ড করা হয়নি বলে পরিবারের দাবি। একই সঙ্গে খড়দা থানার আইসি এবং মামলার তদন্তকারী আধিকারিককে পরবর্তী শুনানিতে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মামলাটির পরবর্তী শুনানি ২০ নভেম্বর। তার আগে ১ অক্টোবর সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের আদালতে হাজির হতে বলা হয়েছে।

২০২৪ সালের ৯ অগাস্ট আরজি কর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক তরুণীর দেহ উদ্ধার হয়। অভিযোগ, তাঁকে ধর্ষণের পর নির্মমভাবে খুন করা হয়েছিল। ঘটনাটি সামনে আসতেই গোটা দেশজুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। প্রথমে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ এবং সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। আরজি কর কাণ্ডে দুই বছর পার। এখনও চলছে তদন্ত। রাজ্যে পালা বদলের পর নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই।

বিজ্ঞাপনrrr
17 Views 0 Likes 0 Comments

Related News

এক বিরল প্রদশর্নীতে দেখা যাবে গোয়েন্দা গল্পে ব্যবহৃত বিষ, ২৫ সেপ্টেম্বর থকে টানা তিনদিন
মহানগর

এক বিরল প্রদশর্নীতে দেখা যাবে গোয়েন্দা গল্পে ব্যবহৃত বিষ, ২৫ সেপ্টেম্বর থকে টানা...

নিউজ ডেস্ক: গোয়েন্দা গল্পের সাথে বিষের এক সুপ্রাচীন সম্পর্ক। রহস্যকে আরও গাঢ় করে তোলে বিষ। গোয়েন্দা সাহিত্যে কিছু বহুল প্রচলিত বিষের মধ্যে দেখা যায় আর্সেনিক, সায়ানাইড, স্ট্রাইকনিন, নিকোটিন ও থ্যালিয়াম।বিষের কথা বললে...

২৪ সেপ্টে ২০২৬, ০৭:১৯ পিএম · 2 মিনিট
জোর করে চাঁদা আদায়! অভিযোগ জানাতে বিশেষ হেল্পলাইন চালু কলকাতা পুলিশের
মহানগর

জোর করে চাঁদা আদায়! অভিযোগ জানাতে বিশেষ হেল্পলাইন চালু কলকাতা পুলিশের

কলকাতা, নিউজ ডেস্ক: জোর করে চাঁদা আদায়ের চেষ্টায় বড় পদক্ষেপ। চাঁদার নামে জোর করে টাকা আদায়ের অভিযোগ জানাতে, এবার হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিশ। কোনও ব্যক্তি বা সংগঠনের তরফে জোরপূর্বক চাঁদা আদায়ের চেষ্টা হলে নাগর...

২৪ সেপ্টে ২০২৬, ০১:৫১ পিএম · 2 মিনিট
২০৩৫-এর মধ্যে রাজ্যে ১ লক্ষ কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি গৌতম আদানির
মহানগর

২০৩৫-এর মধ্যে রাজ্যে ১ লক্ষ কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি গৌতম আদানির

কলকাতা: ‘‘গুজরাতের পর দ্বিতীয় কর্মভূমি পশ্চিমবঙ্গ।’’ নিউ টাউনে দাঁড়িয়ে বাংলার মাটিকে প্রণাম করে এ ভাবেই রাজ্যে আগামী দিনের বড় বিনিয়োগের বার্তা দিলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। ২০৩৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গে পরি...

২৪ সেপ্টে ২০২৬, ০১:৩৭ পিএম · 3 মিনিট
নিউটাউনে ‘আদানি আরোগ্য মন্দির’, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী
মহানগর

নিউটাউনে ‘আদানি আরোগ্য মন্দির’, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, নিউজ ডেস্ক: রাজ্যের শিল্পায়নে গতি আনতে বড় পদক্ষেপ। রাজ্যে পালাবদলের আগে উন্নত চিকিৎসা পরিষেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সেই হাসপাতাল ‘আদানি আরোগ্য মন্দির’-এর শিলান্যাস কর...

২৪ সেপ্টে ২০২৬, ০১:১৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.